Reels

Reels - ख़बरें

  • ফেসবুকে ভোলবদল, অ্যালগরিদম পাল্টে দেখতে পাবেন পছন্দের পোস্ট ও রিলস
    মেটা বুধবার ফেসবুকের জন্য "ইয়োর অ্যালগরিদম" ফিচারের ঘোষণা করেছে। এর সাহায্যে ইউজাররা কী ধরনের কনটেন্ট বা বিষয়বস্তু রিলস এবং ফিডে দেখতে চান, তা বেছে নিতে পারবেন। অর্থাৎ, ফেসবুক আপনার রুচি ও পছন্দ অনুযায়ী রেকমেন্ডেশন তৈরি করবে। নতুন কৃত্রিম বুদ্ধিমত্তা চালিত টুলের সাহায্যে নিজের ভাষায় ফেসবুককে জানানো যাবে, ফিড ও রিলসে ঠিক কেমন ধরনের কনটেন্ট দেখতে চান আপনি। এতদিন লাইক, কমেন্ট, এবং সার্চের উপর ভিত্তি করে ইউজারদের প্রাসঙ্গিক পোস্ট দেখানোর চেষ্টা করতো ফেসবুক। কিন্তু এখন তারা অ্যালগরিদমের কন্ট্রোল তুলে দিচ্ছে ব্যবহারকারীদের হাতেই। ফেসবুক এই ফিচারের জন্য প্রতিটি পোস্টে থ্রি-ডট মেনুতে আলাদা এক বিভাগ রেখেছে। সেখানে কোন পোস্ট বেশি দেখতে আগ্রহী এবং কোনটায় নয়, তা যোগ করা যাবে। নিজের পছন্দের বিষয়গুলি আপডেট করার সঙ্গে সঙ্গেই ফেসবুকে কনটেন্টের সুপারিশ বদলে যাবে।
  • FaceBook-এর নতুন স্কিম, রিলস পোস্ট করলেই মাসে 2.8 লক্ষ টাকা আয়, ভিউ লাগবে না
    ফেসবুকে আয় করতে হলে শুধু ফলোয়ার সংখ্যা যথেষ্ট নয়, বেশ কিছু নির্দিষ্ট নিয়ম এবং শর্ত পূরণ করতে হয়। উপার্জনের অঙ্ক ভিডিও দেখার সময় এবং রিচের উপর অনেকটা নির্ভর করে। কিন্তু Meta এখন ক্রিয়েটর ফাস্ট ট্র্যাক প্রোগ্রাম ঘোষণা করেছে, যেখানে প্রতি মাসে 15টি রিলস পোস্ট করে 2 লক্ষ 80 হাজার টাকা পর্যন্ত আয় করা সম্ভব হবে। প্রথম তিন মাস গ্যারান্টিড পেআউট মিলবে। এই সময়ের মধ্যে কনটেন্টে এনগেজমেন্ট ও ভিউ আনার নির্দিষ্ট টার্গেট থাকছে না।
  • Instagram Reels: সিরিয়াল, সিনেমার পর এবার টিভিতেও চলবে রিলস, নতুন বছরের আগে ইনস্টাগ্রামের বড় চমক
    ফায়ার টিভি ব্যবহারকারীরা লগ ইন করে তাদের আগ্রহ অনুযায়ী সাজানো বিভিন্ন চ্যানেলের রিলস দেখতে পাবেন।স্মার্টফোনের মতোই রিমোটের মাধ্যমে উপরের দিকে সোয়াইপ করলে পরবর্তী রিলস চলে আসবে। ভিডিও থাম্বমনেইলে ক্লিক করলেই সেটি মোবাইলের স্টাইলে পোট্রেট মোডে খুলে যাবে।
  • Instagram: ইনস্টাগ্রাম সম্পূর্ণ বদলে যাচ্ছে, বিরক্তিকর বাজে রিলস থেকে মিলবে মুক্তি
    ইনস্টাগ্রামের CEO অ্যাডাম মোসেরি একটি স্ক্রিনশট শেয়ার করেছেন৷ সেখানে 'ইয়োর অ্যালগরিদম' নামে একটি নতুন বিভাগ দেখা যাচ্ছে। এই সেকশনে বিভিন্ন বিষয়ের রেকমেন্ডেশন থাকছে। যেগুলো আপনি নিজের পছন্দ অনুযায়ী যোগ করতে পারবেন। আর কম দেখতে চাইলে সেই সমস্ত বিষয়বস্তুর নাম যোগ করার অপশন রয়েছে।
  • Instagram আনল নতুন ফিচার, আপনার দেখা সমস্ত রিলস খুঁজে পাবেন এক ক্লিকে
    ইনস্টাগ্রামে ওয়াচ হিস্ট্রিতে গিয়ে তারিখ, সপ্তাহ, মাস উল্লেখ করলে রিলস ফিল্টার হয়ে সেই অনুযায়ী আপনার চোখের সামনে হাজির হবে। আবার ধরুন, আপনি ওয়াচ হিস্ট্রিতে কোনও নির্দিষ্ট ক্রিয়েটরের রিল খুঁজতে চান। কিন্তু কবে দেখেছেন মনে করতে পারছেন৷ তাহলে তার অ্যাকাউন্টের নাম দিয়ে ফিল্টার করে পুরনো রিলস খুঁজে পাবেন, যেটা আপনি আগে দেখেছিলেন।
  • ইনস্টাগ্রাম রিলের জন্য নতুন মাল্টি-অডিও ট্রাক ফিচার । হাইলাইটস
    ইনস্টাগ্রাম ব্যবহারকারীদের জন্য সুখবর, এখন একটি ভিডিওতে ২০ টি পর্যন্ত অডিও ট্র্যাক যোগ করতে পারবেন।

Reels - वीडियो

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
© Copyright Red Pixels Ventures Limited 2026. All rights reserved.
Trending Products »
Latest Tech News »