ভারতে এল Xiaomi’র ওয়্যারলেস ইয়ারফোন, দাম ও ফিচারগুলি দেখে নিন

বিজ্ঞাপন
Edited by Satyaki Bhattacharyya, আপডেট: 8 মে 2020 13:32 IST
হাইলাইট
  • Mi True Wireless Earphones 2-তে 14.2মিমি ড্রাইভার থাকছে
  • 12 মে দুপুর 12 টায় এই ওয়্যারলেস ইয়ারফোন বিক্রি শুরু হবে
  • SBC, AAC ও LHDC কোডেক সাপোর্ট থাকছে

Mi True Wireless Earphones 2-এর দাম 4,499 টাকা

ভারতে নতুন ট্রু ওয়্যারলেস ইয়ারফোন নিয়ে এল Xiaomi। শুক্রবার লঞ্চ হয়েছে নতুন Mi True Wireless Earphones 2। একই সঙ্গে ভারতে লঞ্চ হয়েছে কোম্পানির স্ট্রিমিং বক্স Xiaomi Mi Box 4K ও নতুন ফ্ল্যাগশিপ স্মার্টফোন Mi 10।

Mi True Wireless Earphones 2-এর দাম 4,499 টাকা। যদিও 12-17 মের 3,999 টাকায় এই ইয়ারফোন বিক্রি করবে চিনের সংস্থাটি। 12 মে দুপুর 12 টায় এই ওয়্যারলেস ইয়ারফোন বিক্রি শুরু হবে। Amazon, Mi.com থেকে এই প্রোডাক্ট পাওয়া যাবে।

Xiaomi'র নতুন ওয়্যারলেস ইয়ারফোন দেখতে অনেকটা Apple AirPods-এর মতো। থাকছে 14.2 মিমি ডাইনামিক ড্রাইভার। এই ডিভাইসে Bluetooth 5.0'র সঙ্গেই SBC, AAC ও LHDC কোডেক সাপোর্ট থাকছে।

নতুন ইয়ারফোনে থাকছে 30mAh ব্যাটারি। কেসের মধ্যে থাকছে 250mAh ব্যাটারি। টাচ সেনসিটিভ কন্ট্রোলের মাধ্যমে এই ইয়ারফোনে প্লে ব্যাক নিয়ন্ত্রণ করা যাবে। থাকছে Google Assistant, Alexa, ও Siri সাপোর্ট।

ভারতে এল Xiaomi Mi Box 4K, চলতি মাসেই বিক্রি শুরু

একই সঙ্গে ভারতে লঞ্চ হয়েছে Xiaomi Mi Box 4K। 3,499 টাকা দামের এই স্ট্রিমিং বক্স ব্যবহার করে যে কোন সাধারণ য়টিভিকে অ্যানড্রয়েড স্মার্ট টিভি বানিয়ে ফেলা যাবে। এইচডিএমআই পোর্টের মাধ্যমে কানেক্ট করা যাবে। 11 মে Mi.com থেকে এই ডিভাইস বিক্রি শুরু করবে Xiaomi।

 

প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.

Advertisement
Popular Brands
#সর্বশেষ খবর
  1. মাত্র 10,999 টাকায় বাজারে এল Infinix Smart 20 HD, ফিচার অবাক করবে
  2. ভারতে আসছে বিশ্বের প্রথম ট্রিপল 200 মেগাপিক্সেল ক্যামেরার ফোন Oppo Find X10 Pro Max
  3. Google Pixel 10a: গুগলের সবচেয়ে সস্তা ফোনের দাম বাড়ল, জানুন নতুন প্রাইস
  4. Vivo X Fold 6 ভারতে 200MP Zeiss ক্যামেরা ও প্রিমিয়াম ফিচার্স নিয়ে লঞ্চ হল
  5. Vivo V80 ও S2 FE এল ভারতে, 50MP সেলফি ক্যামেরা, 10,000mAh ব্যাটারি রয়েছে
  6. 17,000 টাকা সস্তায় Samsung Galaxy S25, Flipkart বিগ বিলিয়ন ডেজ সেলে বিশাল ছাড়ে Galaxy S25 FE-ও
  7. Realme P4s Lite লঞ্চ হল মাত্র 16,999 টাকায়, রয়েছে 7,000mAh ব্যাটারি
  8. Oppo F35 সিরিজ ভারতে এল, 50MP সেলফি ক্যামেরা ও 8,000mAh ব্যাটারি রয়েছে
  9. পাসওয়ার্ড জানলেও কেউ ঢুকতে পারবে না আপনার Google অ্যাকাউন্টে, আজই অন করুন এই সেটিংস
  10. 8,000 টাকা ডিসকাউন্টে কেনার সুযোগ 9,510mAh ব্যাটারির OnePlus Pad 2
Download Our Apps
Available in Hindi
© Copyright Red Pixels Ventures Limited 2026. All rights reserved.