Jio Fiber -এর হাত ধরে ফিরে এল ল্যান্ডলাইন ফোন, কীভাবে শুরু করবেন এই পরিষেবা?

বিজ্ঞাপন
Edited by Satyaki Bhattacharyya, আপডেট: 27 অগাস্ট 2019 10:52 IST
হাইলাইট
  • পুরনো Jio Fiber হ্রাহকদের জন্য ল্যান্ডলাইন পরিষেবা শুরু হল
  • এই জন্য একটি ল্যান্ডলাইন ফোন কানেক্ট করতে হবে
  • স্মার্টফোন থেকেও এই পরিষেবা ব্যবহার করা যাবে

Jio Fiber রাউটারের সাথে ল্যান্ডলাইন ফোন কানেক্ট করতে হবে

5 সেপ্টেম্বর বাণিজ্যিকভাবে Jio Fiber পরিষেবা শুরু হবে। এই পরিষেবার সাথেই বিনামূল্যে Jio FixedVoice পরিষেবা ব্যবহার করা যাবে। Jio Home Phone ব্যবহার করে গোটা দেশে আনলিমিটেড কল করতে পারবেন Jio Fiber গ্রাহকরা। এপ্রিল মাস থেকে পরীক্ষামুলকভাবে এই পরিষেবা শুরু হয়েছিল। এবার গোটা দেশের Jio Fiber গ্রাহকদের জন্য ল্যান্ডলাইন পরিষেবা শুরু হয়ে গেল।

এখনও বাণিজ্যিকভাবে Jio Fiber পরিষেবা শুরু না হলেও ইতিমধ্যেই গোটা দেশে বহু গ্রাহকের কাছে পরীক্ষামুলকভাবে এই ফাইবার ব্রডব্যান্ড কানেকশোন পৌঁছেছে। এই সব গ্রাহক Jio Home Phone পরিষেবা সম্পূর্ণ বিনামূল্যে ব্যবহার করতে পারবেন। দেখে নিন Jio Fiber গ্রাহকরা কীভাবে  Jio FixedVoice অথবা Jio Home Phone পরিষেবা শুরু করবেন?

পুরনো Jio Fiber গ্রাহকরা কীভাবে Home Phone পরিষেবকা শুরু করবেন?

পুরনো গ্রাহকরা My Jio অ্যাপ থেকে Jio Home Phone পরিষেবা শুরু করতে পারবেন:

  1. My Jio অ্যাপ ওপেন করে Jio Fiber অ্যাকাউন্ট সিলেক্ট করুন।
  2. এখানে রিচার্জ অপশন সিলেক্ট করলে পপ-আপ উইন্ডোতে অ্যাক্টিভেশনের পদ্ধতি দেখিয়ে দেবে।
  3. এই সময় আপনার রেজিস্টার্ড মোবাইল নম্বরে একটি ওটিপি পৌঁছাবে।
  4. ওটিপি দিয়ে দিলে Jio Home Phone পরিষেবা শুরু হয়ে যাবে।

এই পরিষেবা শুরু হলে আপনাকে একটি নম্বর দেবে Jio। সেই নম্বর ডায়াল করে গ্রাহককে ফোনে পাওয়া যাবে। Jio Fiber রাউটারের পিছনে যে কোন RJ 11 জ্যাকের ল্যান্ডলাইন সেট কানেক্ট করে ল্যান্ডলাইন ফোন থেকে কথা বলা যাবে।

পুরনো Jio Fiber গ্রাহকরা কীভাবে Home Phone পরিষেবা শুরু করবেন?

Advertisement

নতুন Jio Fiber গ্রাহকদের এই পরিষেবা আলাদা করে শুরু করতে হবে না। নতুন কানেকশন নেওয়ার সময় এই পরিষেবা প্রি-অ্যাক্টিভেট থাকবে। ইন্সটলেশনের সময় একটি ল্যান্ড লাইন কানেকোশন ও একটি নম্বর পাবেন গ্রাহক।

Jio Home Phone পরিষেবা ব্যবহার করে Jio Fiber গ্রাহকরা আনলিমিটেড কল করতে পারবেন

Advertisement

ল্যান্ডলাইন ফোন ছাড়া Jio Home Phone ব্যবহার করবেন কীভাবে?

JioFi গ্রাহকদের মতোই Ji Fiber গ্রাহকরা আলাদা অ্যাপ ব্যবহার করে ল্যান্ড লাইন ফোন ছাড়াই স্মার্টফোন অ্যাপ থেকেই Jio Home Phone পরিষেবা ব্যবহার করতে পারবেন। দেখে নিন কীভাবে?

Advertisement

শুরুতে স্মার্টফোনে JioFixedVoice অ্যাপ ইনস্টল করুন।

  1. এই অ্যাপ সেট আপ করার সময় তিনটি অপশন দেখতে পাবেন। 'Fixed' অপশন সিলেক্ট করুন।
  2. এর পরে এই অ্যাপ থেকে আপনার রেজিস্টার্ড মোবাইল নম্বরে ওটিপি পৌঁছাবে।
  3. এর পরে স্মার্টফোনে JioFixedVoice অ্যাপ ব্যবহার করে Jio Home Phone ব্যবহার করে কল করা যাবে।

শুধুমাত্র নিজের Jio নেটওয়ার্কে কানেকটেড থাকলেই এই পরিষেবা কাজ করবে। অন্য কোন ইন্টারনেট কানেকশনের সাথে এই অ্যাপ কাজ করবে না। Jio 4G কানেকশন থেকেও কাজ করবে না এই পরিষেবা।

 

প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.

Advertisement
Popular Brands
#সর্বশেষ খবর
  1. ভিডিও থেমে যাচ্ছে, অ্যাপ খুলতে দেরি? মোবাইলে ইন্টারনেট স্পিড বাড়ানোর 5 কৌশল জেনে রাখুন
  2. Vivo T5x 5G বিশাল 7,200mAh ব্যাটারি ও 32MP সেলফি ক্যামেরার সাথে লঞ্চ হল, দাম সবার সাধ্যের মধ্যে
  3. Samsung Galaxy M17e 5G ভারতে 13 হাজার টাকার কমে লঞ্চ হল, ফুল চার্জে 26 ঘন্টা ভিডিও দেখা যাবে
  4. AC কেনার আগে এই 5 বিষয় না জানলে বিপদ নিশ্চিত, ভুল সিদ্ধান্তে বাড়বে খরচ
  5. Realme C100 5G শক্তিশালী 7000mAh ব্যাটারি, 50MP ক্যামেরা, 144Hz ডিসপ্লের সাথে লঞ্চ হচ্ছে
  6. ফোনে WhatsApp ইনস্টল না থাকলেও করা যাবে চ্যাট, নতুন ফিচার আনছে Meta
  7. OnePlus Nord 6 সিরিজের প্রথম টিজার প্রকাশ হল, 9000mAh ব্যাটারি সহ শীঘ্রই ভারতে লঞ্চ
  8. iQOO Z11x 5G স্মার্টফোনের সেল শুরু, 17,499 টাকায় সেরা প্রসেসর, ব্যাটারি, ও সেলফি ক্যামেরা
  9. Realme P4 Lite 5G এই সপ্তাহে ভারতে লঞ্চ হচ্ছে, 7000mAh ব্যাটারি ও 144Hz ডিসপ্লে থাকবে
  10. ডেটা শেষ, ইন্টারনেট নেই? তবুও চলবে হোয়াটসঅ্যাপ, ফেসবুক মেসেঞ্জার, বড় চমক Samsung-এর
Download Our Apps
Available in Hindi
© Copyright Red Pixels Ventures Limited 2026. All rights reserved.