30 শতাংশ স্পিড বেড়েছে Jio-র, জানালো TRAI

বিজ্ঞাপন
NDTV, আপডেট: 2 জুলাই 2018 16:37 IST
হাইলাইট
  • TRAI জানিয়েছে মে মাসে আগের থেকে 30 শতাংশ স্পিড বেড়েছে Jio -র
  • মে মাসে Jio –র ডাউনলোড স্পিড ছিল 19Mbps
  • আপলোড স্পিডে দেশে এক নম্বরে রয়েছে Idea

একাধিক বার Jio-র ইন্টারনেট স্পিড ক্রমশ কমে যাওয়ার খবর প্রকাশিত হচ্ছিল। আর সেই সম্য ঘুরে দাঁড়াল Jio । টেলিকম অথোরিটি অফ ইন্ডিয়া (TRAI)জানিয়েছে মে মাসে আগের থেকে 30 শতাংশ স্পিড বেড়েছে Jio -র। TRAI জানিয়েছে ২০১৮ সালের মে মাসে Jio –র ডাউনলোড স্পিড ছিল 19Mbps। এপ্রিল মাসে Jio-র ডাউনলোড স্পিড ছিল 14.7 Mbps। ২০১৮ সালের ফেব্রুয়ারী মাসে Jio-তে 21.3 Mbps স্পিড পাওয়া গেলেও মার্চ ও এপ্রিল মাসে Jio-র স্পিড ক্রমশ কমতে থাকে। অবশেষে মে মাসে 30 শতাংশ স্পিড বেড়ে Jio-র স্পিড হয়েছে 19Mbps। যদিও অন্যন্য মাসের মতোই নিজেদের স্পিড ধরে রাখতে সক্ষম হয়েছে Airtel, Vodafone ও Idea।

MySpeed এর তথ্য অনুযায়ী 19Mbps ডাউনলোড স্পিড সহ দেশে এক নম্বর স্থানে রয়েছে Jio। এর পরেই 9.3 Mbps ডাউনলোড স্পীড সহ দুই নম্বর স্থানে রয়েছে Airtel। এপ্রিল মাসে Airtel এর স্পিড ছিল 9.2 Mbps।  এরপরে 6.8 Mbps ও 6.5 Mbps স্পিড নিয়ে তিন ও চার নম্বরে রয়েছে যথাক্রমে Vodafone ও Idea। এপ্রিল মাসে Vodafone এর ডাউনলোড স্পিড ছিল 7.1 Mbps। অন্যদিকে Idea নেটওয়ার্কে এপ্রিল মাসে 7.4 Mbps ডাউনলোড স্পিড পাওয়া গিয়েছিল।

যদিও আপলোড স্পিডে দেশে এক নম্বরে রয়েছে Idea। এপ্রিল মাসে Idea-র আপলোড স্পিড 6.3 Mbps। এর পরেই রয়েছে Vodafone, Jio ও Airtel। এদের আপলোড স্পিড যথাক্রমে 5.2 Mbps, 4.8 Mbps ও 3.8 Mbps।

গত সপ্তাহে TRAI জানিয়েছিল দিল্লিতে Jio-র থেকে 4G স্পিডে এগিয়ে ছিল Airtel। সেই তেশ্তে দিল্লি এলাকায় Airtel এ 8.9 Mbps স্পিড পাওয়া গিয়েছিল। যদিও এই টেস্টে Jio তে 7.3 Mbps এর বেশি স্পিড ওথেনি। এই পরীক্ষায় Vodafone এর স্পিড ছিল 4.9 Mbps। দিল্লি এলাকায় আপলোড স্পিডের দিক থেকে 5.8 Mbps স্পিড নিয়ে এক নম্বরে রয়েছে Vodafone। এর পরেই 2.1 Mbps ও 2 Mbps আপলোড স্পিড নিয়ে দুই ও তিন নম্বরে রয়েছে Jio ও Airtel।

 

প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.

আরও পড়া: Reliance Jio, Airtel, Vodafone, Idea, TRAI
Advertisement
Popular Brands
#সর্বশেষ খবর
  1. Mivi: ভারতের স্মার্টফোন মার্কেটে আরও এক দেশীয় সংস্থার প্রবেশ, প্রথম ফোনের টিজার ছাড়ল অডিও ব্র্যান্ড মিভি
  2. Realme C100i খুব সস্তায় 6,500mAh ব্যাটারির সঙ্গে এই সপ্তাহে ভারতে আসছে, দাম ফাঁস হল
  3. Xring O3: স্মার্টফোনের জগতে তৈরি হল নয়া রেকর্ড, নিজস্ব প্রসেসরে ইতিহাস সৃষ্টি শাওমির
  4. স্মার্টফোনে ঠিক কত GB র‍্যাম প্রয়োজন, বেশি থাকলেই কি ফোনের গতি বাড়বে?
  5. র‍্যামের দাম আগুন, ফের নতুন করে মূল্য বাড়াল Vivo ও Redmi, কত টাকার ধাক্কা
  6. iPhone 18 সিরিজ কবে বাজারে আসছে? ফাঁস Apple-এর মেগা লঞ্চ ইভেন্টের তারিখ
  7. Lava Virat V1 Pro 5G সস্তায় 50MP AI ক্যামেরা ও 6,000mAh ব্যাটারি নিয়ে লঞ্চ হল ভারতে
  8. 10,000mAh ব্যাটারির Redmi Note 17 Pro Max পুজোর আগেই ভারতে আসছে, লঞ্চের তারিখ ফাঁস
  9. 8,100mAh ব্যাটারি ও 32MP সেলফি ক্যামেরার নতুন ফোন লঞ্চ করল Vivo
  10. iQOO 16: আইকুর নতুন ফ্ল্যাগশিপ ফোন লঞ্চ হতে পারে সেপ্টেম্বরে, ফিচার্স নজর কাড়বে
Download Our Apps
Available in Hindi
© Copyright Red Pixels Ventures Limited 2026. All rights reserved.