ঘাড়ে নিঃশ্বাস ফেলছে Jio GigaFiber, জলের দরে ব্রডব্যান্ড প্ল্যান নিয়ে হাজির BSNL

বিজ্ঞাপন
NDTV, আপডেট: 19 জানুয়ারী 2019 15:42 IST
হাইলাইট
  • নিজস্ব ফাইবার কানেকশান Bharat Fiber নিয়ে হাজির BSNL
  • 1.1 টাকা প্রতি GB দরে দিনে 35GB ডেটা ব্যবহার করা যাবে
  • ছয় মাস ও এক বছরের ব্রডব্যান্ড প্ল্যানে 25 শতাংশ ক্যশব্যাক থাকছে

2019 সালে সারা ভারতে Jio GigaFiber পরিষেবা শুরু হয়ে যাবে। তার ঠিক আগে গ্রাহক ধরে রাখতে জলের দরে ডেটা দিতে শুরু করল ভারত সঞ্চার নিগম লিমিটেড (BSNL)। এর সাথেই আসছে কোম্পানির নিজস্ব ফাইবার ব্রডব্যান্ড ‘Bharat Fiber'। নতুন ফাইবার কানেকশানে 1.1 টাকা প্রতি GB দরে দিনে 35GB ডেটা ব্যবহার করা যাবে। এর সাথেই ছয় মাস বা এক বছরের প্ল্যানে 25 শতাংশ ক্যাশব্যাক দিচ্ছে রাষ্ট্রায়াত্ব কোম্পানিটি।

 

আরও পড়ুন: বাংলা ভাষায় ইন্টারনেট ব্যবহার আরও সহজ করে দিল মুকেশের Jio

 

ইতিমধ্যেই অনলাইনে ‘Bharat Fiber' এর রেজিস্ট্রেশান শুরু করেছে BSNL। সম্প্রতি ET তে রক রিপোর্টে এই খবর জানানো হয়েছে। এই বিষয়ে BSNL কে প্রশ্ন করলে এই প্রতিবেদন লেখার সময় পর্যন্ত কোন উত্তর পাওয়া যায়নি।

 

আরও পড়ুন: বিনামূল্যে 1000GB ডাটা দিচ্ছে Airtel

 

আগেই জানানো হয়েছে ‘Bharat Fiber' কানেকশানে 1.1 টাকা প্রতি GB দরে দিনে 35GB ডেটা ব্যবহার করা যাবে। তবে কোন প্রযুক্তি ব্যবহার করে এই ফাইবার কানেকশান দেওয়া হবে তা জানানো হয়নি রিপোর্টে।

Advertisement

 

আরও পড়ুন: Jio –র থেকেও কম দামে এক বছর ভ্যালিডিটি নিয়ে এল Vodafone

 

সম্প্রতি ছয় মাস ও এক বছরের ব্রডব্যান্ড প্ল্যানে 25 শতাংশ ক্যশব্যাক ঘোষণা করেছিল BSNL। এছাড়াও 675, 845, 999, 1,199, 1,495, 1,745 আর 2,295 টাকা প্ল্যানে আগের থেকে ছয় গুন পর্যন্ত বেশি ডেটা দিতে শুরু করেছিল কোম্পানি।

Advertisement
 

প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.

Advertisement
Popular Brands
#সর্বশেষ খবর
  1. পাসওয়ার্ড জানলেও কেউ ঢুকতে পারবে না আপনার Google অ্যাকাউন্টে, আজই অন করুন এই সেটিংস
  2. 8,000 টাকা ডিসকাউন্টে কেনার সুযোগ 9,510mAh ব্যাটারির OnePlus Pad 2
  3. BSNL-এর বড় ঘোষণা, রিচার্জের সঙ্গে 1 লাখ টাকার বিমা সম্পূর্ণ ফ্রি
  4. Amazon Great Indian Festival 2026 সেলে 10,000 টাকা সস্তায় পাওয়া যাবে Samsung স্মার্টফোন
  5. Samsung Galaxy F08 ও M08 বাজেট ফোন লঞ্চ হল ভারতে, 6 বছর সফটয়্যার আপডেট মিলবে
  6. Redmi 17C 5G ভারতে 20,999 টাকায় লঞ্চ হল, সস্তায় সুন্দর ও টেকসই ফিচার্স
  7. Samsung Galaxy Tab S12 সিরিজ লঞ্চ হল ভারতে, 11,600mAh ব্যাটারি-সহ দমদার ফিচার্স
  8. Jio আনল স্পেশাল অফার, মাত্র 1,499 টাকায় ফোন, সঙ্গে 6 মাসের রিচার্জ ফ্রি
  9. Oppo স্মার্টফোনে পাবেন 16,000 টাকা ছাড়, Flipkart Big Billion Days সেলের অফার দেখুন
  10. Google Fitbit Air: ভারতে এল গুগলের সবচেয়ে হালকা স্মার্ট ব্যান্ড, স্ক্রিন ছাড়াই হেলথ-ফিটনেস ট্র্যাকিং
Download Our Apps
Available in Hindi
© Copyright Red Pixels Ventures Limited 2026. All rights reserved.