ভারতে এল Xiaomi’র ওয়্যারলেস ইয়ারফোন, দাম ও ফিচারগুলি দেখে নিন

Mi True Wireless Earphones 2-এর দাম 4,499 টাকা। যদিও 12-17 মের 3,999 টাকায় এই ইয়ারফোন বিক্রি করবে চিনের সংস্থাটি।

ভারতে এল Xiaomi’র ওয়্যারলেস ইয়ারফোন, দাম ও ফিচারগুলি দেখে নিন

Mi True Wireless Earphones 2-এর দাম 4,499 টাকা

হাইলাইট
  • Mi True Wireless Earphones 2-তে 14.2মিমি ড্রাইভার থাকছে
  • 12 মে দুপুর 12 টায় এই ওয়্যারলেস ইয়ারফোন বিক্রি শুরু হবে
  • SBC, AAC ও LHDC কোডেক সাপোর্ট থাকছে
বিজ্ঞাপন

ভারতে নতুন ট্রু ওয়্যারলেস ইয়ারফোন নিয়ে এল Xiaomi। শুক্রবার লঞ্চ হয়েছে নতুন Mi True Wireless Earphones 2। একই সঙ্গে ভারতে লঞ্চ হয়েছে কোম্পানির স্ট্রিমিং বক্স Xiaomi Mi Box 4K ও নতুন ফ্ল্যাগশিপ স্মার্টফোন Mi 10।

Mi True Wireless Earphones 2-এর দাম 4,499 টাকা। যদিও 12-17 মের 3,999 টাকায় এই ইয়ারফোন বিক্রি করবে চিনের সংস্থাটি। 12 মে দুপুর 12 টায় এই ওয়্যারলেস ইয়ারফোন বিক্রি শুরু হবে। Amazon, Mi.com থেকে এই প্রোডাক্ট পাওয়া যাবে।

Xiaomi'র নতুন ওয়্যারলেস ইয়ারফোন দেখতে অনেকটা Apple AirPods-এর মতো। থাকছে 14.2 মিমি ডাইনামিক ড্রাইভার। এই ডিভাইসে Bluetooth 5.0'র সঙ্গেই SBC, AAC ও LHDC কোডেক সাপোর্ট থাকছে।

নতুন ইয়ারফোনে থাকছে 30mAh ব্যাটারি। কেসের মধ্যে থাকছে 250mAh ব্যাটারি। টাচ সেনসিটিভ কন্ট্রোলের মাধ্যমে এই ইয়ারফোনে প্লে ব্যাক নিয়ন্ত্রণ করা যাবে। থাকছে Google Assistant, Alexa, ও Siri সাপোর্ট।

ভারতে এল Xiaomi Mi Box 4K, চলতি মাসেই বিক্রি শুরু

একই সঙ্গে ভারতে লঞ্চ হয়েছে Xiaomi Mi Box 4K। 3,499 টাকা দামের এই স্ট্রিমিং বক্স ব্যবহার করে যে কোন সাধারণ য়টিভিকে অ্যানড্রয়েড স্মার্ট টিভি বানিয়ে ফেলা যাবে। এইচডিএমআই পোর্টের মাধ্যমে কানেক্ট করা যাবে। 11 মে Mi.com থেকে এই ডিভাইস বিক্রি শুরু করবে Xiaomi।

Comments

প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

#সর্বশেষ খবর
  1. Flipkart দিওয়ালি সেল কালকেই শেষ, হাজার হাজার টাকা ছাড়ে ফোন কেনার শেষ সুযোগ
  2. Jio-র বড় চমক, 3 বছর রিচার্জ লাগবে না, নতুন আনলিমিটেড প্ল্যানের ঘোষণা
  3. GPT-6 Cyber: OpenAI-এর বড় চমক, প্রকাশ হল অসীম ক্ষমতাশালী AI মডেল
  4. লঞ্চের আগে Vivo V80 FE দেখা গেল গিকবেঞ্চে, থাকছে তিনটি 50MP Zeiss ক্যামেরা
  5. জল্পনা সত্যি করে OnePlus 16 ভারতে লঞ্চ হতে পারে, দামও প্রকাশ্যে এল
  6. AI-এর কারণে মেমরি চিপের লাগামছাড়া মূল্যবৃদ্ধি, ফোনের দাম 30 শতাংশ বাড়ার আশঙ্কা
  7. এবার মোবাইল টাওয়ার ছাড়াই কাজ করবে ফোন, TRAI-এর নতুন প্রস্তাব
  8. Vi আনল 35 টাকার রিচার্জ প্ল্যান, ডেটার সঙ্গে মিলবে প্রিমিয়াম OTT সাবস্ক্রিপশন
  9. Zomato: 40 কিমি দূর থেকেও খাবার ডেলিভারি, কলকাতা-সহ ছয়টি শহরে জোমাটোর নতুন পরিষেবা
  10. Samsung-এর ফ্লিপ ফোনে নজিরবিহীন অফার, বিক্রি হচ্ছে 42,300 টাকা ছাড়ে
© Copyright Red Pixels Ventures Limited 2026. All rights reserved.
Trending Products »
Latest Tech News »