ভারতে লঞ্চ হয়েছে Amazfit GTR 4 New স্মার্টওয়াচ, পুরোনো মডেলের তুলনায় আরো আকর্ষিত

সাধারণ ব্যবহারে 12 দিন পর্যন্ত ক্ষমতাশালী ব্যাটারী দ্বারা চালিত Amazfit GTR 4 New

ভারতে লঞ্চ হয়েছে Amazfit GTR 4 New স্মার্টওয়াচ, পুরোনো মডেলের তুলনায় আরো আকর্ষিত

Photo Credit: Amazfit

Amazfit GTR 4 New comes in Brown Leather and Galaxy Black colourways

হাইলাইট
  • ঘড়িটিতে নতুন বৈশিষ্ট্য হিসেবে স্বতন্ত্রভাবে গান চালানোর সুবিধা আছে
  • এই স্মার্টওয়াচটির মাধ্যমে ব্যবহারকারীদের জিপিএস অবস্থান ট্রেস করা সম্ভ
  • ঘড়িটি Zepp অ্যাপের সাথে সামঞ্জস্যপূর্ণ
বিজ্ঞাপন

বিগত বুধবার ভারতে উন্মোচিত হয়েছে Amazfit GTR 4 New । স্মার্টওয়াচটিতে একটি 1.45 ইঞ্চির AMOLED স্ক্রীন আছে এবং শারীরিক কর্মক্ষমতা দেখার বৈশিষ্ট্য যুক্ত করা আছে। ঘড়িটি 475mAh ব্যাটারি দ্বারা চালিত। কোম্পানীর মতে ব্যাটারিটি সাধারণ ব্যবহারে ক্ষেত্রে 12 দিন পর্যন্ত চলবে। স্মার্টওয়াচটির মধ্যবর্তী ভাগে স্টেইনলেস স্টিলের কাঠামো এবং উপরের অংশে গ্লাস-সিরামিক শেল দ্বারা নির্মিত। ঘরিটি চামড়ার এবং ফ্লুরোইলাস্টোমার স্ট্র্যাপ দ্বারা উপলব্ধি। স্মার্টওয়াচটি Zepp অ্যাপের সাথে সামঞ্জ্যপূর্ণ। ব্যাবহারকারীরা ঘড়িটিতে নিজের পছন্দমত গান চালাতে পারবেন এবং আলেক্সা কন্ট্রোলের সুবিধা উপভোগ করতে পারবেন।

ভারতে Amazfit GTR 4 New এর দাম এবং উপলব্ধতা:

ভারতে অ্যামাজফিট GTR 4 New - এর দাম 16,999 টাকা । স্মার্টওয়াচটি অ্যামাজন এবং ভারতীয় অ্যামাজফিট ওয়েবসাইটে উপলব্ধ । স্মার্টওয়াচটি স্টেইনলেস স্টীল দ্বারা নির্মিত কেসে উপলব্ধ। এটি ব্রাউনলেদার এবং গ্যালাক্সিব্ল্যাক এই দুই রঙের স্ট্রাপে পাওয়া যাবে

Amazfit GTR 4 New এর বৈশিষ্ট্য এবং স্পেসিফিকেশন:

ঘড়িটি গোলাকৃতি 1.45 ইঞ্চির AMOLED স্ক্রীন দ্বারা সজ্জিত। এটির রেজলিউশন 466 x 466পিক্সেল এবং পিক্সেল ঘনত্ব 326 ppi। এর পাশাপাশি এটিতে ফিঙ্গারপ্রিন্ট বিরোধী আবরণ এবং টেম্পার্ড গ্লাসের সুরক্ষা বর্তমান।

স্মার্টওয়াচটি ব্লুটুথের মাধ্যমে কল করার এবং স্বাধীনভাবে গান চালানোর সুবিধা প্রদান করে থাকে। এটিতে 2.3জিবি পর্যন্ত MP3 ফাইল অন্তর্ভূক্ত করা যাবে। ঘড়িটিতে Alexa ভয়েস অ্যাসিস্ট্যান্ট বৈশিষ্ট্যটি যুক্ত করা আছে।

নতুন ঘড়িটিতে আগেথেকেই 150টিরও বেশি স্পোর্টস মোড আছে এবং এটি 150টিরও বেশি ওয়াচফেস সমর্থন করে।
অন্যদিকে ঘড়িটিতে স্বাস্থ্য অনুসরণ সম্পর্কিত বৈশিষ্ট্য যেমন - ব্যবহারকারীর হৃদস্পন্দন, রক্তে অক্সিজেনের মাত্রা, স্ট্রেসস্তর, শ্বাস-প্রশ্বাসের মাত্রা এবং মাসিকচক্র ইত্যাদি অন্তর্ভুক্ত করা আছে। এছাড়াও ঘড়িটিতে AI সমর্থিত ব্যবহারকারীর ঘুম পর্যবেক্ষনের বৈশিষ্ট্যটিও যুক্ত করা আছে। স্মার্টওয়াচটি Zepp অ্যাপের সাথে সামঞ্জস্যপূর্ণ।

সংযোগের ক্ষেত্রে এটিতে Wi-Fi, ব্লুটুথ 5.0 এবং GPS যুক্ত করা আছে এবং ঘড়িটিতে অবস্থিত একটি বারোমেট্রিক অ্যালটিমিটারের সাহায্যে, ব্যবহারকারীদের অবস্থান পথানুসরণ করা যায়।

ঘড়িটি 475mAh ব্যাটারী দ্বারা নির্মিত। এটি সাধারণ ব্যবহারের ক্ষেত্রে 12 দিন পর্যন্ত চলতে পারে ,কিন্তু ভারী ব্যবহারে ক্ষেত্রে 8 দিন কমে যায়। অন্যদিকে GPS মোডে ব্যাটারিটি মাত্র 28 ঘন্টা চালিত হয়।

ঘড়িটির মধ্যবর্তী অংশটি স্টেইনলেস স্টিলের কাঠামো এবং উপরের অংশে গ্লাস-সিরামিক দিয়ে নির্মাণ করা হয়েছে। স্ট্র্যাপ বর্হিভূত এটির ওজন 49 গ্রাম। হার্টরেটবেস ছাড়া বডির আকার 46.5x 46.5 x 11.2 মিমি। চামড়ার স্ট্র্যাপটির ওজন 11গ্রাম এবং ফ্লুরোইলাস্টোমার স্ট্র্যাপটির ওজন 25 গ্রাম। স্মার্টওয়াচটিকে, জল থেকে সুরক্ষার জন্য 5 ATM যুক্ত করা হয়েছে।

Comments

প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.

Gadgets 360 Staff রেসিডেন্ট বট। যদি তুমি আমাকে ইমেল করো, একজন মানুষ উত্তর দেবে। অধিক

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

#সর্বশেষ খবর
  1. দেশের প্রথম HydroFlow লিকুইড কুলিং সিস্টেমযুক্ত ফোন Infinix GT 50 Pro লঞ্চ হচ্ছে অক্টোবর 27
  2. 6G চালুতে বিশ্বের প্রথম দেশগুলির মধ্যে থাকতে পারে ভারত, জানাল Jio
  3. Amazon Great Indian Festival 2026 সেলে বড় ডিসকাউন্টে iPhone ও iPhone 17e
  4. Xiaomi 18 Pro থেকে iQOO 16, ভারতে তিন দুর্ধর্ষ স্মার্টফোন লঞ্চের ঘোষণা হল
  5. Amazon Great Indian Festival সেলে 45,000 টাকা দাম কমেছে Samsung ফোল্ডিং ফোনের
  6. Apple-এর নতুন লঞ্চ ইভেন্ট অক্টোবর 13, আসতে পারে ব্র্যান্ডের প্রথম স্মার্ট হোম হাব
  7. Oppo Find X10 সিরিজের গ্লোবাল লঞ্চ ডেট ঘোষণা, আসছে বিশ্বের প্রথম ট্রিপল 200MP ক্যামেরার ফোন
  8. প্রায় 11,000 টাকা সস্তা হয়ে গেল Apple Watch, মেগা অফার Amazon Great Indian Festival সেলে
  9. 35,000 টাকার কমে Ryzen 5 ল্যাপটপ, Amazon Great Indian Festival সেলে বাম্পার অফার
  10. Infinix GT 50 Pro অক্টোবরে ভারতে লঞ্চ হবে, থাকবে লিকুইড কুলিং ও দুর্ধর্ষ গেমিং ফিচার্স
© Copyright Red Pixels Ventures Limited 2026. All rights reserved.
Trending Products »
Latest Tech News »