জলের দরে দিনে 2GB ডেটা দিচ্ছে BSNL

বিজ্ঞাপন
Satyaki Bhattacharyaa, আপডেট: 18 ফেব্রুয়ারি 2019 13:44 IST
হাইলাইট
  • 98 টাকা BSNL প্রিপেড রিচার্জে 24 দিন ভ্যালিডিটি পাওয়া যাবে
  • দিনে 2GB ডেটা ব্যবহার করা যাবে।
  • সাথে থাকছে Eros Now সাবস্ক্রিপশান

98 টাকায় দিনে 2GB ডেটা দিচ্ছে BSNL

99 টাকা ও 319 টাকা ভ্যালিডিটি রিচার্জ লঞ্চের পর এবার 98 টাকায় নতুন রিচার্জ প্যাক নিয়ে এল ভারত সঞ্চার নিগম লিমিটেড। নতুন প্ল্যানে আগের থেকে বেশি ডেটা দিতে শুরু করেছে রাষ্ট্রায়াত্ত সংস্থাটি। যদিও ভ্যালিডিটি কমেছে দুই দিন।

সম্প্রতি Telecom Talk ওয়েবসাইটে প্রকাশিত এক রিপোর্টে জানানো হয়েছে 98 টাকা BSNL প্রিপেড রিচার্জে 24 দিন ভ্যালিডিটি পাওয়া যাবে। সাথে থাকছে Eros Now সাবস্ক্রিপশান। 98 টাকা প্ল্যানে দিনে 2GB ডেটা ব্যবহার করা যাবে। দৈনিক ডেটা ডেষ হয়ে গেলে স্পিড কমে 80Kbps হয়ে যাবে। এর সাথেই থাকছে বিনামূল্যে Eros Now সাবস্প্রিপশান। আগে 98 টাকা প্ল্যানে দিনে 1.5GB  ডেটা ব্যবহার করা যেত। তবে এই প্ল্যানের ভ্যালিডিটি ছিল 26 দিন।

এই মাসেই 525 টাকা এবং 725 টাকা পোস্টপেড প্ল্যানে আরও বেশি ডেটা দিতে শুরু করেছে BSNL। 525 টাকায় মাসে 40GB আর  725 টাকায় মাসে 50GB ডেটা ব্যবহার করা যাবে। তবে কলকাতা সার্কেল এর BSNL পোস্টপেড গ্রাহকরা 525 টাকা প্ল্যানে গত বছর অক্টোবর মাস থেকে মাসে 80GB ডেটা  ব্যবহার করতে পারেন।

এছাড়াও ‘বাম্পার অফার' এর  বৈধতা বাড়িয়েছে ভারত সঞ্চার নিগম লিমিটেড। শুরুতে কোম্পানি জানিয়েছিল 31 জানুয়ারির আগে রিচার্জ করলে ‘বাম্পার অফার' এর সুবিধা পাওয়া যাবে। পরে এই অফারের বৈধতা 30 এপ্রিল পর্যন্ত বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে BSNL। এই অফারের সব BSNL প্রিপেড গ্রাহক দিনে অতিরিক্ত 2.2GB  ডেটা ব্যবহার করতে পারবেন। 186 টাকা থেকে 2099 টাকা পর্যন্ত একাধিক প্ল্যানে এই সুবিধা পাওয়া যাবে।  

 

প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.

আরও পড়া: BSNL
Advertisement
Popular Brands
#সর্বশেষ খবর
  1. Oppo K15 Pro ও K15 Pro+ লঞ্চ হল, ফোনের ভিতরে আস্ত ফ্যান! সাথে 8,000mAh ব্যাটারি ও 100W ফাস্ট চার্জিং
  2. Lava Bold N2 Pro মাত্র 7,999 টাকায় 128GB স্টোরেজ ও 50MP AI ক্যামেরার সাথে লঞ্চ হল
  3. 6,300 টাকা ডিসকাউন্টে বিক্রি হচ্ছে OnePlus-এর সবচেয়ে সস্তা ফ্ল্যাগশিপ স্মার্টফোন
  4. Vivo Pad 6 Pro লঞ্চ হল আটটি স্পিকার, 4K ডিসপ্লে, ও 13,000mAh ব্যাটারির সাথে
  5. Vivo X300s বাজার কাঁপিয়ে 200MP ক্যামেরা ও 7,100mAh ব্যাটারির সাথে লঞ্চ হল
  6. Vivo X300 Ultra বিশ্বের প্রথম ডুয়াল 200 মেগাপিক্সেল ক্যামেরা সহ লঞ্চ হল, DSLR যুগ কি এবার শেষ
  7. Samsung-এর অ্যামোলেড ডিসপ্লে ও চার ক্যামেরার 5G স্মার্টফোন 8,400 টাকা সস্তা হয়ে গেল
  8. 96 জিবি র‍্যাম, 6 টেরাবাইট স্টোরেজ, ও টাচস্ক্রিনের সাথে লঞ্চ হল Asus-এর দুর্ধর্ষ ল্যাপটপ
  9. Realme 15 5G: ভারতের প্রথম সেলফি মিরর ফোনের দাম লঞ্চের আগেই ফাঁস হল, সঙ্গে দুর্দান্ত অফার
  10. 10,000 টাকা ছাড় Motorola-এর 50MP সেলফি ক্যামেরা ও 125W ফাস্ট চার্জের দুর্দান্ত ফোনে
Download Our Apps
Available in Hindi
© Copyright Red Pixels Ventures Limited 2026. All rights reserved.