পশ্চিমবঙ্গের গ্রাহকদের জন্য সুখবর নিয়ে এল Vodafone Idea

বিজ্ঞাপন
NDTV, আপডেট: 4 ফেব্রুয়ারি 2019 13:36 IST
হাইলাইট
  • 2018 সালে এক হয়ে গিয়েছিল Vodafone ও Idea
  • সারা ভারতে আটটি টেলিকম সার্কেলে এক হয়ে গিয়েছে এই দুটি নেটওয়ার্ক
  • কোম্পানি জানিয়েছে এর ফলে দ্বিগুণ 4G স্পিড পাওয়া যাবে

2018 সালে এক হয়ে গিয়েছিল Vodafone ও Idea। তবে এতদিন এই দুটি নেটওয়ার্ক আলাদাভাবেই কাজ করছিল। এবার দুটি নেটওয়ার্ক এক হয়ে আরো শক্তিশালী কভারেজ দিতে শুরু করলো Vodafone Idea। ইতিমধ্যেই সারা ভারতে আটটি টেলিকম সার্কেলে এক হয়ে গিয়েছে এই দুটি নেটওয়ার্ক।  এর ফলে গ্রাহক আরো ভালো 4G কভারেজ পাবেন বলে আশা প্রকাশ করেছে কোম্পানি।

 

 

আরও পড়ুন: ভ্যালিডিটি রিচার্জ সস্তা করল Vodafone Idea

 

রবিবার এক বিবৃতিতে Vodafone Idea জানিয়েছে গোটা দেশে 25 শতাংশ নেটওয়ার্ক এক করার কাজ শেষ হয়েছে।  মাত্র পাঁচ মাসে এই বিশাল কাজ সম্পূর্ণ হয়েছে বলে জানিয়েছে  ভারতের বৃহত্তম টেলিকম নেটওয়ার্ক।

Advertisement

 

আরও পড়ুন: Jio এফেক্ট! প্রিপেডে আরও বেশি ডেটা দিচ্ছে Vodafone

 

“Vodafone  ও Idea নেটওয়ার্ক এক হয়ে যাওয়ার কারণে পশ্চিমবঙ্গ,  হরিয়ানা,  হিমাচল প্রদেশ,  আসাম,  উত্তর-পূর্বের রাজ্যগুলি,  অন্ধ্রপ্রদেশ ও তেলেঙ্গানা,  জম্মু ও কাশ্মীর এবং মধ্যপ্রদেশ ও ছত্তিশগড়  সার্কেলের গ্রাহকরা আরও ভালো 2G, 3G ও 4G  নেটওয়ার্ক কভারেজ পাবেন।এর ফলে কিছু এলাকায় দ্বিগুণ 4G  স্পিড পাওয়া যাবে”  জানিয়েছে কোম্পানি।

Advertisement

 

আরও পড়ুন: Redmi Note 7 Pro তে থাকবে আরও বেশি স্টোরেজ

Advertisement

 

এছাড়াও কলকাতা মেট্রোর ভিতরে Vodafone Idea নেটওয়ার্ক কভারেজ শুরু হয়েছে। প্রসঙ্গত 2018 সালের অগাস্ট মাসে এক হয়ে গিয়েছিল Vodafone  ও Idea।

 

প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.

আরও পড়া: Vodafone, 4G, Vodafone Idea
Advertisement
Popular Brands
#সর্বশেষ খবর
  1. 30,999 টাকার দুর্দান্ত Samsung ফোন এখন মাত্র 18,999 টাকায়, নেবেন নাকি
  2. দুর্ধর্ষ ক্যামেরার Vivo V80 স্মার্টফোনের দাম কত হবে? লঞ্চের আগেই ফাঁস তথ্য
  3. আগামী সপ্তাহে লঞ্চের আগেই প্রকাশ্যে Oppo K14 Plus 5G স্মার্টফোনের দাম
  4. Redmi 17C 5G পয়লা অক্টোবর ভারতে লঞ্চ হচ্ছে, নজরকাড়া ডিজাইন ও ফিচার
  5. Vivo S2 FE ভারতে আসছে 6 অক্টোবর, থাকবে 10,000mAh-এর বিশাল ব্যাটারি
  6. Flipkart BBD সেলের আগেই স্মার্টফোন মিলছে সস্তায়, দাম শুরু মাত্র এই টাকায়
  7. Xiaomi 18 Pro প্রথমবার দেশে আসছে, ডুয়াল 200MP ক্যামেরা ও দুটো ডিসপ্লে থাকবে
  8. 15,000 টাকার মধ্যে নতুন 5G স্মার্টফোন আনছে Lava, লঞ্চের আগেই ফিচার ফাঁস
  9. 20,000 টাকা সস্তায় iPad Air M4, বড় অফারের ইঙ্গিত Amazon গ্রেট ইন্ডিয়ান ফেস্টিভ্যাল সেলে
  10. Ray-Ban Meta Gen 3: ভারতে লঞ্চ হল মেটার অত্যাধুনিক স্মার্ট AI চশমা
Download Our Apps
Available in Hindi
© Copyright Red Pixels Ventures Limited 2026. All rights reserved.