ইলেকট্রনিক ও কমিউনিকেশান ডিভাইসে আমদানি শুল্ক বাড়ল কেন্দ্র

বিজ্ঞাপন
NDTV, আপডেট: 12 অক্টোবর 2018 13:56 IST
হাইলাইট
  • ইলেকট্রনিক ও কমিউনিকেশান প্রোডাক্টে আমদানি শুল্ক বাড়িয়েছে কেন্দ্র
  • ডলারের তুলনায় টাকার দাম ক্রমশ কমতে থাকায় এই শুল্ক বৃদ্ধি
  • এক বছরে ডলারের তুলনায় প্রায় 14 শতাংশ কমেছে টাকার দাম

বৃহস্পতিবার ইলেকট্রনিক ও কমিউনিকেশান প্রোডাক্টে আমদানি শুল্ক বৃদ্ধির কথা ঘোষণা করল ভারত সরকার। ডলারের তুলনায় টাকার দাম ক্রমশ কমতে থাকায় এই শুল্ক বৃদ্ধি। এই শুল্ক বৃদ্ধির পরে Cisco Systems, Huawei Technologies Co, ZTE Corp, Ericsson, Nokia ও Samsung Electronics কোম্পানির জিনিস মহার্ঘ্য হবে।

এই নিয়ে গত দুই সম্পতাহে দ্বিতীয়বার কোন জিনিসের আমদানি শুল্ক বাড়ল। এর আগে ‘কম প্রয়োজনীয়’ জিনিসে আমদামী শুল্ক বাড়ানো হয়েছিল।  

গত এক বছরে ডলারের তুলনায় প্রায় 14 শতাংশ কমেছে টাকার দাম। এছাড়াও বৃদ্ধির হারে ঘাটতির জন্যেও বেড়েছে শুল্ক। তবে মোট কত শুল বাড়ানো হয়েছে তা এখনো পরিষ্কার নয়। তবে ভারত সরকার জানিয়েছে এক তালিকার মাধ্যমে এই শুল্ক বৃদ্ধির পরিমান জানানো হবে। তবে আমদানি শুল্ক বৃধির ফলে স্মার্টওয়াচ, ভয়েস ও ইন্টারনেট প্রোটোকল যন্ত্র, ফোন, ইথারনেট সুইচের মতো জিনিসসের দাম বাড়তে চলেছে।

শুক্রবার থেকে নতুন আমদানি শুল্ক শুরু হবে। বিশেষজ্ঞরা মনে করছেন এই ফলে সবথেকে বেশি প্রবিত হবে Jio, Airtel, Idea ও Vodafone এর মতো টেলিকম সংস্থাগুলি।

প্রধানমন্ত্রীর ‘মেক ইন ইন্ডিয়া’ কে জনপ্রিয় করতে এই শুল্ক বৃদ্ধি বলে মনে করছেন অনেকেই। গত বছর ডিসেম্বরে স্মার্টফোন ও টেলিভিশান আমদানিতে শুল্ক বৃদ্ধির কথা জানিয়েছিল ভারত সরকার। এর পরেই ফেব্রুয়ারি মাসে বাজেটে আরও 40 টি ইলেকট্রনিক জিনিসে শুল্ক বাড়ানো হয়েছিল।

 

প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.

আরও পড়া: India, ZTE, Huawei, Ericsson, Nokia, Cisco
Advertisement
Popular Brands
#সর্বশেষ খবর
  1. মাত্র 10,999 টাকায় বাজারে এল Infinix Smart 20 HD, ফিচার অবাক করবে
  2. ভারতে আসছে বিশ্বের প্রথম ট্রিপল 200 মেগাপিক্সেল ক্যামেরার ফোন Oppo Find X10 Pro Max
  3. Google Pixel 10a: গুগলের সবচেয়ে সস্তা ফোনের দাম বাড়ল, জানুন নতুন প্রাইস
  4. Vivo X Fold 6 ভারতে 200MP Zeiss ক্যামেরা ও প্রিমিয়াম ফিচার্স নিয়ে লঞ্চ হল
  5. Vivo V80 ও S2 FE এল ভারতে, 50MP সেলফি ক্যামেরা, 10,000mAh ব্যাটারি রয়েছে
  6. 17,000 টাকা সস্তায় Samsung Galaxy S25, Flipkart বিগ বিলিয়ন ডেজ সেলে বিশাল ছাড়ে Galaxy S25 FE-ও
  7. Realme P4s Lite লঞ্চ হল মাত্র 16,999 টাকায়, রয়েছে 7,000mAh ব্যাটারি
  8. Oppo F35 সিরিজ ভারতে এল, 50MP সেলফি ক্যামেরা ও 8,000mAh ব্যাটারি রয়েছে
  9. পাসওয়ার্ড জানলেও কেউ ঢুকতে পারবে না আপনার Google অ্যাকাউন্টে, আজই অন করুন এই সেটিংস
  10. 8,000 টাকা ডিসকাউন্টে কেনার সুযোগ 9,510mAh ব্যাটারির OnePlus Pad 2
Download Our Apps
Available in Hindi
© Copyright Red Pixels Ventures Limited 2026. All rights reserved.