ফাস্ট চার্জিং সহ নতুন পাওয়ারব্যাঙ্ক নিয়ে এল Xiaomi

বিজ্ঞাপন
NDTV, আপডেট: 6 অগাস্ট 2019 17:56 IST
হাইলাইট
  • নতুন Mi Power Bank 2i তে থাকছে 18W ফাস্ট চার্জ সাপোর্ট
  • 20,000 mAh পাওয়ারব্যাঙ্কের দাম 1,499 টাকা
  • iPhone 8 ফোন 7.2 বার চার্জ করবে এই পাওয়ারব্যাঙ্ক

20000mAh Mi Power Bank 2i তে উভয় দিকে ফাস্ট চার্জ সাপোর্ট থাকছে

মঙ্গলবার ভারতে নতুন 20,000mAh পাওয়ারব্যাঙ্ক নিয়ে এল Xiaomi। নতুন Mi Power Bank 2i তে থাকছে 18W ফাস্ট চার্জ সাপোর্ট। কালো রঙে ভারতে নতুন এই পাওয়ারব্যাঙ্ক লঞ্চ করেছে Xiaomi। ভারতে Mi Power Bank 2i এর দাম 1,499 টাকা। এই ডিভাইসের ভিতরে বেশি ঘনত্বের লিথিয়াম পলিমার ব্যাটারি থাকছে। থাকছে ডুয়াল ইউএসবি, উভয় দিকে কুইক চার্জ। এছাড়াও ভারতে একটি 10,000 mAh পাওয়ারব্যাঙ্ক লঞ্চ করেছে Xaiomi। কম ক্ষমতার সেই পাওয়ারব্যাঙ্কের দাম 899 টাকা।

নতুন 20,000 mAh Mi Power Bank 2i এর দাম 1,499 টাকা। Mi.com থেকে ইতিমধ্যেই এই পাওয়ারব্যাঙ্ক বিক্রি শুরু হয়েছে। কালো রঙে পাওয়া যাবে এই ডিভাইস। অন্যদিকে 10,000 mAh ভেরিয়েন্ট পাওয়া যাবে লাল, কালো ও নীল রঙে।

Advertisement

Xiaomi জানিয়েছে নতুন এই 20,000 mAh পাওয়ারব্যাঙ্ক Redmi K20 Pro ও Redmi Note 7 Pro ফোন তিন বার সম্পূর্ণ চার্জ করা যাবে। iPhone 8 ফোন 7.2 বার চার্জ করবে এই পাওয়ারব্যাঙ্ক। ডিভাইসের প্রযোজন মতো পাওয়ার আউটপুট নিয়ন্ত্রণ করতে পারবে এই পাওয়ারব্যাঙ্ক। থাকছে 18W ফাস্ট চার্জ সাপোর্ট।

নতুন Xiaomi পাওয়ারব্যাঙ্কে থাকছে একটি লো চার্জিং মোড। বিভিন্ন ব্লুটুথ ডিভাইস চার্জ করার জন্য আদর্শ এই মোড। থাকছে শর্ট সার্কিট প্রোটেকশন, রিসেট, ইনপুট ভোল্টেজ প্রোটেকশন, অউটপুট ভোল্টেজ প্রোটেকশন সহ বিভিন্ন সুরক্ষা ফিচার।

এলইডি এর মাধ্যমে পাওয়ারব্যাঙ্কের ভিতরে কত চার্জ আছে জানা যাবে। চার্জিং এর জন্য থাকছে একটি মাইক্রো ইউএসবি পোর্ট। 18W চার্জারে 6.7 ঘন্টায় সম্পূর্ণ চার্জ হবে এই পাওয়ারব্যাঙ্ক। 10W চার্জারে 20000mAh Mi Power Bank 2i সম্পূর্ণ চার্জ হতে 10 ঘন্টা সময় লাগবে।

 

প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.

Advertisement
Popular Brands
#সর্বশেষ খবর
  1. 15 অক্টোবর থেকে UPI পেমেন্টে চালু হবে মাশুল, 2,000 টাকার বেশি লেনদেনে কত টাকা জানাল কেন্দ্র
  2. Vivo V80 দুর্ধর্ষ ক্যামেরার সঙ্গে ভারতে আসছে, আজ প্রথম টিজার প্রকাশ হল
  3. 15 সেপ্টেম্বরের 50টি নতুন BGMI রিডিম কোড প্রকাশ হল, জিতুন Dr. Quirk সেট
  4. OnePlus N6 Lite: ওয়ানপ্লাসের সবচেয়ে সস্তা ফোন 22 সেপ্টেম্বর ভারতে লঞ্চ হচ্ছে
  5. Airtel গ্রাহকদের জন্য সুখবর, 150 জিবি অতিরিক্ত ডেটা মিলছে সম্পূর্ণ বিনামূল্যে
  6. Redmi Note 17 Pro সিরিজ ভারতে লঞ্চ হল 10,000mAh ব্যাটারি ও 100W ফাস্ট চার্জিংয়ের সঙ্গে
  7. iPhone 18 Pro ও Pro Max পেতে অপেক্ষা বাড়ল, সেপ্টেম্বরে মিলবে না?
  8. 14 সেপ্টেম্বরের 50টি BGMI রিডিম কোড প্রকাশ, জিতুন Cobalt Storm ব্যাকপ্যাক
  9. iPhone 17 Pro Max হাফ দামে কিনুন! স্টক শেষ হওয়ার আগে বাম্পার অফার
  10. Samsung Galaxy S26 FE লঞ্চ হয়েছে ভারতে, রয়েছে ট্রিপল ফ্ল্যাগশিপ ক্যামেরা
Download Our Apps
Available in Hindi
© Copyright Red Pixels Ventures Limited 2026. All rights reserved.