Vivo X300 সিরিজের মুখ্য আকর্ষণ হল ক্যামেরা। দুই ফোনেই Zeiss-এর সহযোগিতায় তৈরি ইমেজিং সিস্টেম, 200 মেগাপিক্সেল রিয়ার ক্যামেরা, এবং 50 মেগাপিক্সেল সেলফি ক্যামেরা রয়েছে। উভয় স্মার্টফোনে MediaTek Dimensity 9500 প্রসেসর ব্যবহার করা হয়েছে। Vivo X300 এবং Vivo X300 Pro-এর সঙ্গে Zeiss 2.35x টেলিকনভার্টার কিট অফার করছে কোম্পানি।
Vivo X300 এর দাম ভারতে 75,999 টাকা থেকে শুরু হতে পারে। বেস মডেলে 12 জিবি র্যাম ও 256 জিবি স্টোরেজ মিলবে। অন্য দিকে, 12 জিবি র্যাম এবং 512 জিবি স্টোরেজ ভ্যারিয়েন্টের দাম 81,999 টাকা হতে পারে।
Vivo X300 Pro মডেলটির ব্যাক প্যানেলে অপটিক্যাল ইমেজ স্ট্যাবিলাইজেশন (OIS) সহ 50 মেগাপিক্সেল Sony LYT-828 প্রাইমারি ক্যামেরা, 50 মেগাপিক্সেল Samsung JN1 আলট্রাওয়াইড লেন্স, ও একটি 200 মেগাপিক্সেল পেরিস্কোপ টেলিফটো ক্যামেরা আছে। এতে 90W ওয়্যার্ড এবং 40W ওয়্যারলেস চার্জিং সহ 6,510mAh ব্যাটারি রয়েছে।