Vivo S60 শক্তিশালী 7,200mAh ব্যাটারি ও 90W চার্জিং সহ আসছে, লঞ্চের আগেই ফিচার্স জানাল ভিভো
ভিভো এস60 স্মার্টফোনে 7,200mAh ব্লু ওশান ব্যাটারি দেওয়া হয়েছে, যা 90W ফাস্ট চার্জিং সাপোর্ট করবে। এতে 3D আল্ট্রাসনিক ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার থাকবে, যা 0.1 সেকেন্ডের মধ্যে ফোন আনলক করতে সক্ষম বলে দাবি করছে ভিভো। ফিঙ্গারপ্রিন্ট রেজিস্টার করতে 1 সেকেন্ড সময় লাগবে। এই ফোনে ইনফ্রারেড সেন্সর, ডুয়াল স্টেরিও স্পিকার, X-Axis লিনিয়ার মোটর, এবং IP68 + IP69 রেটিং মিলবে।