আজ পাওয়া যাবে Realme Band; দাম ও ফিচারগুলি দেখে নিন

বিজ্ঞাপন
Edited by Satyaki Bhattacharyya, আপডেট: 12 মার্চ 2020 09:05 IST
হাইলাইট
  • রয়েছে 2.4 সেমি টিএফটি এলসিডি ডিসপ্লে
  • বিশেষ ক্রিকেট মোড থাকছে
  • বৃহস্পতিবার দুপুর 12 টায় বিক্রি হবে এই ফিটনেস ব্যান্ড

Realme Band -এর দাম 1,499 টাকা

গত সপ্তাহে ভারতে লঞ্চ হয়েছিল Realme -র প্রথম ফিটনেস ব্যান্ড Realme Band। সপ্তাহের শুরুতেই এই ফিটনেস ব্যান্ড বিক্রি শুরু করেছিল চিনের কোম্পানিটি। বৃহস্পতিবার আবার পাওয়া যাবে এই প্রোডাক্ট। নতুন ফিটনেস ব্যান্ড চার্জ করার জন্য পৃথক কেবেলের প্রয়োজন হবে না। সরাসরি ইউএসবি পোর্টে কানেক্ট করে Realme Band চার্জ করা যাবে। থাকছে কালার ডিসপ্লে। একাধিক ফিটনেস ট্র্যাকিং মোডের সঙ্গেই ভারতের গ্রাহকদের কথা মাথায় রেখে থাকছে বিশেষ ক্রিকেট মোড। Realme Link অ্যাপ ব্যবহার করে স্মার্টফোনের সঙ্গে এই ফিটনেস ব্যান্ড কানেক্ট করা যাবে।

Realme Band -এর দাম

Realme Band -এর দাম 1,499 টাকা। কালো, সবুজ ও হলুদ রঙে এই ফিটনেস ব্যান্ড পাওয়া যাবে। আজ দুপুর 12 টায় Amazon.in থেকে পাওয়া যাবে এই ফিটনেস ব্যান্ড।

Realme Band স্পেসিফিকেশন

Realme Band -এ রয়েছে 2.4 সেমি টিএফটি এলসিডি ডিসপ্লে। রয়েছে একটি টাচ বাটন। Realme Link অ্যাপ থেকে এই ফিটনেস ব্যান্ডের ডিসপ্লের ব্রাইটনেস পাঁচটি ধাপে নিয়ন্ত্রণ করা যাবে।

আপাতত স্মার্টফোন অ্যাপ থেকে পাঁচটি ওয়াচফেস পরিবর্তন করা যাবে। কোম্পানি জানিয়েছে ভবিষ্যতে আরও ওয়াচফেস এসে যাবে।

এই ডিভাইসে রয়েছে পিপিজি অপটিকাল হার্ট রেট সেন্সর। প্রত্যেক পাঁচ মিনিটে হার্ট রেট মাপতে পারবে এই ফিটনেস ব্যান্ড। এছাড়াও থাকছে রিয়েল টাই হার্ট রেট মনিটর।

Advertisement

কার্ভড ডিসপ্লে, ই-সিম সাপোর্ট সহ নতুন স্মার্টওয়াচ নিয়ে এল Oppo

এক ঝলকে টেক দুনিয়ার সব খবর: দেখুন গ্যাজেট এক্সপ্রেস 

এছাড়াও রাতের ঘুমের খেয়াল রাখবে Realme Band। একটানা বেশি সময় একই জায়গায় বসে থাকলে নোটিফিকেশনের মাধ্যমে সতর্ক করে দেবে এই ফিটনেস ব্যান্ড।

Advertisement

এই ফিটনেস ব্যান্ডে মোট নয়টি ফিটনেস মোড থাকছে। এছাড়াও স্মার্টফোনের কল ও নোটিফিকেশন ফিটনেস ব্যান্ডে স্ক্রিনে দেখে নেওয়া যাবে। রয়েছে একটি 90mAh ব্যাটারি। কোম্পানির দাবি এক চার্জে ছয় থেকে নয় দিন চলবে এই ডিভাইস।

 

প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.

Advertisement
Popular Brands
#সর্বশেষ খবর
  1. 30,999 টাকার দুর্দান্ত Samsung ফোন এখন মাত্র 18,999 টাকায়, নেবেন নাকি
  2. দুর্ধর্ষ ক্যামেরার Vivo V80 স্মার্টফোনের দাম কত হবে? লঞ্চের আগেই ফাঁস তথ্য
  3. আগামী সপ্তাহে লঞ্চের আগেই প্রকাশ্যে Oppo K14 Plus 5G স্মার্টফোনের দাম
  4. Redmi 17C 5G পয়লা অক্টোবর ভারতে লঞ্চ হচ্ছে, নজরকাড়া ডিজাইন ও ফিচার
  5. Vivo S2 FE ভারতে আসছে 6 অক্টোবর, থাকবে 10,000mAh-এর বিশাল ব্যাটারি
  6. Flipkart BBD সেলের আগেই স্মার্টফোন মিলছে সস্তায়, দাম শুরু মাত্র এই টাকায়
  7. Xiaomi 18 Pro প্রথমবার দেশে আসছে, ডুয়াল 200MP ক্যামেরা ও দুটো ডিসপ্লে থাকবে
  8. 15,000 টাকার মধ্যে নতুন 5G স্মার্টফোন আনছে Lava, লঞ্চের আগেই ফিচার ফাঁস
  9. 20,000 টাকা সস্তায় iPad Air M4, বড় অফারের ইঙ্গিত Amazon গ্রেট ইন্ডিয়ান ফেস্টিভ্যাল সেলে
  10. Ray-Ban Meta Gen 3: ভারতে লঞ্চ হল মেটার অত্যাধুনিক স্মার্ট AI চশমা
Download Our Apps
Available in Hindi
© Copyright Red Pixels Ventures Limited 2026. All rights reserved.