স্বাস্থ্য পরিষেবায় নতুন চিপ ডিজাইন করতে চলেছে Apple

বিজ্ঞাপন
NDTV, আপডেট: 17 অগাস্ট 2018 16:14 IST

হেলথ চিপ তৈরীর জন্য নতুন দল তৈরী করছে Apple। নতুন এই চিপ থেকে যে কোন ডিভাই থেকে বায়োমেট্রিক ডাটা পেয়ে যাবে কোম্পানি। এই কাজের জন্য নতুন কর্মী নিয়োগ শুরু করেছে Apple।

মঙ্গলবার CNBC-তে এক রিপোর্টে জানানো হয়েছে “একটি কাস্টোম প্রসেসারের মাধ্যমে স্বাস্থ্যের সব সথ্য ডিভাইসের মধ্যেই প্রসেস করবে Apple। কর্মী নিয়োগের বিজ্ঞাপনে এই কথা জানানো হয়েছে।”

Advertisement

আপাতত শুধুমাত্র iPhone-এর জন্য নিজস্ব চিপ তৈরী করে Apple। 2020 সালে Mac কম্পিউটারের জন্যেও নিজস্ব চিপ তৈরী শুরু করবে Apple।

“10 জুলাই একটি চাকরির আবেদনে কোম্পানির হেলথ সেন্সিং হার্ডওয়্যার টিমের তরফ থেকে বলে হয়েছে: আমরা সেন্সার ASIC আর্কিটেক্টের খোঁজ করছি। ভবিষ্যতের Apple প্রোডাক্টে নতুন সেন্সার বানানোর কাজ করতে হবে। অ্যানালগ ও ডিজিটাল ASIC দুই ধরনের কাজের সুযোগ রয়েছে আমাদের কাছে।” বলে জানানো হয়েছে রিপোর্টে।

যদিও এই সেন্সার দিয়ে কী মাপা হবে সেই বিষয়ে পরিস্কার করে কিছু জানানো হয়নি। তবে নিঃসন্দেহে শরীর থেকে কিছু মাপা হবে বলেই মনে করা হচ্ছে।

Advertisement

সম্প্রতি স্বাস্থ্য পরিষেবা ক্ষেত্রে আগ্রহ দেখাতে শুরু করেছে Apple। এই কারনেই সাম্প্রতিক Apple Watch ডিভাইসে একাধিক নতুন সেন্সার ব্যবহার করা হয়েছে।

জনপ্রিয় iPhone-এও একাধিক স্বাস্থ্য পরিষেবা ফিচার রয়েছে। শরীরের একাধিক অঙ্গের বিস্তারিত বিবরন দিতে পারে কোম্পানির জনপ্রিয় স্মার্টফোন।

 

 

Advertisement
 

প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.

আরও পড়া: Apple, Apple Watch
Advertisement
Popular Brands
#সর্বশেষ খবর
  1. 15 অক্টোবর থেকে UPI পেমেন্টে চালু হবে মাশুল, 2,000 টাকার বেশি লেনদেনে কত টাকা জানাল কেন্দ্র
  2. Vivo V80 দুর্ধর্ষ ক্যামেরার সঙ্গে ভারতে আসছে, আজ প্রথম টিজার প্রকাশ হল
  3. 15 সেপ্টেম্বরের 50টি নতুন BGMI রিডিম কোড প্রকাশ হল, জিতুন Dr. Quirk সেট
  4. OnePlus N6 Lite: ওয়ানপ্লাসের সবচেয়ে সস্তা ফোন 22 সেপ্টেম্বর ভারতে লঞ্চ হচ্ছে
  5. Airtel গ্রাহকদের জন্য সুখবর, 150 জিবি অতিরিক্ত ডেটা মিলছে সম্পূর্ণ বিনামূল্যে
  6. Redmi Note 17 Pro সিরিজ ভারতে লঞ্চ হল 10,000mAh ব্যাটারি ও 100W ফাস্ট চার্জিংয়ের সঙ্গে
  7. iPhone 18 Pro ও Pro Max পেতে অপেক্ষা বাড়ল, সেপ্টেম্বরে মিলবে না?
  8. 14 সেপ্টেম্বরের 50টি BGMI রিডিম কোড প্রকাশ, জিতুন Cobalt Storm ব্যাকপ্যাক
  9. iPhone 17 Pro Max হাফ দামে কিনুন! স্টক শেষ হওয়ার আগে বাম্পার অফার
  10. Samsung Galaxy S26 FE লঞ্চ হয়েছে ভারতে, রয়েছে ট্রিপল ফ্ল্যাগশিপ ক্যামেরা
Download Our Apps
Available in Hindi
© Copyright Red Pixels Ventures Limited 2026. All rights reserved.