ঘাড়ে Jio, নতুন গ্রাহক টানতে আকর্ষনীয় প্ল্যান নিয়ে এল Airtel

বিজ্ঞাপন
NDTV, আপডেট: 4 জানুয়ারী 2019 18:03 IST
হাইলাইট
  • নতুন ফাস্ট রিচার্জ (FRC) নিয়ে এল Airtel
  • টকটাইম ও ডাটার সাথেই পাওয়া যাবে 28 দিন ভ্যালিডিটি
  • নতুন এই প্ল্যানে কল করতে মিনিটে 60 পয়সা করে খরচ হবে

76 টাকার FRC লঞ্চ করেছে Airtel

নতুন ফাস্ট রিচার্জ (FRC) নিয়ে এল Airtel। প্রসঙ্গত যে কোন নতুন মোবাইল কানেকশান শুরুর সময় একটি বিশেষ রিচার্জ করতে হয়। এই রিচার্জে বিশেষ সুবিধা দিয়ে থাককে টেলিকম কোম্পানিগুলি। Airtel এর নতুন FRC তে টকটাইম ও ডাটার সাথেই পাওয়া যাবে 28 দিন ভ্যালিডিটি।

সম্প্রতি 76 টাকার FRC লঞ্চ করেছে Airtel। এই রিচার্জে কোম্পানির নতুন গ্রাহকরা 26 টাকা টকটাইম পাবেন। সাথে থাকবে 100MB ডাটা। 76 টাকা FRC করলে 28 দিন ভ্যালিডিটি পাওয়া যাবে। তবে শুধু নতুন গ্রাহকরা প্রথম রিচার্জেই এই সুবিধা পাবেন।

Advertisement

নতুন কানেকশান নেওয়ার পর প্রথম রিচার্জের সময় My Airtel অ্যাপ থেকে এই রিচার্জ করলেই এই প্ল্যান শুরু হবে। Telecom Talk এ এক রিপোর্টে জানানো হয়েছে নতুন এই প্ল্যানে কল করতে মিনিটে 60 পয়সা করে খরচ হবে।

76 টাকা ছাড়াও প্রথম রিচার্জের সময় Airtel গ্রাহকরা 178 টাকা, 229 টাকা, 344 টাকা, 495 টাকা ও 559 টাকা রিচার্জ করতে পারবেন। নতুন গ্রাহকদের প্রথম রিচার্জে 126GB পর্যন্ত ডাটা দিচ্ছে Airtel।

 

 

 

প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.

আরও পড়া: Bharti Airtel, Rs 76 Airtel Recharge, Airtel
Advertisement
Popular Brands
#সর্বশেষ খবর
  1. ইনস্টাগ্রামকে টেক্কা দিতে আসতে পারে গুগলের নতুন সোশ্যাল মিডিয়া অ্যাপ Tamba
  2. BGMI Air নিয়ে অপেক্ষার অবসান, লঞ্চ এই তারিখে, 1.5GB র‍্যামের ফোনেই খেলা যাবে
  3. Jio মাত্র 15 টাকায় আনলিমিটেড 5G ডেটা প্যাক চালু করল, 24 ঘন্টা মেয়াদ
  4. কম র‍্যামের Windows PC-র স্পিড 40 শতাংশ দ্রুত করার দাবি Microsoft-এর
  5. চ্যাটজিপিটির বিকল্প তৈরির পথে ভারত? প্রকাশ হল তিনটি স্বদেশি AI মডেল
  6. Realme 17T 5G-এর ডিজাইন ফাঁস, আগের মতো সেলফি মিরর থাকছে না
  7. সবচেয়ে সস্তায় 10,000mAh ব্যাটারির ফোন, 8,000 টাকা ডিসকাউন্ট মিলছে
  8. 36,999 টাকার Samsung ফোনের দাম 24,499 টাকায় নেমে গেল, সস্তায় কেনার সুবর্ণ সুযোগ
  9. Motorola দিওয়ালির আগে দিচ্ছে বড় ডিসকাউন্ট, 12,999 টাকায় নয়া ফোন
  10. iPhone 18 কবে লঞ্চ হবে ও কেমন স্পেসিফিকেশন থাকবে জানা গেল
Download Our Apps
Available in Hindi
© Copyright Red Pixels Ventures Limited 2026. All rights reserved.