Vi 5g

Vi 5g - ख़बरें

  • প্রায় 10 মাস রিচার্জ লাগবে না, Vi আনল নতুন আনলিমিটেড কলিং ও ডেটা প্ল্যান, দৈনিক খরচ সাড়ে দশ টাকা
    ভোডাফোন আইডিয়ার 3,050 টাকা দামের নতুন প্ল্যানে 290 দিনের ভ্যালিডিটি আছে। এটি যত খুশি ভয়েস কলিং, দৈনিক 100টি SMS, ও প্রতিদিন ব্যবহারের জন্য 4G বা 5G আনলিমিটেড ডেটা বেনিফিট দেবে। তবে আনলিমিটেড 5G শুধুমাত্র 5G সমর্থিত স্মার্টফোন ও যেখানে কোম্পানির 5G নেটওয়ার্ক উপলব্ধ, সেই সব এলাকার গ্রাহকদের জন্য প্রযোজ্য। এই প্ল্যানের দৈনিক খরচ প্রায় 10.52 টাকা।
  • Vi গ্রাহকদের জন্য সুখবর, কম দামে ফ্রি Spotify Premium-সহ তিন নতুন প্ল্যান আনল সংস্থা
    Vodafone Idea (Vi) ভারতে Spotify Premium সাবস্ক্রিপশনের সঙ্গে তিনটি নতুন প্রিপেইড প্ল্যান চালু করেছে। Vi প্ল্যানগুলির দাম 230 টাকা থেকে শুরু এবং ভ্যালিডিটি 28 দিন। এই তিনটি রিচার্জ প্ল্যানের মাধ্যমে গ্রাহকরা বিনামূল্যে বিজ্ঞাপনমুক্ত (অ্যাড-ফ্রি) মিউজিক, উচ্চমানের অডিও স্ট্রিমিং এবং অফলাইন প্লেব্যাকের সুবিধার সঙ্গে Spotify Premium উপভোগ করতে পারবে। এছাড়াও, নির্বাচিত প্ল্যানে যত খুশি ভয়েস কল, SMS, আনলিমিটেড 4G/5G, এবং একাধিক OTT-এর অ্যাক্সেস দেওয়া হচ্ছে।
  • ফ্রি NetFlix থেকে Prime Video, সস্তায় Vi, Jio, ও Airtel-এর সেরা OTT প্ল্যানের খোঁজ
    অনলাইনে কনটেন্টের রমরমা বাড়ার সঙ্গে সঙ্গে এখন Jio, Vodafone Idea (Vi), এবং Airtel আলাদাভাবে OTT সাবস্ক্রিপশন প্ল্যান চালু করেছে। ফলে প্রতিটি স্ট্রিমিং অ্যাপের জন্য আলাদাভাবে রিচার্জের দরকার হচ্ছে না। মাসে মাসে প্রচুর টাকা সাশ্রয় হচ্ছে গ্রাহকদের। এই প্রতিবেদনে তিন টেলিকম কোম্পানির সেরা ওটিটি প্ল্যানগুলির সন্ধান রইল, যা কম খরচে ননস্টপ বিনোদন সরবরাহ করবে।
  • Jio 449 নাকি Vi 451, মাত্র 2 টাকার পার্থক্যে কোন প্ল্যান বেশি লাভজনক?
    সাধারণ প্রিপেইডের তুলনায় ভাল পরিষেবা পাওয়া যায় বলে অনেকেই এখন পোস্টপেইড নেওয়ার দিকে ঝুঁকতে শুরু করেছেন। যারা শীঘ্রই নতুন কানেকশন নেবেন বা পোস্টপেইডে চলে আসার কথা ভাবছেন, তাদের জন্য Jio-এর 449 টাকা এবং Vi-এর 451 টাকা দামের প্ল্যান উপযুক্ত হতে পারে। Jio এবং Vi-এর এই প্ল্যানের মধ্যে যেমন মাত্র 2 টাকার ব্যবধান, তেমনই সুযোগ-সুবিধাও আলাদা। এই প্রতিবেদনে উপরের দুই জনপ্রিয় প্ল্যানের মধ্যে তুলনা তুলে ধরা হল, যাতে আপনার পক্ষে সিদ্ধান্ত নিতে সুবিধা হয়।
  • Vi মাত্র 200 টাকায় আনলিমিটেড 5G প্ল্যান চালু করল, সঙ্গে 20টি OTT ও 200+ লাইভ টিভি চ্যানেল
    Jio এবং Airtel-কে টেক্কা দিতে মূলত একটি রিচার্জ প্ল্যানে একাধিক সুবিধা যোগ করেছে ভোডাফোন আইডিয়া (Vi)। তাদের নতুন 200 টাকার Vi Movies & TV প্যাকের মেয়াদ 28 দিন। এটি 20টি OTT প্ল্যাটফর্ম, 200টির বেশি লাইভ টিভি চ্যানেল, 30 জিবি হাই-স্পিড 4G ডেটা, ও যোগ্য গ্রাহকদের আনলিমিটেড 5G ব্যবহার করতে দেবে বলে জানানো হয়েছে। ভি দাবি করছে, তারা একাধিক OTT সাবস্ক্রিপশন নেওয়ার প্রয়োজন কমাতে নতুন প্ল্যানটি নিয়ে এসেছে।
  • Vodafone Idea ও BSNL বাঁধছে জোট, Airtel ও Jio-এর মোকাবিলায় প্রস্তুতি
    রিপোর্ট অনুসারে, ভোডাফোন আইডিয়া (ভি) ও ভারত সঞ্চার নিগম লিমিটেডের মধ্যে চুক্তি নিয়ে আলোচনা শুরু হয়েছে। ঘটনাচক্রে, বর্তমানে উভয় সংস্থার মূল অংশীদার হল ভারত সরকার। আলোচনার মধ্যে রয়েছে টাওয়ার, ফাইবার নেটওয়ার্ক, এবং স্পেকট্রাম শেয়ারিং সংক্রান্ত বিষয়। যদি চুক্তি সম্পন্ন হয়, তাহলে নেটওয়ার্ক কভারেজ আরও উন্নত হবে। 5G পরিষেবা দ্রুত রোলআউট হবে বলে আশা করা যায়।
  • রাজ্যবাসীর জন্য সুখবর, Vodafone Idea কলকাতা, শিলিগুড়ি সহ 23টি শহরে আনলিমিটেড 5G চালু করল
    Vi এক প্রেস বিজ্ঞপ্তিতে ঘোষণা করেছে, তারা 5G পরিষেবা 23টি নতুন ভারতীয় শহরে কার্যকর করছে। এই পরিষেবাটি কলকাতা, শিলিগুড়ি, ঔরঙ্গাবাদ, আগ্রা আহমেদাবাদ, ঔরঙ্গাবাদ, কোঝিকোড়, দেরাদুন, কোচিন, ইন্দোর, জয়পুর, লখনউ, মাদুরাই, মালাপ্পুরম, মীরাট, নাগপুর, নাসিক, পুনে, রাজকোট, সোনেপত, সুরাট, ত্রিবান্দ্রম, ভদোদরা এবং ভাইজ্যাগে উপলব্ধ হবে।
  • Vodafone Idea ফ্রি Netflix সাবস্ক্রিপশনের সাথে নতুন Vi Max Family প্ল্যান লঞ্চ আনল
    ভি এই প্ল্যানে ব্যবহারকারীদের তাদের পছন্দের একটি বিনোদন প্ল্যাটফর্ম এবং একটি ট্রাভেল বা সিকিউরিটি বেনিফিট বেছে নেওয়ার সুযোগ দিচ্ছে। 871 টাকার নতুন ভি ম্যাক্স ফ্যামিলি প্ল্যানে 400 জিবি পর্যন্ত ডেটা রোলওভার সুবিধা থাকবে (প্রতি সদস্যের জন্য 200 জিবি)। রাত 12টা থেকে সকাল 6টার মধ্যে আনলিমিটেড ডেটা উপভোগ করতে পারবে।
  • 4G নেটওয়ার্কের পর এবার 5G-এর সুবিধা প্রদান করতে চলেছে Vodafone Idea
    সম্প্রতি Vodafone Idea (Vi), টেলিকম অপারেটর সংস্থাটি জানিয়েছে যে, তারা তাদের 5G কমার্শিয়াল পরিষেবাটি খুব শীঘ্রই লঞ্চ করতে চলেছে। এর আগে কোম্পানি বেশ কিছু শহরে এটি রোলআউট করেছিল। তারা জানিয়েছে 5G কমার্শিয়াল পরিষেবাটি সর্বপ্রথম মার্চ মাসে মুম্বাইতে চালু করা হবে, পরবর্তী ক্ষেত্রে এটি দিল্লি, চন্ডিগড় এবং ব্যাঙ্গালুরুতে চালু করা হবে

Vi 5g - वीडियो

বিজ্ঞাপন
© Copyright Red Pixels Ventures Limited 2026. All rights reserved.
Trending Products »
Latest Tech News »