Vivo S50 ও Vivo S50 Pro Mini নজরকাড়া ডিজাইন এবং দুর্ধর্ষ ফিচার্স নিয়ে ডিসেম্বর 15 লঞ্চ হবে। Vivo S50 মডেলে Snapdragon 8s Gen 3 প্রসেসর ব্যবহার হতে পারে, যেখানে S50 Pro Mini আরও শক্তিশালী Snapdragon 8 Gen 5 চিপসেটের সঙ্গে আসছে।
Vivo S50 সর্বোচ্চ 16 জিবি পর্যন্ত LPDDR4x র্যাম এবং 512 জিবি UFS 4.1 স্টোরেজের সঙ্গে যুক্ত থাকবে। এতে পাওয়ার ব্যাকআপের জন্য 6,500mAh ব্যাটারি থাকবে। ব্যাটারিটি 90W ফাস্ট চার্জিং সাপোর্ট করবে। সেলফি ও ভিডিও কলের জন্য, সামনে 50 মেগাপিক্সেল ক্যামেরা মিলবে।
Vivo S সিরিজের কোনও স্মার্টফোনে লেটেস্ট ফ্ল্যাগশিপ Snapdragon প্রসেসর ব্যবহার হবে। ভিভো দাবি করছে, ডিভাইসটি AnTuTu বেঞ্চমার্কে 30 লাখের বেশি পয়েন্ট অর্জন করেছে। এতে IP68 + IP69 স্তরের জল ও ধুলো প্রতিরোধী ক্ষমতা থাকবে। ফোনটিতে 6,500mAh ব্যাটারি মিলবে যা 90W ওয়্যার্ড ও 40W ওয়্যারলেস ফাস্ট চার্জিং সাপোর্ট করবে।