30,000 টাকার ফ্রি রিওয়ার্ড দিচ্ছে Airtel, কোথায় কীভাবে পাবেন দেখুন

এয়ারটেল ইনসাইডার রিওয়ার্ডস Airtel মোবাইল অ্যাপে থেকে আনলক করা যাবে।

30,000 টাকার ফ্রি রিওয়ার্ড দিচ্ছে Airtel, কোথায় কীভাবে পাবেন দেখুন

Photo Credit: Airtel

Airtel Insider offers rewards and benefits worth over Rs. 30,000

হাইলাইট
  • Airtel Insider প্রোগ্রামে 30,000 টাকার রিওয়ার্ডস
  • আইফোনে সর্বোচ্চ 23,000 টাকা সাশ্রয়ের সুযোগ
  • Cinepolis-এ দুটি সিনেমার টিকিটের সঙ্গে একটি ফ্রি
বিজ্ঞাপন

Airtel গ্রাহকদের জন্য দারুণ খবর। Airtel Insider রিওয়ার্ডস প্রোগ্রামে একাধিক নতুন সুযোগ-সুবিধা যুক্ত হয়েছে। সংস্থা লার্নিং, শপিং, এন্টারটেনমেন্ট, ও হেলথ পরিষেবা সংক্রান্ত সাবস্ক্রিপশন বিনামূল্যে প্রদান করছে। এক পয়সাও খরচ না করে Pocket FM, Apollo 24/7, CinePolis, Croma, ও Duolingo থেকে অফার পাবে ইউজাররা। Airtel Insider প্রোগ্রামে গ্রাহকদের সামনে 30,000 টাকা মূল্যের পুরস্কার জেতার সুযোগ রয়েছে। আগে এই রিওয়ার্ডস প্রোগ্রামে Linkedin Premium (3 মাস), MakeMyTrip Advantage Plus (12 মাস), EazyDiner প্রিমিয়াম মেম্বারশিপ, ও Google One ক্লাউড স্টোরেজ (100 জিবি) অন্তর্ভুক্ত ছিল।

Airtel Insider প্রোগ্রামে 30,000 টাকা রিওয়ার্ড 

30,000 টাকার অফারের সিংহভাগ সুবিধা Croma-তে৷ পাওয়া যাবে। ক্রোমার স্টোর বা Apple-এর মাধ্যমে iPhone 17, iPhone 16, ও iPhone 15-এর নির্বাচিত ভ্যারিয়েন্ট কিনলে সর্বোচ্চ 23,000 টাকা সাশ্রয় করা যাবে। লার্নিং সাবস্ক্রিপশনের মধ্যে রয়েছে 12 মাসের Super Duolingo। সেপ্টেম্বরে জনপ্রিয় ভাষা শেখার প্ল্যাটফর্ম Duolingo-এর সঙ্গে পার্টনারশিপের ঘোষণা করেছিল এয়ারটেল। 

বিনোদনের মধ্যে তিন মাসের Pocket FM প্রিমিয়াম সাবস্ক্রিপশন অফার করছে এয়ারটেল। এছাড়াও, Cinepolis-এ দুটি সিনেমার টিকিটের সঙ্গে একটি ফ্রি পাওয়া যাবে। তবে কেবলমাত্র এয়ারটেল পোস্টপেইড গ্রাহকরা খাবার ও পানীর উপর 300 টাকা ডিসকাউন্ট পাবে। এ ক্ষেত্রে ন্যূনতম 1,500 টাকা দামের অর্ডার লাগবে। এই রিওয়ার্ড প্রোগ্রামের অধীনে 6 মাসের Apollo Circle মেম্বারশিপও মিলবে।

Airtel Insider রিওয়ার্ডস কীভাবে রিডিম করবেন? 

এয়ারটেল ইনসাইডার সরাসরি Airtel মোবাইল অ্যাপের সঙ্গে যুক্ত করা হয়েছে। এটি চালু থাকা সমস্ত প্রিপেইড, পোস্টপ্রাইড, ব্রডব্যান্ড, ও DTH কানেকশন ইউজাররা অ্যাক্সেস করতে পারবে।

1. ফোনে এয়ারটেল থ্যাঙ্কস অ্যাপ খুলে নম্বর দিয়ে লগ ইন করুন।
2. Airtel Insider সেকশনে যান।
3. ক্যাটালগ খুলে অফার ব্রাউজ করুন।
4. পার্টনার ব্র্যান্ডের শর্ত পূরণ করে অফার চালু করুন।

প্রসঙ্গত, এয়ারটেল তাদের 349 ও 399 টাকার রিচার্জ প্ল্যানে বাই 1 গেট 1 ফ্রি অফার দিচ্ছে বলে জানা গেছে। রিপোর্ট অনুসারে, গ্রাহকরা 349 বা 399 টাকার প্রিপেইড প্ল্যান রিচার্জ করলে পরের মাসের রিচার্জ ফ্রি-তে পাবে। 349 টাকা দামের রিচার্জ করলে দ্বিতীয়বার 349 টাকা ও 399 টাকার প্ল্যান রিচার্জ করলে দ্বিতীয়বার 399 টাকার রিচার্জের সুবিধা মিলবে।

অফারটি Airtel অ্যাপে দেখা যাচ্ছে। তবে এটি সমস্ত গ্রাহকদের জন্য নয়। আপাতত নির্দিষ্ট কিছু এয়ারটেল ব্যবহারকারীরা সুবিধাটি পাচ্ছে। আপনার জন্য অফার আছে কিনা, তা জানতে এয়ারটেল থ্যাঙ্কস অ্যাপ খুলুন। 349 টাকা অথবা 399 টাকার প্রিপেইড রিচার্জ প্ল্যানের পাশে '1+1 Recharge Free' ট্যাগ থাকলে অতিরিক্ত একমাস ফ্রি পরিষেবা মিলবে। ট্যাগ দেখা না গেলে বুঝে নিন যে, অফারটি আপনার নম্বরে উপলব্ধ নয়। 

Comments

প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.

Shankha Shuvro Sarkar Shankha has over five years of experience in digital media, with a background in tech writing and editing at a leading Bengali media house. He currently manages tech ...অধিক

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

#সর্বশেষ খবর
  1. Oppo Reno 17 সিরিজ 200MP ট্রিপল ক্যামেরা ও 8,000mAh ব্যাটারি-সহ লঞ্চ হয়েছে
  2. 30,000 টাকার ফ্রি রিওয়ার্ড দিচ্ছে Airtel, কোথায় কীভাবে পাবেন দেখুন
  3. রিচার্জ না করলে Jio সিমে ইনকামিং কলও বন্ধ হবে, সতর্ক করল কোম্পানি
  4. ফোনের দাম 4,000 টাকা পর্যন্ত বাড়াল Samsung ও Xiaomi, মূল্যবৃদ্ধি করবে Vivo, Oppo, Realme-ও
  5. ফোন ছাড়াই টিভির পর্দায় দেখা যাবে Instagram রিলস, কীভাবে জেনে নিন
  6. iPhone 18 এই বছর বাজারে না আসার কারণ প্রকাশ্যে, নেপথ্যে Samsung?
  7. 2027 সালের শুরুতে তিন দুর্ধর্ষ ফোন ভারতে আনছে Xiaomi, দাম কত হবে
  8. দোকানে UPI-এর QR কোড ও সাউন্ডবক্স বসালে 1,000 টাকার উপর ভর্তুকি, নতুন স্কিম আনছে সরকার
  9. স্মার্টফোনে ক্যামেরায় বিপ্লব ঘটাবে নতুন প্রযুক্তি, দিশা দেখাচ্ছে ইজরায়েলের স্টার্টআপ
  10. চাপের মুখে Nvidia থেকে ইস্তাফা দিলেন জেনসেন হুয়াং, নতুন CEO Apple কর্তা?
© Copyright Red Pixels Ventures Limited 2026. All rights reserved.
Trending Products »
Latest Tech News »