এবার 10GB ডাটা ফ্রি দিচ্ছে Jio

নতুন এই সেলিব্রেশান প্যাকে সব Jio গ্রাহক নিজের প্ল্যানের ডাটার সাথে অতিরিক্ত 2GB ডাটা ব্যবহার করতে পারবেন।11 সেপ্টেম্বর পর্যন্ত এই অফার চলবে। এর ফলে পাঁচ দিনে সর্বোচ্চ 10GB ডাটা পাবেন গ্রাহকরা।

এবার 10GB ডাটা ফ্রি দিচ্ছে Jio

সেলিব্রেশান প্যাকে সব গ্রাহকে নিজের প্ল্যানের ডাটার সাথে প্রতিদিন অতিরিক্ত 2GB ডাটা দিচ্ছে Jio।

হাইলাইট
  • গ্রাহক নিজের প্ল্যানের সাথে প্রতিদিন অতিরিক্ত 2GB ডাটা ব্যবহার করতে পারবে
  • কোম্পানির দ্বিতীয় বর্ষপূর্তি উপলক্ষ্যে এই অফার শুরু হয়েছে
  • Cadbury Dairy Milk চকলেটের সাথে 1GB ডাটা বিনামূল্যে দিচ্ছে Jio
বিজ্ঞাপন

 

দুই বছর হল বাজারে এসেছে Jio। গত দুই বছরে ভারতে টেলিকম বাজারের চেহারায় বিপুল পরিবর্তন এনেছে মুকেশ আম্বানির কোম্পানি। কোম্পানির দ্বিতীয় বর্ষপূর্তি উপলক্ষ্যে এবার গ্রাহকদের 10GB পর্যন্ত ডাটা বিনামূল্যে দেওয়ার ঘোষণা করল Jio। ভারতে 4G ইন্টারনেটে বিল্পব এনেছে Jio। এখন প্রতি মাসে Jio গ্রাহকরা মোট 240 কোটি GB ডাটা ব্যবহার করেন। 30 জুন কোম্পানির মোট গ্রাহক সংখ্যা ছিল 21.5 কোটি। এর আগেও গ্রাহকদের একাধিকবার বিনামূল্যে ডাটা দিয়েছে Jio। কোম্পানির নতুন সেলিব্রেশান প্যাকে গ্রাহক নিজের প্ল্যানের সাথে প্রতিদিন অতিরিক্ত 2GB ডাটা ব্যবহার করতে পারবেন।

নতুন এই সেলিব্রেশান প্যাকে সব Jio গ্রাহক নিজের প্ল্যানের ডাটার সাথে অতিরিক্ত 2GB ডাটা ব্যবহার করতে পারবেন।11 সেপ্টেম্বর পর্যন্ত এই অফার চলবে। এর ফলে পাঁচ দিনে সর্বোচ্চ 10GB ডাটা পাবেন গ্রাহকরা। প্রতিদিন রাত 12টায় এই ডাটা রিনিউ হবে। MyJio অ্যাপ এ ‘My Plan’ সেকশানে গিয়ে এই ডাটা ব্যবহার করা যাবে।

Jio Celebrations Pack Jio Celebrations Pack Second Anniversary

The 2GB per day free Jio data will be provided until September 11 as part of the offer

 

টেলিকমটকে এক রিপোর্টে জানানো হয়েছে সেপ্টেম্বর ও অক্টোবর মাস জুড়ে সেলিব্রেশান প্ল্যান চলবে। অর্থাৎ অদুর ভবিষ্যতে Jioগ্রাহকরা এই ধরনের আরও অনেক উপহার পেতে চলেছেন।

অন্য এক অফারে Cadbury Dairy Milk চকলেটের সাথে 1GB ডাটা বিনামূল্যে দেওয়া শুরু করেছে Jio। যে কোন Dairy Milk চকলেটের র‍্যাপারের সাথে 1GB ডাটা বিনামূল্যে দেবে মুকেশ আম্বানির কোম্পানি। সর্বোনিম্ন 5 টাকার প্যাকেও এই অফার পাওয়া যাবে। এছাড়াও যে কোন Jioগ্রাহককে নিজের ডাটা ট্রান্সফার করার ফিচার নিয়ে এসেছে কোম্পানি। 30 সেপ্টেম্বর পর্যন্নত এই অফার চালু থাকবে।

Comments

প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

#সর্বশেষ খবর
  1. Samsung Galaxy F70 5G লঞ্চ হল, 20,000 টাকার মধ্যে অবিশ্বাস্য ফিচার্স
  2. iPhone Duo: আজ অর্ডার করলে পরের বছর ডেলিভারি, রেকর্ড চাহিদা ফোল্ডিং আইফোনের
  3. ভিডিও বানিয়ে 2.85 লাখ টাকা আয়ের সুযোগ দিচ্ছে X, কোনও ভিউ লাগবে না
  4. Krafton লঞ্চ করল Battlin অ্যাপ, গেম খেলে 20 লাখ টাকা জেতার সুযোগ
  5. 2,000 টাকার কমে AMOLED ডিসপ্লে, ব্লুটুথ কলিং-সহ গুচ্ছের ফিচার্স, Amazon সেলে সেরা বাজেট স্মার্টওয়াচের লিস্ট
  6. Oppo ভারতের প্রথম ট্রিপল 200MP ক্যামেরা ফোন লঞ্চের ঘোষণা করল
  7. Apple এর প্রথম টাচস্ক্রিন MacBook আসতে পারে অক্টোবরে, লঞ্চের তারিখ ফাঁস
  8. Vi ডেটা ব্যালেন্স শেয়ারের সুবিধা চালু করল, নেট শেষ হলেও আর চিন্তা নেই
  9. Tecno Spark 50s 5G লঞ্চ হল 19,999 টাকায়, বাজেটে প্রিমিয়াম লুকস-ফিচার্স
  10. Samsung Galaxy F70 5G খুব সস্তায় দুর্ধর্ষ ফিচার্স নিয়ে আসছে,সপ্তমীতে লঞ্চ
© Copyright Red Pixels Ventures Limited 2026. All rights reserved.
Trending Products »
Latest Tech News »