Mi TV -র জন্য আলাদা রিমোট বিক্রি শুরু করল Xiaomi

বিজ্ঞাপন
Edited by Satyaki Bhattacharyya, আপডেট: 18 অক্টোবর 2019 17:43 IST
হাইলাইট
  • Mi TV -র জন্য একটি ইনফ্রারেড রিমোট আর একটি ব্লুটুথ রিমোট বিক্রি শুরু হল
  • ইনফ্রারেড রিমোট কিনতে 199 টাকা খরচ হবে
  • ব্লুটুথ রিমোটের দাম 499 টাকা

Mi TV -র সব মডেলের জন্য একটি ইনফ্রারেড রিমোট আর একটি ব্লুটুথ রিমোট বিক্রি শুরু হল

প্রায় বছর দুই আগে ভারতে লঞ্চ হয়েছিল Mi TV। স্মার্টফোনের জন্য বিভিন্ন অ্যাকসেসারি বিক্রি করলেও এতদিন কোম্পানির স্মার্টটিভির জন্য কোন অ্যাকসেসারি বিক্রি করতো না Xiaomi। Mi TV গ্রাহকদের রিমোট খারাপ হয়ে গেলে এতদিন তা কোম্পানির ওয়েবসাইট থেকে কেনার উপায় ছিল না। এবার Mi.com থেকে সব Mi TV মডেলের জন্য একটি ইনফ্রারেড রিমোট আর একটি ব্লুটুথ রিমোট বিক্রি শুরু করল বেজিংয়ের কোম্পানিটি। 199 টাকা দামে Mi IR Remote আর 499 টাকা দামে Mi Bluetooth remote বিক্রি শুরু হয়েছে।

মাত্র 101 টাকা দিলেই হাতে আসবে নতুন Vivo স্মার্টফোন, কীভাবে?

Advertisement

শুক্রবার ট্যুইটারে নতুন  রিমোট বিক্রি শুরুর ঘোষণা করেছে Xiaomi। ইনফ্রারেড রিমোট কিনতে 199 টাকা আর ব্লুটুথ রিমোট কিনতে 499 টাকা খরচ করতে হবে। যে সব টিভিতে ব্লুটুথ সাপোর্ট নেই সেই টিভিগুলিতে ইনফ্রারেড রিমোট সাপোর্ট করবে।

যদিও বারিরে থেকে দেখে এই দুই রিমোটে বেশি পার্থক্য খুঁজে পাওয়া যাবে না। ইনফ্রারেড রিমোটে বেস ভেরিয়েন্টের টিভি কন্ট্রোল করা যাবে। অন্যদিকে ব্লুটুথ রিমোটে থাকছে গুগল অ্যাসিস্ট্যান্ট আর ভয়েস কন্ট্রোল।

ফোল্ডেবেল স্মার্টফোন দুনিয়ায় নতুন চমক! নভেম্বরে আসছে Motorola Razr 2019

অনেক গ্রাহক টিভি কেনার পরে রিমোট হারিয়ে ফেলেন অথবা তা ভেঙে যায়। এবার থেকে রিমোটে সমস্যা হলে সহজেই নতুন রিমোট হাতে পেয়ে যাবেন Mi TV গ্রাহকরা।

 

প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.

আরও পড়া: Xiaomi, Mi, Mi TV, Mi Remote
Advertisement
Popular Brands
#সর্বশেষ খবর
  1. Apple TV 4K (4th Gen) ও HomePod Mini 2 ভারতে এল, জানুন দাম-ফিচার্স
  2. Apple HomeView: লঞ্চ হল অ্যাপলের প্রথম স্মার্ট ডিসপ্লে, ভিডিও কল ও গান থেকে বাড়ির নিয়ন্ত্রণ এক পর্দায়
  3. WhatsApp স্টিকারে অডিও যোগ করার সুবিধা আসছে, চ্যাট হবে আরও মজাদার
  4. 50 হাজারে 16GB র‍্যামের দুর্দান্ত Asus AI ল্যাপটপ, Flipkart সেলে অবিশ্বাস্য অফার
  5. দারুণ খবর, UPI পেমেন্টে এখনই বসছে না মাসুল, স্বস্তির নিঃশ্বাস আমজনতার
  6. Muse Wonder: মেটার প্রথম ফ্রন্টিয়ার AI মডেল রিলিজ হল, ওপেনএআই ও অ্যানথ্রপিক-কে দেবে টেক্কা
  7. Oppo Find X10 সিরিজের ভারতে লঞ্চের তারিখ ঘোষণা হল, প্রথমবার দেশে তিনটি 200MP ক্যামেরার ফোন
  8. 50,000 টাকার মধ্যে ভাল ল্যাপটপ চাই? Amazon ও Flipkart দিচ্ছে বাম্পার ছাড়
  9. OnePlus 16 ঝড় তুলে লঞ্চ হল, 185Hz গেমিং ডিসপ্লে, 200MP ট্রিপল ক্যামেরা, 9,000mAh ব্যাটারি রয়েছে
  10. Oppo Pad Mini এবং Enco X4 শীঘ্রই আসছে ভারতে, ফিচার্স প্রকাশ করা হল
Download Our Apps
Available in Hindi
© Copyright Red Pixels Ventures Limited 2026. All rights reserved.