ভারতে 3GB RAM/32GB স্টোরেজ ভেরিয়েন্টের ZenFone Max Pro M1 এর দাম 10,999 টাকা। আর 4GB RAM/64GB স্টোরেজ ভেরিয়েন্টের দাম 12,999 টাকা। শুধুমাত্র Flipkart থেকেই এই ফোন কেনা সম্ভব।
ভারতে 3GB RAM/32GB স্টোরেজ ভেরিয়েন্টের ZenFone Max Pro M1 এর দাম 10,999 টাকা
আজ, 12 জুলাই ফ্ল্যাশসেলে ভারতে অন্যতম জনপ্রিয় বাজেট স্মার্টফোন Asus ZenFone Max Pro M1বিক্রি হবে। এই ফোন বাজারে Redmi Note 5 Pro কে কড়া টক্কর দিয়েছে। মে মাসে প্রথম সেলে কয়েক সেকেন্ডের মধ্যেই ZenFone Max Pro M1 এর স্টক শেষ হয়ে গিয়েছিল। এই ফোনের বিশাল ব্যাটারি, লেটেস্ট হার্ডওয়্যার ও স্টক অ্যানড্রয়েডের কারনেই জনপ্রিয়তা পেয়েছে ফোনটি। বৃহষ্পতিবারের সেলে 3GB RAM ও 32GB স্টোরেজ ও 4GB RAM ও 64GB স্টোরেজ ভেরিয়েন্ট দুটি কিনতে পাওয়া যাবে। আজ দুপুর 12 টায় শুধুমাত্র Flipkart থেকে এই ফোন কেনা যাবে।
ভারতে 3GB RAM/32GB স্টোরেজ ভেরিয়েন্টের ZenFone Max Pro M1 এর দাম 10,999 টাকা। আর 4GB RAM/64GB স্টোরেজ ভেরিয়েন্টের দাম 12,999 টাকা। শুধুমাত্র Flipkart থেকেই এই ফোন কেনা সম্ভব।
Asus Zenfone Max Pro 1 তে রয়েছে একটি 5.99 ইঞ্চি FHD+ ডিসপ্লে। এই ডিসপ্লের অ্যাসপেক্ট রেশিও 18:9। এছাড়াও এই ফোনে থাকছে Snapdragon 636 চিপসেট। Redmi Note 5 Pro তে একই চিপসেট ব্যবহার করা হয়েছে। এছাড়াও থাকছে স্টক Android 8.1 Oreo। Asus Zenfone Max Pro 1 এর ভিতরে থাকবে একটি বিশাল 5000 mAh ব্যাটারি।
Asus Zenfone Max Pro 1 এর সব ভেরিয়েন্টেই microSD কার্ড স্লট রয়েছে। এছাড়াও আছে ডুয়াল সিম, 4G VoLTE, Wi-Fi, Bluetooth 5 আর GPS। AsusZenFone Max Pro M1 তে 16MP ও 5MP ডুয়াল রিয়ার ক্যামেরা ও 16MP ফ্রন্ট ক্যামেরা ব্যবহার করা হয়েছে। Asus Zenfone Max Pro 1 এ আছে ফেস আনলক ও ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার।
প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
Apple Watch Series 12
Starts from ₹56,900
Samsung Galaxy Watch Ultra 2
Starts from ₹62,479
Samsung Galaxy Watch 9 (44mm, LTE)
Starts from ₹41,999
Samsung Galaxy Watch 9 (40mm, LTE)
Starts from ₹38,999
Samsung Galaxy Watch 9 (40mm)
Starts from ₹36,999
Samsung Galaxy Watch 9 (44mm)
Starts from ₹40,999
Lava Diwali Sale Offers Announced on Smartphones and Feature Phones in India
Third-Party Android App Stores Can Now Enrol in Google's Registered App Stores Programme