25 জুন লঞ্চ হবে Xiaomi Mi Pad 4, কী স্পেসিফিকেশান থাকবে এই ট্যাবে?

বিজ্ঞাপন
NDTV, আপডেট: 22 জুন 2018 13:09 IST
হাইলাইট
  • Mi Pad 4 এ থাকবে Snapdragon 660 চিপসেট ও 6000 mAh ব্যাটারি
  • 25 জুন এক ইভেন্টে Mi Pad 4 লঞ্চ করবে Xiaomi
  • Mi Pad 4 এ থাকবে একটি 13MP OmniVision OV13855 সেন্সার

কিছুদিন আগেই Redmi 6 Pro আর Mi Pad 4 লঞ্চের কথা জানিয়েছে Xiaomi। আগামী 25 জুন এক ইভেন্টে এই ডিভাইসদুটি লঞ্চ করবে Xiaomi। আর এবার Mi Pad 4 এর স্পেসিফিফেশানের ঝল দিল চিনের এই কোম্পানিটি। এর আগে একাধিক রিপোর্টে Redmi 6 Pro আর Mi Pad 4 এর স্পেসিফিকেশান ফাঁস হয়ে গিয়েছিল। গত সপ্তাহের চিনে Redmi 6 আর Redmi 6A বাজেট স্মার্টফোন দুটি লঞ্চ করেছিল Xiaomi। আর এবার নতুন ইভেন্টে এই সিরিজের প্রো ভার্সানের ফোন আর Mi Pad 4 ট্যাবলেট লঞ্চ করবে শাওমি।

সোশাল মিডিয়ায় Xiaomi-র অফিশিয়াল পেজে একটি ছবি পোস্ট করা হয়েছে। সেখান থেকে জানা যাচ্ছে নতুন Mi Pad 4 এ থাকবে Snapdragon 660 চিপসেট ও 6000 mAh ব্যাটারি। Mi Pad 4 এ থাকবে একটি 13MP OmniVision OV13855 সেন্সার। এছাড়াও ফোনের সামনে থাকবে একটি 5-megapixel Samsung S5K5E8 সেন্সার। এছাড়াও জলদি এই ফোনে MIUI 10 আপডেট চলে আসবে। যদিও Mi Pad 4 এর দাম সম্পর্কে এখনো কোন খব পাওয়া যায়নি।

Advertisement

গত বছর এপ্রিল মাসে Mi Pad 3 লঞ্চ করেছিল Xiaomi। এই ট্যাবের দাম ছিল 1,499ইউয়ান (প্রায় 14,100 টাকা)। শ্যাম্পেন গোল্ড কালারে এই ট্যাবলেট লঞ্চ হয়েছিল। এই ট্যাবলেটের থেকে নতুন Mi Pad 4 এ একাধিক পরিবির্ত্ন আসবে বলেই  মনে করা হচ্ছে।  

প্রসঙ্গত গত সপ্তাহেই Redmi সিরিজে দুটি বাজেট স্মার্টফোন লঞ্চ করেছিল Xiaomi। শুধুমাত্র চিনেই Redmi 6 আর Redmi 6A ফোনদুটি লঞ্চ করা হয়েছে। আর আগামি 25 জুন এক আলাদা ইভেন্টে এই সিরিজের প্রো ভেরিয়েন্ট Redmi 6 Pro ফোনটি লঞ্চ করবে Xiaomi। আর এই একই ইভেন্টে লঞ্চ হবে কোম্পানির চতুর্থ জেনারেশানের ট্যাবলেট Mi Pad 4। আর স্বাভাবিকভাবেই এই লঞ্চ নিয়ে টেক দুনিয়ায় উত্তেজনা চরমে।

 

প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.

আরও পড়া: Xiaomi, Mi Pad 4
Advertisement
Popular Brands
#সর্বশেষ খবর
  1. স্মার্টফোনে চালু হল ইন্টারনেট ছাড়াই UPI পেমেন্ট করার সুবিধা, আর লাগবে না ডেটা
  2. 16 সেপ্টেম্বর লঞ্চ হচ্ছে Oppo K14 Lite, থাকবে AI ক্যামেরা ও 7,000mAh ব্যাটারি
  3. Windows-এর জন্য Gemini অ্যাপ আনল Google, Alt + Space চাপলেই হাজির AI
  4. 3,000 টাকা দাম কমল 32MP সেলফি ক্যামেরা ও 7,000mAh ব্যাটারির দুর্দান্ত Motorola স্মার্টফোনের
  5. BGMI Midnight Hunters রিডিম কোড দেখে নিন, মিলবে একাধিক ফ্রি রিওয়ার্ড
  6. Apple কেন iPhone 18 লঞ্চ করলো না? আসল কারণ জানলে অবাক হবেন
  7. Flipkart বিগ বিলিয়ন ডেজ সেল শুরু হচ্ছে এই তারিখে, পুজোর কেনাকাটার জন্য তৈরি তো
  8. iPhone Duo: লঞ্চ হল Apple-এর প্রথম ভাঁজ করা আইফোন, জেনে নিন দাম ও ফিচার্স
  9. লঞ্চ হল Apple Watch Series 12 এবং Watch Ultra 4, হার্ট রেট মাপবে প্রতি 5 সেকেন্ডে
  10. Apple উন্নত অডিও ফিচার্স ও ANC-এর সঙ্গে আনল বাজেট ফ্রেন্ডলি AirPods 5
Download Our Apps
Available in Hindi
© Copyright Red Pixels Ventures Limited 2026. All rights reserved.