OnePlus Turbo 6 মডেলটির দাম 2,000 ইউয়ান (প্রায় 25,000 টাকা) থেকে শুরু হতে পারে। অন্য দিকে, Turbo 6V-এর মূল্য 1,799 ইউয়ানের (প্রায় 23,000 টাকা) কম হওয়ার সম্ভাবনা। এই সিরিজের দাম ভারতে 35,000 টাকার আশেপাশে থাকতে পারে।
OnePlus Turbo 6 সিরিজের দুই মডেলেই 9,000mAh ব্যাটারি থাকবে যা 80W ফাস্ট চার্জিং প্রযুক্তি সমর্থন করবে। Turbo 6 ফ্ল্যাগশিপ কিলার Snapdragon 8s Gen 4 চিপসেট দ্বারা পরিচালিত হবে। এতে 165 হার্টজ রিফ্রেশ রেট-যুক্ত 1.5K রেজোলিউশন ডিসপ্লে থাকবে।
OnePlus Turbo সিরিজ একটি নতুন গেমিং স্মার্টফোন লাইনআপ, যা হাই-পারফরম্যান্সের উপর গুরুত্ব দিয়ে বাজারে আসছে। ফাঁস হওয়া ছবি অনুসারে ডিজাইনের দিক থেকে OnePlus Turbo-এর সঙ্গে OnePlus 15 ও OnePlus 15R-এর কিছুটা মিল রয়েছে। ফোনের পিছনে স্কোয়ার আকৃতির ক্যামেরা মডিউলের ভিতরে দু'টি সেন্সর ও একটি LED ফ্ল্যাশ বর্তমান।