মাউন্ট এভারেস্টে শুরু হচ্ছে 5G পরিষেবা

বিজ্ঞাপন
Edited by Satyaki Bhattacharyya, আপডেট: 22 এপ্রিল 2020 18:09 IST
হাইলাইট
  • মাউন্ট এভারেস্টে 5G পরিষেবা শুরু করছে China Mobile
  • 1Gbps ডাউনলোড স্পিড পাওয়া যাবে
  • চলতি সপ্তাহে কাজ শেষ হবে

মাউন্ট এভারেস্টে 5G নেটওয়ার্ক তৈরির কাজ চলছে

Photo Credit: Weibo

করোনাভাইরাস পরিস্থিতির মধ্যেই মাউন্ট এভারেস্টে 5G পরিষেবা শুরু হচ্ছে। চিনের জনপ্রিয় টেলিকম কোম্পানি China Telecom ও Huawei একসঙ্গে হাত মিলিয়ে বিশ্বের উচ্চতম শৃঙ্গে আধুনিকতম টেলিকম প্রযুক্তি নিয়ে আসছে। ইতিমধ্যেই এভারেস্টের দুটি ক্যাম্পে 5G সার্ভিসের জন্য প্রয়োজনীয় যন্ত্র বসানোর কাজ শেষ হয়েছে। চায়না টেলিকম জানিয়েছে 6,500 মিটার উচ্চতার ক্যাম্পে যন্ত্র বসানোর কাজ বাকি রয়েছে। 25 এপ্রিলের আগে এই কাজ শেষ হয়ে যাবে। এর ফলে এভারেস্ট শৃঙ্গে 5G নেটওয়ার্ক পৌঁছে যাবে।

চিনের এক মাইক্রো ব্লগিং ওয়েবসাইটে চায়না মোবাইল জানিয়েছে, 19 এপ্রিল 5,300 মিটার ও 5,800 মিটার উচ্চতায় দুটি ক্যাম্পে যন্ত্র বসানোর কাজ শেষ হয়েছে। চলতি শনিবারের মধ্যে 6,500 মিটার উচ্চতার ক্যাম্পে 5G যন্ত্রাংশ বসানোর কাজ শেষ হবে।

Advertisement

ছবি: Weibo

এই উচ্চতায় 5G যন্ত্রাংশ বসাতে 150 জন কর্মী কাজ করছেন। এই জন্য যন্ত্রাংশ ও খাদ্যসামগ্রী বাবদ 8 টন জিনিসপত্র পর্বতশৃঙ্গে পৌঁছেছে। Huawei-এর তৈরি যন্ত্রাংশের মাধ্যমে এভারেস্ট শৃঙ্গে 5G পরিষেবা পৌঁছে দেবে China Mobile। এর ফলে এভারেস্টে 1Gbps স্পিডে ডাউনলোড করা যাবে।

5G পরিষেবা শুরু হলে পর্বতারোহীদের বাকি বিশ্বের সঙ্গে যোগাযোগ রাখতে সুবিধা হবে।  ফলে এভারেস্ট জয় আগের থেকে সুরক্ষিত হবে।

 

প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.

আরও পড়া: Mount Everest, 5G, Huawei, China Mobile, China Telecom
Advertisement
Popular Brands
#সর্বশেষ খবর
  1. 2,000 টাকার কমে AMOLED ডিসপ্লে, ব্লুটুথ কলিং-সহ গুচ্ছের ফিচার্স, Amazon সেলে সেরা বাজেট স্মার্টওয়াচের লিস্ট
  2. Oppo ভারতের প্রথম ট্রিপল 200MP ক্যামেরা ফোন লঞ্চের ঘোষণা করল
  3. Apple এর প্রথম টাচস্ক্রিন MacBook আসতে পারে অক্টোবরে, লঞ্চের তারিখ ফাঁস
  4. Vi ডেটা ব্যালেন্স শেয়ারের সুবিধা চালু করল, নেট শেষ হলেও আর চিন্তা নেই
  5. Tecno Spark 50s 5G লঞ্চ হল 19,999 টাকায়, বাজেটে প্রিমিয়াম লুকস-ফিচার্স
  6. Samsung Galaxy F70 5G খুব সস্তায় দুর্ধর্ষ ফিচার্স নিয়ে আসছে, অষ্টমীতে লঞ্চ
  7. Jio দিচ্ছে বাই ওয়ান গেট ওয়ান অফার, একটা রিচার্জের সঙ্গে আর একটি ফ্রি
  8. Oppo Reno 17 স্মার্টফোনের ফার্স্ট লুক প্রকাশ্যে, উন্নত ক্যামেরা, বড় ব্যাটারি-সহ নভেম্বরে লঞ্চ হতে পারে
  9. Truecaller ছাড়াই জানা যাবে কে ফোন করছে, নভেম্বর থেকে নতুন নিয়ম চালু করছে সরকার
  10. Tecno Spark 50S 5G শুক্রবার ভারতে আসছে, প্রকাশ হল নজরকাড়া ডিজাইন
Download Our Apps
Available in Hindi
© Copyright Red Pixels Ventures Limited 2026. All rights reserved.