Vivo ডিসেম্বরে দু'টি দুর্ধর্ষ স্মার্টফোন বাজারে আনার ঘোষণা করল, ফিচার্স মনে ঝড় তুলবে

Vivo S50 ও Vivo S50 Pro Mini ডিসেম্বর 15 চীনে লঞ্চ হবে।

Vivo ডিসেম্বরে দু'টি দুর্ধর্ষ স্মার্টফোন বাজারে আনার ঘোষণা করল, ফিচার্স মনে ঝড় তুলবে

Photo Credit: Vivo

Vivo S50 Pro Mini will be powered by Snapdragon 8 Gen 5 chipset

হাইলাইট
  • Vivo S50 ও S50 Pro Mini ডিসেম্বর 15 চীনে লঞ্চ হবে
  • উভয় স্মার্টফোনে 50 মেগাপিক্সেল সেলফি ক্যামেরা থাকতে পারে
  • Vivo S50 Pro Mini চলবে Snapdragon 8 Gen 5 চিপসেটে
বিজ্ঞাপন

Vivo S50 Series জল্পনা সত্যি করে চলতি মাসে চীনে লঞ্চ হচ্ছে। সংস্থা আনুষ্ঠানিকভাবে ঘোষণা করেছে যে Vivo S50 ও Vivo S50 Pro Mini ডিসেম্বর 15 চীনে রিলিজ হবে। উভয় স্মার্টফোনে নজরকাড়া ডিজাইন ও দুর্ধর্ষ ফিচার্স থাকবে। ফোনগুলি যথাক্রমে Vivo V70 ও X300 FE নামে ভারতে আসবে বলে জল্পনা শোনা যাচ্ছে। Vivo S50 মডেলে Snapdragon 8s Gen 3 প্রসেসর ব্যবহার হতে পারে, যেখানে S50 Pro Mini আরও শক্তিশালী Snapdragon 8 Gen 5 চিপসেটে চলবে। দুই ফোনেই 50 মেগাপিক্সেল সেলফি ক্যামেরা, 6,500mAh ব্যাটারি, 16 জিবি পর্যন্ত র‍্যাম, ট্রিপল ব্যাক ক্যামেরা, ও 90W ফাস্ট চার্জিং সাপোর্ট থাকতে পারে।

Vivo S50 স্পেসিফিকেশন ও ফিচার্স (প্রত্যাশিত)

রিপোর্ট বলছে, ভিভো এস50 এর সামনে 6.59 ইঞ্চি ফ্ল্যাট OLED ডিসপ্লে থাকবে। এটি 120 হার্টজ রিফ্রেশ রেট এবং 1.5K রেজোলিউশন সাপোর্ট করবে। ডিভাইসটি 16 জিবি পর্যন্ত LPDDR4x র‍্যাম ও সর্বাধিক 512 জিবি UFS 4.1 স্টোরেজ অপশনে আসতে পারে। এতে 6,500mAh ব্যাটারি থাকবে যা 90W ওয়্যার্ড ফাস্ট চার্জিং সাপোর্ট করবে। ফোনটি Android 16-নির্ভর OriginOS 6 কাস্টম সফটওয়্যারে চলবে।

Vivo S50 এর পিছনে 50 মেগাপিক্সেল Sony IMX882 পেরিস্কোপ টেলিফটো ক্যামেরা এবং অপটিক্যাল ইমেজ স্ট্যাবিলাইজেশন (OIS) সাপোর্ট সহ 50 মেগাপিক্সেল Sony প্রাইমারি ক্যামেরা সেন্সর পাওয়া যাবে। সামনে একটি 50 মেগাপিক্সেল সেলফি ক্যামেরা মিলবে। এটি কনফেশন হোয়াইট, সিরিন ব্লু, ইন্সপিরেশন পার্পল, এবং স্পেস ব্ল্যাক কালার অপশনে উপলব্ধ হবে।

Vivo S50 Pro Mini স্পেসিফিকেশন ও ফিচার্স (প্রত্যাশিত)

ভিভো এস50 প্রো মিনি একটি কম্প্যাক্ট ফ্ল্যাগশিপ ফোন হবে। এটি 6.31 ইঞ্চি ডিসপ্লের সঙ্গে আসবে। ফোনটিতে ডুয়াল রিয়ার ক্যামেরা সেটআপ থাকবে, যার মধ্যে 50 মেগাপিক্সেল Sony IMX882 পেরিস্কোপ টেলিফটো লেন্স মিলবে। সামনে 50 মেগাপিক্সেল সেলফি ক্যামেরা থাকবে। ডিভাইসটি নতুন স্ন্যাপড্রাগন 8 জেন 5 প্রসেসর দ্বারা চালিত হবে, যার সঙ্গে LPDDR5X Ultra র‍্যাম থাকবে।

প্রসঙ্গত, এই প্রথমবার Vivo S সিরিজের স্মার্টফোনে লেটেস্ট ফ্ল্যাগশিপ Snapdragon প্রসেসর ব্যবহার হচ্ছে। ভিভো দাবি করছে, এটি AnTuTu বেঞ্চমার্কে 30 লাখের বেশি স্কোর করেছে। হ্যাপটিক্স সামলাবে X-অ্যাক্সিস লিনিয়ার মোটর। সিকিউরিটির জন্য, 3D আলট্রাসনিক ফিঙ্গারপ্রিন্ট সেন্সর থাকবে। এটি IP68 + IP69 স্তরের জল এবং ধুলোরোধী ক্ষমতার সঙ্গে আসবে। এতেও Android 16-নির্ভর OriginOS 6 প্রি-ইনস্টল করা থাকবে। ফোনটিতে 6,500mAh ব্যাটারি পাওয়া যাবে যা 90W ওয়্যার্ড ও 40W ওয়্যারলেস ফাস্ট চার্জিং সাপোর্ট করবে।

Comments

প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.

Shankha Shuvro Sarkar Shankha has over five years of experience in digital media, with a background in tech writing and editing at a leading Bengali media house. He currently manages tech ...অধিক

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

#সর্বশেষ খবর
  1. Ai+ Nova 2 Power 5G সস্তায় 8GB র‍্যাম, 7,000mAh ব্যাটারি, ও Sony ক্যামেরা-সহ লঞ্চ হল
  2. দুটো ডিসপ্লের সঙ্গে লঞ্চ হল Lava Virat Curve 5G, 20,000 টাকায় সেরা ফোন?
  3. ভারতে চলে এল Realme 16 Pro 5G ও T500 Pro-র চোখধাঁধানো Harry Potter এডিশন
  4. পুজোর আগেই Amazon-এর মেগা সেল, শুরু হচ্ছে Great Indian Festival 2026
  5. BGMI আরও 50টি রিডিম কোড ছাড়ল, বিনামূল্যে কী কী রিওয়ার্ড পাবেন দেখুন
  6. 1 টাকায় 24GB ডেটা ও 3 সপ্তাহের বেশি আনলিমিটেড কল, BSNL বাম্পার অফার আনল
  7. মাত্র 13,999 টাকায় বাজারে দেশীয় 5G ফোন Lava Bold N4 Pro, ফিচার কেমন
  8. 16 জিবি র‍্যামের সঙ্গে লঞ্চ হল OnePlus 13s, ক্রেতাদের জন্য 2,000 টাকা ছাড়
  9. দোকানে যেতে হবে না, 10 মিনিটের মধ্যে বাড়িতে পাবেন iPhone 18 Pro
  10. AI নিয়ন্ত্রণের বাইরে গেলে কে থামাবে? সংশয় কৃত্রিম বুদ্ধিমত্তার জনকের
© Copyright Red Pixels Ventures Limited 2026. All rights reserved.
Trending Products »
Latest Tech News »