জলের দামে এক বছর প্রতিদিন 2GB ডাটা BSNL-এ

বিজ্ঞাপন
NDTV, আপডেট: 26 জুন 2018 14:33 IST
হাইলাইট
  • এই প্ল্যানে গ্রাহকরা 365 দিন প্রতিদিন 2GB ডাটা, আনলিমিটেড ভয়েস কল পাবেন
  • আপাতত শুধুমাত্র তামিলনাড়ু সার্কেলে এই প্ল্যান চালু করা হয়েছে
  • এই প্ল্যানের দাম মাত্র 1999 টাকা

Jio-র সাথে প্রতিযোগিতায় একের পর এক ধামাকা প্ল্যান লঞ্চ করছে রাষ্ট্রায়াত্ত্ব টেলিকম সংস্থা BSNL। এবার ভারতে প্রিপেড গ্রাহকদের জন্য আকর্ষনীয় প্ল্যান ঘোষনা করল BSNL। এই প্ল্যানে গ্রাহকরা 365 দিন প্রতিদিন 2GB ডাটা, আনলিমিটেড ভয়েস কল আর রোজ 100 টি SMS করতে পারবেন। এই প্ল্যানের দাম মাত্র 1999 টাকা। এই প্ল্যানে মোট 730GB ডাটা পাবেন গ্রাহকরা। গত জানুয়ারী মাসে 4G সার্ভিস শুরু করেছিল কোম্পানিটি। ভারতে শুধুমাত্র কেরালা সার্কেলে কোম্পানির 4G সার্ভিস চালু রয়েছে।

আপাতত শুধুমাত্র তামিলনাড়ু সার্কেলে এই প্ল্যান চালু করা হয়েছে। 25  জুন থেকে 22 সেপ্টেম্বরের মধ্যে গ্রাহকরা এই প্ল্যান ব্যবহার শুরু করতে পারবেন। এর ফলে স্বল্প মূল্যে গ্রাহকরা হাই স্পিড ডাটা ব্যবহার করতে পারবেন।

Advertisement

Jio-র 1999 টাকার প্ল্যানের ভ্যালিডিটি 180 দিন। এর সাথেই মোট 125GB হাই স্পিড ডাটা পাওয়া যায়। যদিও Jio-র 4G VoLTE নেটওয়ার্ক সারা ভারতে পাওয়া যায়।

এই মাসেই আরও অনেক কম দামের প্রিপেড প্ল্যান লঞ্চ করে Jio সাথে প্রতিযোগিতায় নেমেছে। 14 টাকা থেকে 241 টাকা পর্যন্ত বিভিন্ন প্রিপেড প্ল্যান লঞ্চ করে Jio-কে ধরাসায়ী করার চেষ্টা করছে BSNL

 

প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.

আরও পড়া: BSNL, BSNL 1999, Best Prepaid Plans
Advertisement
Popular Brands
#সর্বশেষ খবর
  1. Oppo Find X10 Pro Max বিশ্বের প্রথম তিনটি 200MP ক্যামেরার সঙ্গে লঞ্চ হল
  2. সস্তায় লঞ্চ হল iQOO Z11 Lite 5G-এর 64GB স্টোরেজ, কম দামে টেকসই ফিচার
  3. 6 অক্টোবর ভারতে লঞ্চ হচ্ছে Vivo V80, দুর্ধর্ষ ক্যামেরায় পুজোর বাজার কাঁপাবে
  4. ভারতে স্মার্টফোনের R&D করবে Nothing, CMF-এর মালিক হচ্ছে এই ভারতীয় সংস্থা
  5. OnePlus N6 Lite: ভারতে লঞ্চ হল ওয়ানপ্লাসের সবচেয়ে সস্তা স্মার্টফোন
  6. Googlebook: উইন্ডোজ অতীত, লঞ্চ হল Android ভিত্তিক AI ল্যাপটপ গুগলবুক
  7. Vivo X500 সিরিজ ঝড় তুলে লঞ্চ হল, 200MP Zeiss ক্যামেরা ও 8,000mAh ব্যাটারি আছে
  8. Ai+ Nova 2 Power 5G সস্তায় 8GB র‍্যাম, 7,000mAh ব্যাটারি, ও Sony ক্যামেরা-সহ লঞ্চ হল
  9. দুটো ডিসপ্লের সঙ্গে লঞ্চ হল Lava Virat Curve 5G, 20,000 টাকায় সেরা ফোন?
  10. ভারতে চলে এল Realme 16 Pro 5G ও T500 Pro-র চোখধাঁধানো Harry Potter এডিশন
Download Our Apps
Available in Hindi
© Copyright Red Pixels Ventures Limited 2026. All rights reserved.