Reliance Jio -র মালিকানা কিনতে আগ্রহী Facebook

বিজ্ঞাপন
Edited by Satyaki Bhattacharyya, আপডেট: 25 মার্চ 2020 10:37 IST
হাইলাইট
  • Reliance Jio -র 10 শতাংশ মালিকানা কিনতে চায় Facebook
  • যদিও করোনাভাইরাস পরিস্থিতির জন্য কথাবার্তা বন্ধ রয়েছে
  • Jio -র মালিকানা কিনতে আগ্রহী Google

Reliance Jio -র 10 শতাংশ শেয়ার কিনতে আগ্রহী Facebook । ইতিমধ্যেই মুকেশ আম্বানির কোম্পানির সঙ্গে কথাবার্তা শুরু করেছে মার্ক জাকারবার্গের কোম্পানি। কয়েক বিলিয়ন ডলারে Jio -র শেয়ার কিনতে আগ্রহী Facebook। এছাড়াও Jio -র মালিকানা কিনতে আগ্রহ দেখিয়েছে আর এক মার্কিন টেক জায়েন্ট Google।

 সূত্র মারফৎ জানা গিয়েছে এই বিষয়ে ইতিমধ্যেই Facebook ও Jio আধিকারিকদের মধ্যে কথোপকথন শুরু হয়েছে। যদিও করোনাভাইরাসের কারণে এখন বিশ্বব্যাপী সব ধরনের যোগাযোগ ব্যবস্থা স্থগিত থাকার জন্য দুই কোম্পানির আধিকারিকরা বিগত কয়েক দিন এই বিষয়ে আলোচনা করতে পারেননি।

গত বছর নভেম্বর মাসে প্রকাশিত রিপোর্টে জানা গিয়েছিল Jio -র বাজার মূল্য প্রায় 65-70 বিলিয়ন মার্কিন ডলার। ফলে কোম্পানির 10 শতাংশ শেয়ারের দাম প্রায় 6.5 বিলিয়ন থেকে 7 বিলিয়ন ডলার হতে পারে।

দেশে লকডাউন, অত্যাবশ্যকীয় পণ্য পৌঁছে দিতে কালঘাম ছুটছে ই-কমার্স কোম্পানিগুলির

2015 সালে পরীক্ষামূলক ভাবে লঞ্চ হলেও 2016 সালে বাণিজ্যিকভাবে পরিষেবা শুরু করেছিল Jio। গ্রাহক সংখ্যার নিরিখে এই মুহূর্তে দেশের এক নম্বর টেলিকম নেটওয়ার্ক Jio। গোটা দেশে কোম্পানির গ্রাহক সংখ্যা 37 কোটি ছাড়িয়েছে। বিনামূল্যে ভয়েস কল, কম দামে 4G ডেটা দিয়ে বিগত কয়েক বছরে দেশের টেলিকম দুনিয়ার ছবি বদলে দিয়েছে মুকেশ আম্বানির কোম্পানি।

Advertisement

ভারতে বিদেশী কোম্পানিদের ব্যবসা করার জন্য বিভিন্ন আইন মেনে চলতে হয়। Jio -র হাত ধরে ভারতের টেলিকম দুনিয়ায় প্রবেশ করলে Facebook এর জন্য সেই পথ অনেকটা সহজ হবে।

 

প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.

আরও পড়া: reliance jio, Facebook, Telecom, Google
Advertisement
Popular Brands
#সর্বশেষ খবর
  1. পাসওয়ার্ড জানলেও কেউ ঢুকতে পারবে না আপনার Google অ্যাকাউন্টে, আজই অন করুন এই সেটিংস
  2. 8,000 টাকা ডিসকাউন্টে কেনার সুযোগ 9,510mAh ব্যাটারির OnePlus Pad 2
  3. BSNL-এর বড় ঘোষণা, রিচার্জের সঙ্গে 1 লাখ টাকার বিমা সম্পূর্ণ ফ্রি
  4. Amazon Great Indian Festival 2026 সেলে 10,000 টাকা সস্তায় পাওয়া যাবে Samsung স্মার্টফোন
  5. Samsung Galaxy F08 ও M08 বাজেট ফোন লঞ্চ হল ভারতে, 6 বছর সফটয়্যার আপডেট মিলবে
  6. Redmi 17C 5G ভারতে 20,999 টাকায় লঞ্চ হল, সস্তায় সুন্দর ও টেকসই ফিচার্স
  7. Samsung Galaxy Tab S12 সিরিজ লঞ্চ হল ভারতে, 11,600mAh ব্যাটারি-সহ দমদার ফিচার্স
  8. Jio আনল স্পেশাল অফার, মাত্র 1,499 টাকায় ফোন, সঙ্গে 6 মাসের রিচার্জ ফ্রি
  9. Oppo স্মার্টফোনে পাবেন 16,000 টাকা ছাড়, Flipkart Big Billion Days সেলের অফার দেখুন
  10. Google Fitbit Air: ভারতে এল গুগলের সবচেয়ে হালকা স্মার্ট ব্যান্ড, স্ক্রিন ছাড়াই হেলথ-ফিটনেস ট্র্যাকিং
Download Our Apps
Available in Hindi
© Copyright Red Pixels Ventures Limited 2026. All rights reserved.