এবার প্রিপেড প্ল্যানের ভ্যালিডিটি পরিবর্তন করল BSNL

বিজ্ঞাপন
Edited by Satyaki Bhattacharyya, আপডেট: 19 অগাস্ট 2019 14:47 IST
হাইলাইট
  • 1098 টাকা প্রিপেদ প্ল্যানের ভ্যালিডিটি পরিবর্তন করল BSNL
  • এই প্ল্যানে 75 দিন ভ্যালিডিটি পাওয়া যাবে
  • থাকছে 375 GB ডেটা

আরও একটি প্রিপেড প্ল্যানে বদল আনলো BSNL

সম্প্রতি নির্বাচিত কয়েকটি সার্কেলের গ্রাহকদের জন্য 1098 টাকা প্রিপেড প্ল্যান নিয়ে এসেছিল ভারত সঞ্চার নিগম লিমিটেড। লঞ্চের সময় এই প্রিপেড প্ল্যানের সাথে 84 দিন ভ্যালিডিটি দিচ্ছিল BSNL। এবার সেই ভ্যালিডিটি কমিয়ে 75 দিন করল রাষ্ট্রায়াত্ব কোম্পানিটি। 75 দিন ভ্যালিডিটির সাথেই 1098 টাকা প্ল্যানের সাথে 375GB ডেটা ব্যবহার করা যাবে।

ভ্যালিটিডি পরিবর্তনের পরে 1098 টাকা প্ল্যানের সাথে আনলিমিটেড কল করা যাবে। এই প্ল্যানের গ্রাহকরা গোটা দেশের সাথেই মুম্বাই ও দিল্লি সার্কেলের নম্বরেও বিনামূল্যে কল করতে পারবেন গ্রাহকরা। সাথে থাকছে মোট 375GB ডেটা। মাসিক ডেটা লিমিট শেষ হয়ে গেলে স্পিড কমে 40 Kbps হয়ে যাবে। এছাড়াও এই প্ল্যানের সাথে দিনে 100 টা এসএমএস বিনামূল্যে করা যাবে। 1098 টাকা প্ল্যানের ভ্যালিডিটি 75 দিন।

Advertisement

BSNL জানিয়েছে 1098 টাকা প্ল্যানের সাথে আনলিমটেড ডেটা ব্যবহার করা যাবে। কিন্তু  Telecom Talk ওয়েবসাইটে প্রকাশিত রিপোর্টে জানানো হয়েছে এই প্ল্যানের সাথে 375 GB ডেটা ব্যবহার করা যাবে। BSNL ওয়েবসাইটে জানানো হয়েছে আপাতত নির্বাচিত কিছু সার্কেলের গ্রাহকরা এই প্ল্যান ব্যবহার করতে পারবেন। এই সার্কেলগুলি হল হরিয়ানা, বিহার ও কর্ণাটক।

সম্প্রতি একাধিক প্রিপেড প্ল্যানে দিনে 250 মিনিট কল করার সীমা যোগ করেছে BSNL।  দিনে 250 মিনিট কথা হয়ে গেলে প্রতি সেকেন্ডে এক পয়সা খরচ হবে। এছাড়াও 1,699 টাকা প্ল্যানের ভ্যালিডিটি বাড়িয়েছে রাষ্ট্রায়াত্ব কোম্পানিটি। 13 সেপ্টেম্বরের আগে 1,699 টাকা রিচার্জে BSNL গ্রাহকরা 455 দিন ভ্যালিডিটি পাবেন।

 

প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.

আরও পড়া: BSNL, BSNL Rs 1098 Plan
Advertisement
Popular Brands
#সর্বশেষ খবর
  1. 10,000 টাকা ছাড়ে পাওয়া যাচ্ছে 200MP ক্যামেরার Vivo স্মার্টফোন, অফার কোথায় দেখুন
  2. বুধবার লঞ্চের আগেই Apple Foldable iPhone-এর দাম ও স্পেসিফিকেশন ফাঁস
  3. BGMI নতুন করে আরও 50টি রিডিম কোড প্রকাশ করল, এবারের রিওয়ার্ডে বড় চমক
  4. iPhone 18 Pro সিরিজের সঙ্গে 7 ইঞ্চি টাচস্ক্রিনের নতুন HomePod? আগামী সপ্তাহের Apple ইভেন্টে বড় চমক
  5. GPT 6 Astra: বিশ্বের সবচেয়ে উন্নত AI মডেল প্রকাশ করল OpenAI, শুরু হবে AGI-এর যুগ?
  6. Poco X8 Power ভারতে 10,000mAh ব্যাটারি-সহ লঞ্চ হল, বাজারে এল নতুন X8 মডেলও
  7. Infinix Hot 70 Pro 5G ভারতে অভিনব ফিচারের সঙ্গে লঞ্চ হল, ফোনের পিছনে দেখা যাবে অ্যানিমেশন
  8. iPhone 18 Pro সিরিজে ফিরতে পারে সিলভার
  9. Vivo V80 Lite 5G: চীনের বাইরে ভিভোর প্রথম 10,000mAh ব্যাটারিযুক্ত স্মার্টফোন লঞ্চ হল
  10. পুজোর আগে Airtel-এর উপহার, 1 বছর বিনামূল্যে Super Duolingo সাবস্ক্রিপশন
Download Our Apps
Available in Hindi
© Copyright Red Pixels Ventures Limited 2026. All rights reserved.