আজ লঞ্চ হবে Redmi Note 6 Pro: নতুন কী থাকছে এই ফোনে?

Redmi Note 6 Pro তে রয়েছে ডুয়াল সেলফি ক্যামেরা, 19:9 ডিসপ্লে, ডিসপ্লের উপরে থাকছে একটি নচ, আপডেটেড রিয়ার ক্যামেরা, আগের থেকে বড় ডিসপ্লে। যদিও Redmi Note 5 Pro এর মতোই Redmi Note 6 Pro ফোনেও Snapdragon 636 চিপসেট ব্যবহার করেছে Xiaomi।

আজ লঞ্চ হবে Redmi Note 6 Pro: নতুন কী থাকছে এই ফোনে?

Photo Credit: YouTube/ Technical Guruji

মঙ্গলবার চিনে লঞ্চ হবে Redmi Note 6 Pro

হাইলাইট
  • মঙ্গলবার চিনে লঞ্চ হবে Redmi Note 6 Pro
  • ইতিমধ্যেই থাইল্যান্ডে এই ফোন বিক্রি শুরু হয়েছে
  • রয়েছে ডুয়াল সেলফি ক্যামেরা, 19:9 ডিসপ্লে, ডিসপ্লের উপরে থাকছে একটি নচ
বিজ্ঞাপন

মঙ্গলবার লঞ্চ হবে Redmi Note 6 Pro। মঙ্গলবার চিনে এই মিডরেঞ্জ স্মার্টফোন লঞ্চ করবে Xiaomi। সম্প্রতি থাইল্যান্ডে Redmi Note 6 Pro ফোন বিক্রি শুরু হলেও এই ফোন এখনো লঞ্চ করেছি বেজিং এর কোম্পানিটি। Redmi Note 6 Pro তে রয়েছে ডুয়াল সেলফি ক্যামেরা, 19:9 ডিসপ্লে, ডিসপ্লের উপরে থাকছে একটি নচ, আপডেটেড রিয়ার ক্যামেরা, আগের থেকে বড় ডিসপ্লে। যদিও Redmi Note 5 Pro এর মতোই Redmi Note 6 Pro ফোনেও Snapdragon 636 চিপসেট ব্যবহার করেছে Xiaomi। ভারতে এই ফোন কবে লঞ্চ হবে তা জানায়নি কোম্পানি।

Xiaomi Redmi Note 6 Pro এর দাম

থাইল্যান্ডে Redmi Note 6 Pro এর 4GB RAM + 64 GB স্টোরেজ ভেরিয়েন্টের দাম 6,990 ভাট (প্রায় 15,700 টাকা)। আপাতত একটি স্টোরেজ ভেরিয়েন্টে পাওয়া যাবে Redmi Note 6 Pro। তিনটি আলাদা রঙে পাওয়া যাবে নতুন Redmi Note 6 Pro।

Xiaomi Redmi Note 6 Pro স্পেসিফিকেশান

Redmi Note 6 Proফোনে চলবে Android 8.1 Oreo অপারেটিং সিস্টেম। এর উপরেই থাকবে কোম্পানির নিজস্ব MIUI স্কিন। Redmi Note 6 Pro তে থাকছে একটি 6.26 ইঞ্চি ডিসপ্লে।  ডিসপ্লের অ্যাসপেক্ট রেশিও 19:9। ডিসপ্লের উপরে থাকবে একটি কালো নচ। ফোনের ভিতরে থাকবে Snapdragon 636 চিপসেট, 4GB RAM আর 64GB স্টোরেজ। আপাতত এই একটি স্টোরেজ ভেরিয়েন্টে লঞ্চ হয়েছে Redmi Note 6 Pro।

ছবি তোলার জন্য Redmi Note 6 Proতে থাকবে 12MP+5MP রিয়ার ক্যামেরা। সাথে থাকবে ডুয়াল পিক্সেল অটোফোকাস আর LED ফ্ল্যাশ। ফোনের সামনে থাকবে 20MP+1MP সেলফি ক্যামেরা। এর সাথেই থাকবে ফেস আনলক ফিচার। Redmi Note 6 Pro এর ভিতরে থাকবে একটি 4,000 mAh ব্যাটারি। কোম্পানি জানিয়েছেএই ফোনে খুব সহজেই দুই দিন ব্যাক আপ পাওয়া যাবে।

Comments

প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

#সর্বশেষ খবর
  1. Windows-এর জন্য Gemini অ্যাপ আনল Google, Alt + Space চাপলেই হাজির AI
  2. 3,000 টাকা দাম কমল 32MP সেলফি ক্যামেরা ও 7,000mAh ব্যাটারির দুর্দান্ত Motorola স্মার্টফোনের
  3. BGMI Midnight Hunters রিডিম কোড দেখে নিন, মিলবে একাধিক ফ্রি রিওয়ার্ড
  4. Apple কেন iPhone 18 লঞ্চ করলো না? আসল কারণ জানলে অবাক হবেন
  5. Flipkart বিগ বিলিয়ন ডেজ সেল শুরু হচ্ছে এই তারিখে, পুজোর কেনাকাটার জন্য তৈরি তো
  6. iPhone Duo: লঞ্চ হল Apple-এর প্রথম ভাঁজ করা আইফোন, জেনে নিন দাম ও ফিচার্স
  7. লঞ্চ হল Apple Watch Series 12 এবং Watch Ultra 4, হার্ট রেট মাপবে প্রতি 5 সেকেন্ডে
  8. Apple উন্নত অডিও ফিচার্স ও ANC-এর সঙ্গে আনল বাজেট ফ্রেন্ডলি AirPods 5
  9. Apple বাজার কাঁপিয়ে iPhone 18 Pro ও iPhone 18 Pro Max লঞ্চ করল, ক্যামেরা থেকে প্রসেসরে চমকের ছড়াছড়ি
  10. ChatGPT এবার ছবি বানাবে আরও দ্রুত, নিজের মুখও থাকবে হুবহু, নয়া AI মডেল আনল OpenAI
© Copyright Red Pixels Ventures Limited 2026. All rights reserved.
Trending Products »
Latest Tech News »