8,620 mAh ব্যাটারি সহ লঞ্চ হল Mi Pad 4 Plus

বিজ্ঞাপন
NDTV, আপডেট: 14 অগাস্ট 2018 18:42 IST
হাইলাইট
  • Mi Pad 4 Plus এর দাম 1,899 (প্রায় 19,300 টাকা)
  • 16 আগস্ট স্থানীয় সময় সকাল 10 টা থেকে চিনে Mi Pad 4 Plus বিক্রি শুরু হবে
  • Mi Pad 4 Plus এর ভিতরে থাকবে Snapdragon 660 চিপসেট

10.1 ইঞ্চি ডিসপ্লে সহ Mi Pad 4 Plus লঞ্চ করল Xiaomi

চিনে কোম্পানির লেটেস্ট Android ট্যাবলেট Mi Pad 4 Plusলঞ্চ করল Xiaomi। এই বছর জুন মাসেই 8 ইঞ্চি ডিসপ্লের Mi Pad 4 লঞ্চ হয়েছিল। এবার 10.1 ইঞ্চি ডিসপ্লে সহ Mi Pad 4 Plus লঞ্চ করল চিনের কোম্পানিটি। Mi Pad 4 Plus এর অন্যতম প্রধান আকর্ষণ ট্যাবলেটের ডিসপ্লের নীচে ফিঙ্গারপ্রিন্ট সেন্সার, 8,620 mAh ব্যাটারি আর আর্টিফিশিয়াল ইন্টিলিজেন্স সহ ফেস আনলক ফিচার। এর সাথেই  Mi Pad 4 Plus এর ভিতরে থাকবে Snapdragon 660 চিপসেট।

Mi Pad 4 Plus এর দাম

চিনে Mi Pad 4 Plus এর দাম 1,899  (প্রায় 19,300 টাকা)। 64GB স্টোরেজ ভেরিয়েন্টের জন্য এই টাকা খরচ করতে হবে। বেশি স্টোরেজের 128GB ভেরিয়েন্টের দাম 2,099 টাকা। 16 আগস্ট স্থানীয় সময় সকাল 10 টা থেকে চিনে Mi Pad 4 Plus বিক্রি শুরু হবে।

Advertisement

Mi Pad 4 Plus স্পেসিফিকেশান

ডুয়াল সিম Mi Pad 4 Plus এ লেটেস্ট Android 8.1 Oreo এর উপরেই চলবে কোম্পানির নিজস্ব MIUI স্কিন। Mi Pad 4 Plus এর সামনে একটি 10.1 ইঞ্চি ডিসপ্লে থাকবে। Mi Pad 4 Plus এর ভিতরে থাকবে একটি Snapdragon 660 চিপসেট, Adreno 512 GPU, 4GB RAM আর 64GB/128GB স্টোরেজ।

ছবি তোলার জন্য Mi Pad 4 Plus এ রয়েছে একটি 13MP রিয়াল ক্যানেরা আর একটি 5MP সেলফি ক্যামেরা। এর সাথেই Mi Pad 4 Plus এর ভিতরে থাকবে বিশাল একটি 8,620 mAh ব্যাটারি। কানেক্টিভিটির জন্য Mi Pad 4 Plus তে থাকবে 4G LTE, dual-band Wi-Fi 802.11ac, Bluetooth 5.0, GPS, GLONASS আর একটি USB Type-C port।

 
KEY SPECS
Display 10.10-inch
Processor Qualcomm Snapdragon 660
Front Camera 5-megapixel
Resolution 1200x1920 pixels
RAM 4GB
OS Android 8.1 Oreo
Storage 64GB
Rear Camera 13-megapixel
Battery Capacity 8620mAh
 
NEWS

প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.

আরও পড়া: Xiaomi
Advertisement
Popular Brands
#সর্বশেষ খবর
  1. 50MP AI ক্যামেরা ও 6,000mAh ব্যাটারি নিয়ে Lava Bold N4 Pro 5G লঞ্চ হচ্ছে 16 সেপ্টেম্বর
  2. স্মার্টফোনে চালু হল ইন্টারনেট ছাড়াই UPI পেমেন্ট করার সুবিধা, আর লাগবে না ডেটা
  3. 16 সেপ্টেম্বর লঞ্চ হচ্ছে Oppo K14 Lite, থাকবে AI ক্যামেরা ও 7,000mAh ব্যাটারি
  4. Windows-এর জন্য Gemini অ্যাপ আনল Google, Alt + Space চাপলেই হাজির AI
  5. 3,000 টাকা দাম কমল 32MP সেলফি ক্যামেরা ও 7,000mAh ব্যাটারির দুর্দান্ত Motorola স্মার্টফোনের
  6. BGMI Midnight Hunters রিডিম কোড দেখে নিন, মিলবে একাধিক ফ্রি রিওয়ার্ড
  7. Apple কেন iPhone 18 লঞ্চ করলো না? আসল কারণ জানলে অবাক হবেন
  8. Flipkart বিগ বিলিয়ন ডেজ সেল শুরু হচ্ছে এই তারিখে, পুজোর কেনাকাটার জন্য তৈরি তো
  9. iPhone Duo: লঞ্চ হল Apple-এর প্রথম ভাঁজ করা আইফোন, জেনে নিন দাম ও ফিচার্স
  10. লঞ্চ হল Apple Watch Series 12 এবং Watch Ultra 4, হার্ট রেট মাপবে প্রতি 5 সেকেন্ডে
Download Our Apps
Available in Hindi
© Copyright Red Pixels Ventures Limited 2026. All rights reserved.