Facebook এ নজড়দারি বাড়িয়েছে ভারত সরকার

বিজ্ঞাপন
NDTV, আপডেট: 17 নভেম্বর 2018 14:59 IST
হাইলাইট
  • মোট 16,580 বার Facebook এর কাছে বিভিন্ন তথ্য চেয়ে পাঠিয়েছে ভারত সরকার
  • আইন ব্যবস্থা থেকে মোট 15,963 টি তথ্য সংগ্রহের অনুরোধ এসেছে Facebook এ
  • 2018 সালের জানুয়ারি থেকে জুন মাসে পর্যন্ত এই অনুরোধ এসেছে

ভারতে আইন ব্যবস্থা থেকে মোট 15,963 টি তথ্য সংগ্রহের অনুরোধ এসেছে Facebook এর কাছে

2018 সালের প্রথম ছয় মাসে থেকে মোট 16,580 বার Facebook এর কাছে বিভিন্ন তথ্য চেয়ে পাঠিয়েছে ভারত সরকার। 2017 ও 2016 সালে গটা বছরে এই সংখ্যাটি ছিল যথাক্রমে 22,024 আর 13,613।

2018 সালের জানুয়ারি থেকে জুন মাসে পর্যন্ত কেন্দ্রের 47 শতাংশ অনুরোধ ফিরিয়ে দিয়েছে Facebook। তবে Facebook এর তরফ থেকে কোন ধরনের তথ্য সরকারকে দেওয়া হয়েছে তা জানানো হয়নি। Facebook ব্যবহারের শর্তাবলী অনুসারে গ্রাহকের ব্যক্তিগত তথ্য সরকারকে দিতে পারে মার্কিন কোম্পানিটি।

এছাড়াও ভারতে আইন ব্যবস্থা থেকে মোট 15,963 টি তথ্য সংগ্রহের অনুরোধ এসেছে Facebook এর কাছে। বিভিন্ন আইনি লড়াইয়ে কাজে লেগেছে এই তথ্য। এর মধ্যে অর্ধেক তথ্য দেওয়া হয়েছে।

তবে শুধু ভারত সরকার নয়, Facebook থেকে তথ্য সংগ্রহের প্রবণতা বেড়েছে বিশ্বের অন্যান্য সরকারের পক্ষ থেকেও। সারা বিশ্বে সরকারের কাছ থেকে আগের থেকে 26 শতাংশ বেশি তথ্য সংগ্রহের অনুরোধ এসেছে।

মার্কিন যুক্তরাষ্ট্র সরকার Facebook এর কাছ থেকে আগের থেকে 30 শতাংশ বেশি তথ্য সংগ্রহ করছে। এই সময়ে বিভিন্ন সমস্যার জন্য Facebook ও Instagram থেকে 2,999,278 গুলি পোস্ট ডিলিট করা হয়েছে।

 

 

প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.

আরও পড়া: Facebook
Advertisement
Popular Brands
#সর্বশেষ খবর
  1. Vivo Y600 Pro আগামী সপ্তাহে ব্র্যান্ডের ইতিহাসে সবচেয়ে শক্তিশালী 10,200mAh ব্যাটারির সাথে লঞ্চ হচ্ছে
  2. মাত্র 36,999 টাকায় বিক্রি হচ্ছে 75,999 টাকায় লঞ্চ হওয়া Google Pixel 8 ফোন
  3. Android ফোন স্লো হওয়ার অসুখ সারাতে নতুন ওষুধ আনছে Vivo, Oppo, Xiaomi
  4. Air Cooler Tips: এসির মতো ঠান্ডা হাওয়া দেবে কুলার, শুধু এই 5 বিষয় মাথায় রাখলে মিলবে সেরা কুলিং
  5. ভারতের প্রথম ডুয়াল 200MP ক্যামেরা ফোন Vivo X300 Ultra লঞ্চের তারিখ ঘোষণা হল, DSLR-কে দেবে টক্কর
  6. Motorola Edge 70 Pro ভারতে 90W ফাস্ট চার্জিং ও 32MP সেলফি ক্যামেরার সাথে লঞ্চ হল, দাম জেনে নিন
  7. Oppo আনল ডুয়াল 200 মেগাপিক্সেল ক্যামেরার সবচেয়ে সস্তা ফোন Find X9s Pro
  8. Oppo Find X9 Ultra: এক ফোনে দুটো 200MP ক্যামেরা, DSLR-কে টক্কর দিতে হাজির ওপ্পোর আল্ট্রা স্মার্টফোন
  9. Redmi K90 Max: ফোনের ভিতরে ফ্যান, গরম হলেই ঠান্ডা করবে রেডমির নতুন লঞ্চ করা স্মার্টফোন
  10. 2,000 টাকা ডিসকাউন্টে 9,020mAh ব্যাটারির একমাত্র Vivo 5G ফোনের সেল শুরু হল
Download Our Apps
Available in Hindi
© Copyright Red Pixels Ventures Limited 2026. All rights reserved.