Ai Nova 2 5G সিরিজ খুব সস্তায় 50MP ক্যামেরা, 6000mAh ব্যাটারি সহ লঞ্চ হল, ফিচার অবাক করবে
Ai+ Nova 2 5G এবং Ai+ Nova 2 Ultra 5G ভারতে 50 মেগাপিক্সেল প্রাইমারি ক্যামেরা ও 6,000mAh ব্যাটারির সাথে এসেছে। দাম শুরু হচ্ছে মাত্র 8,999 টাকা থেকে। উভয় স্মার্টফোনে NxtQ OS আছে, যা Android 16-এর উপর ভিত্তি করে তৈরি একটি প্রাইভেসি-ফোকাসড কাস্টম সফটওয়্যার। Nova 2 Ultra 5G মডেলে ভেপার চেম্বার কুলিং সিস্টেম, IP68 রেটিং, ডেডিকেটেড গেমিং ট্রিগার বাটন, কাস্টমাইজেবল LED রিং, ও ডুয়াল স্পিকারের মতো ফিচার আছে। চলুন দুই নতুন ফোনের দাম এবং সমস্ত খুঁটিনাটি জেনে নেওয়া যাক।