নতুন আইনে ভারতে থেকে ব্যবসা গোটাতে বাধ্য হবে WhatsApp?

বিজ্ঞাপন
NDTV, আপডেট: 7 ফেব্রুয়ারি 2019 13:39 IST

সম্প্রতি সোশ্যাল মিডিয়ার জন্য একাধিক নতুন আইন নিয়ে আসার পরিকল্পনা করছে কেন্দ্র।  নতুন আইন  বলবৎ হলে ভারতে ব্যবসা করা কঠিন হয়ে যাবে WhatsApp -এর। বুধবার কোম্পানির এক প্রতিনিধি জানিয়েছেন নতুন আইন বলবৎ হলে এখনকার উপায়ে  ভারতের টিকে থাকা কঠিন হবে।

ভারতে মোট 20 কোটি গ্রাহক WhatsApp ব্যবহার করেন। গোটা বিশ্বের সবথেকে বেশি WhatsApp  গ্রাহক রয়েছেন ভারতে। তবে বিশ্বব্যাপী এই মেসেজিং সার্ভিস এর মোট গ্রাহক সংখ্যা 150 কোটি।

“নতুন আইনের মেসেজ চিহ্নিতকরণের কারণে সব থেকে বেশি অসুবিধা হবে আমাদের।” জানিয়েছেন WhatsApp -এর যোগাযোগ বিভাগের প্রধান কার্ল উগ।

প্রসঙ্গত WhatsApp এর  যে এন্ড -টু-এন্ড এনক্রিপশান। এই সুরক্ষা ব্যবস্থায় কোনভাবেই তৃতীয় ব্যক্তি WhatsApp  এর মাধ্যমে পাঠানো মেসেজ পড়তে পারেন না। উগ জানিয়েছেন এই ফিচার বাদ দিলে আবার নতুন ভাবে WhatsApp ডিজাইন করতে হবে।

এই আইন বলবৎ হলে WhatsApp এর এখনকার সব ফিচার বাদ যাবে। WhatsApp -এর এন্ড-টু-এন্ড এনক্রিপশানের ফলে সরকার কোনভাবেই নাগরিকের পাঠানো মেসেজ পড়তে পারে না।  ভারতের নতুন আইন পাস হলে যে কোন সরকারি সংস্থা সোশ্যাল মিডিয়ায় পাঠানো সব মেসেজ পড়তে পারবেন।

Advertisement

উগ আরও জানিয়েছেন, “আমরা প্রতি মাসে 20 লক্ষ WhatsApp অ্যাকাউন্ট নিষিদ্ধ করি।”

WhatsApp জানিয়েছে লোকসভা ভোটের আগে প্রাদেশিক ভাষায় ভুয়ো খবর ছড়ানোয়  নিয়ন্ত্রণ আনতে আরো বেশি কর্মী নিয়োগ করা হচ্ছে।

 

প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.

আরও পড়া: WhatsApp, Carl Woog
Advertisement
Popular Brands
#সর্বশেষ খবর
  1. 30,999 টাকার দুর্দান্ত Samsung ফোন এখন মাত্র 18,999 টাকায়, নেবেন নাকি
  2. দুর্ধর্ষ ক্যামেরার Vivo V80 স্মার্টফোনের দাম কত হবে? লঞ্চের আগেই ফাঁস তথ্য
  3. আগামী সপ্তাহে লঞ্চের আগেই প্রকাশ্যে Oppo K14 Plus 5G স্মার্টফোনের দাম
  4. Redmi 17C 5G পয়লা অক্টোবর ভারতে লঞ্চ হচ্ছে, নজরকাড়া ডিজাইন ও ফিচার
  5. Vivo S2 FE ভারতে আসছে 6 অক্টোবর, থাকবে 10,000mAh-এর বিশাল ব্যাটারি
  6. Flipkart BBD সেলের আগেই স্মার্টফোন মিলছে সস্তায়, দাম শুরু মাত্র এই টাকায়
  7. Xiaomi 18 Pro প্রথমবার দেশে আসছে, ডুয়াল 200MP ক্যামেরা ও দুটো ডিসপ্লে থাকবে
  8. 15,000 টাকার মধ্যে নতুন 5G স্মার্টফোন আনছে Lava, লঞ্চের আগেই ফিচার ফাঁস
  9. 20,000 টাকা সস্তায় iPad Air M4, বড় অফারের ইঙ্গিত Amazon গ্রেট ইন্ডিয়ান ফেস্টিভ্যাল সেলে
  10. Ray-Ban Meta Gen 3: ভারতে লঞ্চ হল মেটার অত্যাধুনিক স্মার্ট AI চশমা
Download Our Apps
Available in Hindi
© Copyright Red Pixels Ventures Limited 2026. All rights reserved.