Oppo Find X9 এর পিছনে 50 মেগাপিক্সেল প্রাইমারি ক্যামেরা, 50 মেগাপিক্সেল আলট্রাওয়াইড লেন্স, ও 50 মেগাপিক্সেল পেরিস্কোপ টেলিফটো ক্যামেরা আছে। Find X9 Pro ভেরিয়েন্টে প্রথম দুই ক্যামেরা অপরিবর্তিত, তবে পেরিস্কোপ টেলিফটো ক্যামেরা 120x ডিজিটাল জুম সহ 200 মেগাপিক্সেলের।
Oppo আসন্ন Find X9 সিরিজের জন্য একটি বিশেষ ভ্যালু অ্যাডেড প্যাক ঘোষণা করেছে যার দাম মাত্র 99 টাকা। এই প্যাকের সঙ্গে ক্রেতারা 1,000 টাকা মূল্যের এক্সচেঞ্জ কুপন, দুই বছরের ব্যাটারি প্রোটেকশন প্ল্যান, এবং বিনামূল্যে SUPERVOOC 80W চার্জিং অ্যাডাপ্টার পাবেন।