আবার নতুন আনলিমিটেড প্ল্যান নিয়ে এলো Airtel

বিজ্ঞাপন
NDTV, আপডেট: 26 সেপ্টেম্বর 2018 13:14 IST
হাইলাইট
  • এবার 195 টাকার নতুন প্ল্যান লঞ্চ করল Airtel
  • দিনে 1.25 GB ডাটা ব্যবহার করা যাবে
  • এই প্ল্যানের ভ্যালিডিটি 28 দিন

195 টাকায় 35GB ডাটা ব্যবহার করা যাবে।

 

রোজই প্রিপেডে নতুন অফার নিয়ে আসছে Airtel। এবার 195 টাকার নতুন প্ল্যান লঞ্চ করল কোম্পানিটি। এই প্ল্যানে দিনে 1.25 GB ডাটা ব্যবহার করা যাবে। নতুন এই প্ল্যানের ভ্যালিডিটি 28 দিন। এর ফলেই 195 টাকায় 35GB ডাটা ব্যবহার করা যাবে। সাথে থাকবে বিনামূল্যে কলিং এর সুবিধা। আপাতত শুধুমাত্র অন্ধ্রপ্রদেশ ও তেলেঙ্গানা সার্কেলে এই প্ল্যান লঞ্চ করেছে Airtel।

Advertisement

যদিও টেলিকম টক ওয়েবসাইটে এক রিপোর্টে জানা গিয়েছে কেরালা সার্কেলেও এই প্ল্যান লঞ্চ হয়েছে। কোম্পানির ওয়েবসাইটে এই তথ্য দেখালেও My Airtel অ্যাপ থেকে এই তথ্য দেখা যাচ্ছে না। শিঘ্রই ভারতের অন্য সব সার্কেলে এই প্ল্যান নিয়ে আসবে Airtel।

গত সপ্তাহে 168 টাকার প্ল্যান লঞ্চ করেছিল Airtel। 168 টাকার রিচার্জে প্রতিদিন 1GB ডাটা, 100 টি SMS ও আনলিমিটেড কল ব্যবহার করতে পারবে Airtel গ্রাহকরা। এই প্ল্যানের ভ্যালিডিটি 28 দিন।

Advertisement

অন্যদিকে Jio 198 টাকা প্ল্যানে মাসে 2GB ডাটার সাথেই আনলিমিটেড কল ও SMS এর সুবিধা পাওয়া যায়।

জুলাই মাসে 199 টাকার প্ল্যান লঞ্চ করেছিল Vodafne। 199 টাকার প্ল্যানে গ্রাহকরা প্রতিদিন 2.8GB করে ডাটা পাবেন। এই প্ল্যানের ভ্যালিডিটি 28 দিন।

 

প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.

আরও পড়া: Airtel
Advertisement
Popular Brands
#সর্বশেষ খবর
  1. iPhone 17 Pro মাত্র 56,900 টাকায়, অবিশ্বাস্য অফার দিচ্ছে Reliance
  2. Mivi One 5G: স্বদেশি 5G ফোন মাত্র 15 হাজারে, দুর্দান্ত ফিচার্স নিয়ে এল বাজারে
  3. Samsung-এর ট্রিপল রিয়ার ক্যামেরার দুর্দান্ত ফোনে 22,000 টাকা ছাড় মিলছে
  4. পঞ্চাশের বেশি রিডিম কোড প্রকাশ করল BGMI, কী কী রিওয়ার্ড আছে দেখে নিন
  5. Xiaomi 18 Pro সিরিজ বাজার কাঁপিয়ে লঞ্চ হল, রয়েছে 200MP ট্রিপল ক্যামেরা, 8,500mAh ব্যাটারি
  6. অক্টোবরে ফের Apple-এর মেগা ইভেন্ট? আইফোনের পর আর কী নতুন ডিভাইস আসবে দেখুন
  7. ভারতে লঞ্চ হচ্ছে 8,000mAh ব্যাটারির Oppo K14 Plus 5G, মিড-রেঞ্জে দুর্দান্ত ফোন
  8. Motorola Signature 27 দুর্ধর্ষ ফিচার্স ও 200MP ক্যামেরা নিয়ে আত্মপ্রকাশ করল
  9. Oppo Find X10 Pro Max বিশ্বের প্রথম তিনটি 200MP ক্যামেরার সঙ্গে লঞ্চ হল
  10. সস্তায় লঞ্চ হল iQOO Z11 Lite 5G-এর 64GB স্টোরেজ, কম দামে টেকসই ফিচার
Download Our Apps
Available in Hindi
© Copyright Red Pixels Ventures Limited 2026. All rights reserved.