Jio তিনটি নতুন রিচার্জ প্ল্যান আনল, সঙ্গে হটস্টার, হইচই, প্রাইম ভিডিও পুরো ফ্রি, দাম 103 টাকা থেকে শুরু

বিজ্ঞাপন
Written by Shankha Shuvro Sarkar, Edited by Akash Dutta, আপডেট: 15 ডিসেম্বর 2025 16:09 IST
হাইলাইট
  • Jio Happy New Year 2026 প্ল্যানে আনলিমিটেড কলিং, ডেটা ও OTT অ্যাক্সেস আছে
  • রিচার্জ প্ল্যানে 35,100 টাকা দামের Gemini AI Pro বিনামূল্যে মিলবে
  • নতুন প্ল্যানগুলোর দাম 103 টাকা থেকে শুরু হচ্ছে

Reliance Jio Happy New Year 2026 plans offer Google Gemini Pro and OTT access

Photo Credit: Jio

Reliance Jio বর্ষশেষে নতুন চমক নিয়ে হাজির হল। ভারতের বৃহত্তম টেলিকম পরিষেবা প্রদানকারী সংস্থাটি তিন নতুন প্রিপেইড রিচার্জ প্ল্যান লঞ্চ করেছে। জিওর নতুন ট্যারিফ পোর্টফোলিওর নাম "Happy New Year 2026" রাখা হয়েছে। কোম্পানির চালু করা নতুন রিচার্জ প্ল্যানগুলোতে ডেটা অ্যাড-অন থেকে শুরু করে বার্ষিক সাবস্ক্রিপশন পর্যন্ত বিভিন্ন সুবিধা দেওয়া হচ্ছে। এই নয়া প্ল্যানগুলোর অন্যতম আকর্ষণ হল জনপ্রিয় OTT প্ল্যাটফর্মের অ্যাক্সেস ও AI পরিষেবার সংযুক্তি। গুগলের সঙ্গে জিওর কৌশলগত জোট থাকার ফলে উচ্চমূল্যের রিচার্জ প্ল্যানে Gemini AI Pro পরিষেবা বিনামূল্যে অর্ন্তভুক্ত করা হয়েছে, যার দাম 35,100 টাকা।

Reliance Jio Happy New Year 2026 প্ল্যান

1. ফ্লেক্সি প্যাক (103 টাকা)

প্রথমেই ফ্লেক্সি প্যাকের খুঁটিনাটি জেনে নেওয়া যাক। এটি জিওর কম দামের একটি প্ল্যান যা অতিরিক্ত ডেটা ব্যবহার করতে দেয়। 103 টাকা দামের এই প্ল্যানে নির্দিষ্ট ঘরানার কনটেন্ট বান্ডেল করা আছে। এই রিচার্জ প্ল্যানে 28 দিনের জন্য 5 জিবি ডেটা পাওয়া যাবে। ব্যবহারকারীরা OTT প্ল্যাটফর্মের মধ্যে যে কোনও একটি বেছে নিতে পারবে।

ইন্টারন্যাশনাল প্যাকে Lionsgate, Discovery+, JioHotstar, ও FanCode অর্ন্তভুক্ত আছে। হিন্দি প্যাকে Zee5, SonyLIV, এবং JioHotstar সাবস্ক্রিপশন মিলবে। আবার রিজিওনাল প্যাকেও JioHotstar-এর পাশাপাশি SunNXT, Hoichoi, এবং Kancha Lanka আছে।

2. সুপার সেলিব্রেশন মান্থলি প্ল্যান (500 টাকা)

500 টাকার সুপার সেলিব্রেশন মান্থলি প্ল্যান সেই সমস্ত গ্রাহকদের জন্য যারা মূলত সিনেমা ও ওয়েব সিরিজের পোকা। 28 দিন ভ্যালিডিটির এই প্ল্যানে আনলিমিটেড ভয়েস কলিং, দৈনিক 2 জিবি ডেটা, ও প্রতিদিন 100টি SMS পাঠানো যাবে। প্ল্যানটিতে JioCloud ও 18 মাসের জন্য বিনামূল্যে Gemini Pro পরিষেবা (18 বছরের ঊর্দ্ধে) অর্ন্তভুক্ত রয়েছে।

এছাড়াও, প্ল্যানটিতে YouTube Premium, JioHostar, SonyLIV, Amazon Prime Video, Zee5, Lionsgate Play, Discovery+, Sun NXT, Hoichoi, Chaupal, Kancha Lanka, FanCode, ও Planet Maratha-এর কমপ্লিমেন্টারি সাবস্ক্রিপশন পাওয়া যাবে।

Advertisement

3. হিরো অ্যানুয়াল রিচার্জ (3,599 টাকা)

3,599 টাকা দামের হিরো অ্যানুয়াল রিচার্জ প্রিপেইড প্ল্যানটি দীর্ঘমেয়াদি ব্যবহারকারীদের কথা মাথায় রেখে চালু করা হয়েছে। এটি OTT প্ল্যাটফর্মে অ্যাক্সেস বা কনটেন্ট বান্ডেলের পরিবর্তে কানেক্টিভিটি এবং প্রোডাক্টিভিটির উপর গুরুত্ব দেয়। জিও এই প্ল্যানে 365 দিনের জন্য দৈনিক 2.5 জিবি ডেটা ও আনলিমিটেড 5G অ্যাক্সেস দিচ্ছে।

এছাড়াও, আনলিমিটেড ভয়েস কল এবং 18 মাসের জন্য বিনামূল্যে Gemini Pro পরিষেবা উপভোগ করা যাবে। নতুন তিনটে প্ল্যান জিওর অফিসিয়াল ওয়েবসাইট, MyJio অ্যাপ, অনলাইন রিচার্জ অ্যাপ, ও মোবাইলের দোকানে রিচার্জ করা যাচ্ছে।

 

প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.

Shankha has over five years of experience in digital media, with a background in tech writing and editing at a leading Bengali media house. He currently manages tech content for the Bengali edition of Gadgets 360. A long-time fan of singer KK, Shankha is also a passionate supporter of Mohun Bagan. ...অধিক
Advertisement
Popular Brands
#সর্বশেষ খবর
  1. iPhone 18-এর আগেই বড় চমক আনল Apple, লঞ্চ হল নতুন Mac Mini ও Mac Studio
  2. Nokia 300 Charge: একচার্জে 40 দিন চলবে! নোকিয়ার সবচেয়ে বড় ব্যাটারির কিপ্যাড ফোন লঞ্চ হল
  3. 80টির বেশি নতুন ফিচার্সের সঙ্গে প্রকাশ হল Nothing OS 5.0, কোন ফোনে কবে আপডেট আসবে দেখুন
  4. Jio ও Airtel-এর 399 টাকার রিচার্জ প্ল্যান মুখোমুখি, একই দামে কে বেশি সুবিধা দিচ্ছে দেখুন
  5. সব ফোনের দাম যখানে বাড়ছে, সেখানে হঠাৎ 15,000 টাকা দাম কমল Samsung Galaxy S26 Ultra-র
  6. Boltt Ace 5G ও Evo লঞ্চ হল, খুব সস্তায় 64MP ক্যামেরা ও 8GB র‍্যাম, দাম 9,999 টাকা থেকে শুরু
  7. দুর্ধর্ষ ক্যামেরার Oppo স্মার্টফোন মিলছে 22,200 টাকা সস্তায়, কোথায় জেনে নিন
  8. Mivi: ভারতের স্মার্টফোন মার্কেটে আরও এক দেশীয় সংস্থার প্রবেশ, প্রথম ফোনের টিজার ছাড়ল অডিও ব্র্যান্ড মিভি
  9. Realme C100i খুব সস্তায় 6,500mAh ব্যাটারির সঙ্গে এই সপ্তাহে ভারতে আসছে, দাম ফাঁস হল
  10. Xring O3: স্মার্টফোনের জগতে তৈরি হল নয়া রেকর্ড, নিজস্ব প্রসেসরে ইতিহাস সৃষ্টি শাওমির
Download Our Apps
Available in Hindi
© Copyright Red Pixels Ventures Limited 2026. All rights reserved.