লম্বা ভ্যালিডিটির ব্রডব্যান্ড প্ল্যানে বিশাল ছাড় Airtel-এ

বিজ্ঞাপন
NDTV, আপডেট: 25 জুন 2018 18:06 IST
হাইলাইট
  • লম্বা ভ্যালিডিটির ব্রডব্যান্ড রিচার্জে বিশাল ছাড় দিচ্ছে Airtel
  • ছয় মাসের প্ল্যানে 15% দিচ্ছে Airtel
  • এক বছরের প্ল্যানে 20% ছাড় দেওয়ার কথা জানালো Airtel

লম্বা ভ্যালিডিটির ব্রডব্যান্ড রিচার্জে বিশাল ছাড় দিচ্ছে Airtel। ব্রডব্যান্ডে ছয় মাসের প্ল্যানে 15% আর এক বছরের প্ল্যানে 20% ছাড় দেওয়ার কথা জানালো Airtel। দেশের সব রাজ্যের ব্রডব্যান্ড সার্ভিসে এই অফার চালু করেছে Airtel। Jio Fiber লঞ্চের ঠিক আগেই নিজের গ্রাহক ধরে রাখতে ও নতুন গ্রাহককে আকর্ষিত করতেই এই প্ল্যান লঞ্চ করেছে কোম্পানি। বাজারে খবর 100 Mbps ব্রডব্যান্ড কানেকশান শিঘ্রই সারা দেশে লঞ্চ করবে Jio Fiber। একই সাথে গ্রাহকরা Jio TV দেখার সুযোগ পাবেন। এই সার্ভিসের জন্য গ্রাহকদের মাসে 1000 টাকার কম টাকা খরচ করতে হবে। Airtel তাদের ব্রডব্যান্ড সার্ভিসে 300Mbps স্পিড দেয়। এছাড়াও কিছু প্ল্যানে গ্রাহকদের বিনামূল্যে Amazon Prime এর সাবস্ক্রিপশান দের Airtel ব্রডব্যান্ড।

এই অফারের মাধ্যমে মাসে 1,758 টাকায় 100 Mbps কানেকশান পাওয়া যাবে। এই প্ল্যানে মাসে 1200GB ডাটা পান গ্রাহকরা। একইসাথে আনলিমিটেড ভয়েস কল ও গ্রাহকদের বিনামূল্যে Amazon Prime সাবস্ক্রিপশান দেয় এয়ারটেল। এই একই প্ল্যান একসাথে 6 মাসের জন্য রিচার্জ করলে গ্রাহকদের মাসে 1,866 টাকা খরচ হবে। এছাড়াও কোম্পানির 899, 1099, 1299 টাকার প্ল্যানেও এই ডিসকাউন্ট দিচ্ছে Airtel।

বিভিন্ন সার্কেলে Airtel ব্রডব্যান্ডের প্ল্যানের দামে বদল ঘটে। কিন্তু সব সার্কেলেই একসাথে 6 মাস ও 1 বছরের প্ল্যানে যথাক্রমে 15 ও 20 শতাংশ ছাড় পাবেন গ্রাহকরা।

গ্রামীন ভারতে হাই স্পিড ব্রডব্যান্ড চালু করতে সম্প্রতি একাধিক গ্রাম পঞ্চায়েতে ব্রডব্যান্ড অভিজ্ঞতা কেন্দ্রের সূচনা করেছে Airtel। উত্তর প্রদেশের একাধিক গ্রাম পঞ্চায়েতে এই সার্ভিস চালু হয়েছে। কোম্পানি জানিয়েছে এই কেন্দ্রগুলিতে খুব শিঘ্রই 100 Mbps কানেকশান দেওয়া শুরু করবে Airtel।

 

প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.

আরও পড়া: Airtel
Advertisement
Popular Brands
#সর্বশেষ খবর
  1. Vivo Y600 Pro আগামী সপ্তাহে ব্র্যান্ডের ইতিহাসে সবচেয়ে শক্তিশালী 10,200mAh ব্যাটারির সাথে লঞ্চ হচ্ছে
  2. মাত্র 36,999 টাকায় বিক্রি হচ্ছে 75,999 টাকায় লঞ্চ হওয়া Google Pixel 8 ফোন
  3. Android ফোন স্লো হওয়ার অসুখ সারাতে নতুন ওষুধ আনছে Vivo, Oppo, Xiaomi
  4. Air Cooler Tips: এসির মতো ঠান্ডা হাওয়া দেবে কুলার, শুধু এই 5 বিষয় মাথায় রাখলে মিলবে সেরা কুলিং
  5. ভারতের প্রথম ডুয়াল 200MP ক্যামেরা ফোন Vivo X300 Ultra লঞ্চের তারিখ ঘোষণা হল, DSLR-কে দেবে টক্কর
  6. Motorola Edge 70 Pro ভারতে 90W ফাস্ট চার্জিং ও 32MP সেলফি ক্যামেরার সাথে লঞ্চ হল, দাম জেনে নিন
  7. Oppo আনল ডুয়াল 200 মেগাপিক্সেল ক্যামেরার সবচেয়ে সস্তা ফোন Find X9s Pro
  8. Oppo Find X9 Ultra: এক ফোনে দুটো 200MP ক্যামেরা, DSLR-কে টক্কর দিতে হাজির ওপ্পোর আল্ট্রা স্মার্টফোন
  9. Redmi K90 Max: ফোনের ভিতরে ফ্যান, গরম হলেই ঠান্ডা করবে রেডমির নতুন লঞ্চ করা স্মার্টফোন
  10. 2,000 টাকা ডিসকাউন্টে 9,020mAh ব্যাটারির একমাত্র Vivo 5G ফোনের সেল শুরু হল
Download Our Apps
Available in Hindi
© Copyright Red Pixels Ventures Limited 2026. All rights reserved.