Airtel ব্রডব্যান্ড ইন্টারনেট পরিষেবা দেওয়ার ক্ষেত্রে Jio ও BSNL-কে পিছনে ফেলে প্রথম হয়েছে।
Photo Credit: Airtel
Airtel led overall reliability with 486 points in Opensignal’s November 2026 report
ভারতে এখনও ইন্টারনেট ব্যবহারের ক্ষেত্রে মোবাইল নেটওয়ার্কের উপর নির্ভরতা বেশি। তবে দেশে ব্রডব্যান্ড গ্রাহকদের সংখ্যাও বাড়ছে। টেলিকম রেগুলারেটরি অফ ইন্ডিয়া বা ট্রাইয়ের দেওয়ার তথ্য অনুসারে, 2026 সালের শেষে দেশে ফিক্সড ওয়ার্ড ব্রডব্যান্ড ব্যবহারকারীর সংখ্যা 4 কোটি 86 লক্ষ ছিল। একই সময়ে ওয়্যারলেস ব্রডব্যান্ড সংযোগের সংখ্যা ছিল প্রায় 1 কোটি 93 লক্ষ। ভারতের ব্রডব্যান্ড মার্কেটের একটা বড় অংশের নিয়ন্ত্রণ টেলিকম সংস্থাগুলির হাতে। এখন সেরা হোম ইন্টারনেট পরিষেবা দেওয়ার ক্ষেত্রে Jio ও BSNL-কে পিছনে ফেলে প্রথম হয়েছে Airtel। তারা নির্ভরযোগ্যতা, ডাউনলোড স্পিড, আপলোড স্পিড, ও ধারাবাহিক পরিষেবার গুণমান-সহ সবকটি বিভাগে প্রতিদ্বন্দ্বীদের টেক্কা দিয়েছে।
ওপেনসিগন্যালের নভেম্বর, 2026-এর ভারতীয় রিপোর্ট অনুসারে, হোম ব্রডব্যান্ড পরিষেবার পাঁচটি সামগ্রিক বিভাগেই পুরস্কার জিতেছে এয়ারটেল। এমনকি ফিক্সড ওয়্যারলেস অ্যাক্সেস পরিষেবার ক্ষেত্রেও জিওকে টেক্কা দিয়ে পাঁচটি বিভাগেই এগিয়ে সুনীল ভারতী মিত্তালের সংস্থা।
ওপেনসিগন্যালের রিপোর্টে এয়ারটেলের সামগ্রিক নির্ভরযোগ্যতার স্কোর ছিল 486 পয়েন্ট। তাদের 100 থেকে 1,000 পয়েন্টের স্কেলে জিও ও বিএসএনএলের স্কোর ছিল যথাক্রমে 423 এবং 419। সংস্থা এই স্কোরের মাধ্যমে বিচার করেছে, কোনও বাড়ির একাধিক ডিভাইসে ইন্টারনেট ঠিকঠাক কাজ করছে কিনা ও কোনও বাধা ছাড়াই ভিডিও কল বা অনলাইন স্ট্রিমিং হচ্ছে কিনা।
ফিক্সড ওয়্যারলেস অ্যাক্সেস পরিষেবায় এয়ারটেলের গড় ডাউনলোড স্পিড ছিল 32.4 এমবিপিএস। এখানে জিওর গড় গতি ছিল 25.7 এমবিপিএস। আপলোড স্পিডের নিরিখেও এগিয়ে এয়ারটেল। তাদের এভারেজ আপলোড স্পিড ছিল 20.7 এমবিপিএস, যেখানে জিও গতি দিয়েছে 17.1 এমবিপিএস।
ওপেনসিগন্যাল জানিয়েছে, তাদের পরিমাপ চলাকালীন ব্যবহারকারীরা Wi-Fi সংযোগের মাধ্যমে ইন্টারনেটের যে গড় গতি পেয়েছেন, তার উপর ভিত্তি করেই পরিসংখ্যান তৈরি করা হয়েছে। সংস্থাটির ফিক্সড ওয়্যারলেস কনসিসটেন্ট কোয়ালিটি বিভাগে এয়ারটেল 66.2 শতাংশ স্কোর করেছে। জিও পেয়েছে 55 শতাংশ। এই বিভাগে ইন্টারনেটের ডাউনলোড ও আপলোড স্পিডের পাশাপাশি ল্যাটেন্সি, জিটার, ও প্যাকেট লসের মতো বিষয়গুলি বিবেচনা করা হয়েছে।
ফিক্সড ওয়্যারলেস রিলায়াবিলিটির ক্ষেত্রেও এয়ারটেল এগিয়ে। এই বিভাগে এয়ারটেলের প্রাপ্ত স্কোর 450 পয়েন্ট। জিও পেয়েছে 382 পয়েন্ট। এয়ারটেল তাদের Q1 2027-এর আর্থিক ফলাফল প্রকাশের পর আয় সংক্রান্ত আলোচনাসভায় জানিয়েছিল, তারা ধীরে ধীরে ফাইবার ব্রডব্যান্ড পরিষেবার দিকে ঝুঁকছে। যেখানে সংস্থার ফাইবার নেটওয়ার্ক পৌঁছনো সম্ভব নয়, সেই সব এলাকায় ফিক্সড ওয়্যারলেস পরিষেবা ব্যবহার করে ব্রডব্যান্ড সংযোগ পৌঁছে দেওয়া হবে।
প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
Apple Watch Series 12
Starts from ₹56,900
Samsung Galaxy Watch Ultra 2
Starts from ₹58,949
Samsung Galaxy Watch 9 (44mm, LTE)
Starts from ₹41,999
Samsung Galaxy Watch 9 (40mm, LTE)
Starts from ₹38,999
Samsung Galaxy Watch 9 (40mm)
Starts from ₹36,999
Samsung Galaxy Watch 9 (44mm)
Starts from ₹40,999