কালার ডিসপ্লে সহ লঞ্চ হল Realme Band; ফিচারগুলি দেখে নিন

বিজ্ঞাপন
Edited by Satyaki Bhattacharyya, আপডেট: 5 মার্চ 2020 15:53 IST
হাইলাইট
  • Realme Link অ্যাপ ব্যবহার করে কানেক্ট হবে এই ব্যান্ড
  • কালো, সবুজ ও হলুদ রঙে এই ফিটনেস ব্যান্ড পাওয়া যাবে
  • 9 মার্চ বিক্রি শুরু হবে Realme -র প্রথম ফিটনেস ব্যান্ড

Realme Band -এর দাম 1,499 টাকা

এসে গেল Realme -র প্রথম ফিটনেস ব্যান্ড Realme Band। এই ফিটনেস ব্যান্ড চার্জ করার জন্য পৃথক কেবেলের প্রয়োজন হবে না। সরাসরি ইউএসবি পোর্টে কানেক্ট করে Realme Band চার্জ করা যাবে। থাকছে কালার ডিসপ্লে। একাধিক ফিটনেস ট্র্যাকিং মোডের সঙ্গেই ভারতের গ্রাহকদের কথা মাথায় রেখে থাকছে বিশেষ ক্রিকেট মোড। Realme Link অ্যাপ ব্যবহার করে স্মার্টফোনের সঙ্গে এই ফিটনেস ব্যান্ড কানেক্ট করা যাবে।

Realme Band -এর দাম

Realme Band -এর দাম 1,499 টাকা। কালো, সবুজ ও হলুদ রঙে এই ফিটনেস ব্যান্ড পাওয়া যাবে। 9 মার্চ বিক্রি শুরু হবে Realme -র প্রথম ফিটনেস ব্যান্ড।

Advertisement

64MP ক্যামেরা, 90Hz ডিসপ্লে সহ লঞ্চ হল Realme 6 ও Realme 6 Pro

Realme Band স্পেসিফিকেশন

Realme Band -এ রয়েছে 2.4 সেমি টিএফটি এলসিডি ডিসপ্লে। রয়েছে একটি টাচ বাটন। Realme Link অ্যাপ থেকে এই ফিটনেস ব্যান্ডের ডিসপ্লের ব্রাইটনেস পাঁচটি ধাপে নিয়ন্ত্রণ করা যাবে।

আপাতত স্মার্টফোন অ্যাপ থেকে পাঁচটি ওয়াচফেস পরিবর্তন করা যাবে। কোম্পানি জানিয়েছে ভবিষ্যতে আরও ওয়াচফেস এসে যাবে।

Advertisement

এই ডিভাইসে রয়েছে পিপিজি অপটিকাল হার্ট রেট সেন্সর। প্রত্যেক পাঁচ মিনিটে হার্ট রেট মাপতে পারবে এই ফিটনেস ব্যান্ড। এছাড়াও থাকছে রিয়েল টাই হার্ট রেট মনিটর।

ভারতে নতুন ইলেকট্রিক টুথব্রাশ নিয়ে এল Xiaomi

এছাড়াও রাতের ঘুমের খেয়াল রাখবে Realme Band। একটানা অনেক্ষণ একই জায়গায় বসে থাকলে নোটিফিকেশনের মাধ্যমে সতর্ক করে দেবে এই ফিটনেস ব্যান্ড। এই ফিটনেস ব্যান্ডে মোট নয়টি ফিটনেস মোড থাকছে। এছাড়াও স্মার্টফোনের কল ও নোটিফিকেশন ফিটনেস ব্যান্ডে স্ক্রিনে দেখে নেওয়া যাবে। রয়েছে একটি 90mAh ব্যাটারি। কোম্পানির দাবি এক চার্জে ছয় থেকে নয় দিন চলবে এই ডিভাইস।

 

প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.

Advertisement
Popular Brands
#সর্বশেষ খবর
  1. Apple-এর প্রথম ফোল্ডেবল আইফোনের খামতি মেটাতে আসছে iPhone Duo 2
  2. 36,999 টাকার দুর্দান্ত Samsung ফোন 24,999 টাকায় কেনার সুযোগ, অফার বারবার আসবে না
  3. Airtel ফ্রি-তে YouTube Premium দিচ্ছে, বিজ্ঞাপন ছাড়াই ভিডিও দেখুন ইউটিউবে
  4. Oppo Reno 17 সিরিজ ভারতে লঞ্চের আগেই প্রসেসর ফাঁস, Snapdragon ও Dimensity দুটোই থাকছে
  5. Oppo আনল অত্যাধুনিক 10,000mAh পাওয়ার ব্যাঙ্ক, একসঙ্গে তিনটি ডিভাইস চার্জ হবে
  6. iPhone Duo: 3 লাখি আইফোনের বিক্রি শুরু, টপ মডেল গাড়ির থেকেও দামি
  7. SIM Binding: 1 জানুয়ারি থেকেই চালু হচ্ছে সিম বাইন্ডিং, সমস্যায় পড়তে পারে লক্ষ লক্ষ মানুষ
  8. প্রিমিয়াম ফিচার্সের Oppo Pad Mini ও Enco X4 লঞ্চ হল ভারতে, জানুন দাম
  9. Oppo Find X10 Pro Max তিনটি 200 মেগাপিক্সেল ক্যামেরার সঙ্গে ভারতে এল, DSLR-এর ছবি এবার ফোনে
  10. Oppo দুই জনপ্রিয় ফোনের দাম এক ধাক্কায় 7,000 টাকা পর্যন্ত বাড়াল
Download Our Apps
Available in Hindi
© Copyright Red Pixels Ventures Limited 2026. All rights reserved.