ফেব্রুয়ারিতেই সামনে আসতে পারে Realme TV

বিজ্ঞাপন
Edited by Satyaki Bhattacharyya, আপডেট: 4 ফেব্রুয়ারি 2020 17:00 IST
হাইলাইট
  • 2018 সালে প্রপ্তহম স্মার্টফোন লঞ্চ করে Realme
  • ফেব্রুয়ারিতেই স্মার্টটিভি লঞ্চ করতে পারে Realme
  • স্মার্টটিভির বাজারে নিজেদের জমি খুঁজছে সেনঝেনের কোম্পানিটি

চলতি মাসেই দিনের আলো দেখতে পারে Realme TV

অনেক দিন ধরেই Realme -র স্মার্ট টিভি ঘিরে ইন্টারনেটে বিভিন্ন খবর সামনে আসছে। চলতি মাসেই দিনের আলো দেখতে পারে Realme TV। লঞ্চের দুই বছরের মধ্যেই ভারতে বেশ জনপ্রিয় কোম্পানির স্মার্টফোনগুলি। এবার স্মার্ট টিভি লঞ্চ করে টেক দুনিয়ায় নতুন চমক দিতে চলেছে চিনের কোম্পানিটি। ফেব্রুয়ারিতে বার্সেলোনায় MWC 2020 অনুষ্ঠানের মঞ্চ থেকেই দিনের আলো দেখতে পারে Realme TV। সম্প্রতি কোম্পানির চিফ ম্যানেজিং অফিসারের টুইটে সেই ইঙ্গিত মিলেছে।

Realme-র চিফ মার্কেটিং অফিসার ফ্রান্সিস ওয়াং ট্যুইটারে এক প্রশ্নের উত্তরে জানিয়েছেন MWC 2020 অনুষ্ঠানে টিভির দুনিয়ায় দুর্দান্ত কিছু হতে পারে।

Advertisement

চোখ ধাঁধানো স্পেসিফিকেশন সহ হাজির হল Poco X2; ফিচারগুলি দেখে নিন

2019 সাল থেকেই Realme TV লঞ্চ ঘিরে জল্পনা তুঙ্গে। এছাড়াও শীঘ্রই একটি ফিটনেস ব্যান্ড লঞ্চ করতে পারে চিনের কোম্পানিটি। যদিও Realme TV -র স্পেসিফিকেশন সম্পর্কে কোন তথ্য এখনও সামনে আসেনি। স্মার্টফোনের মতোই স্মার্টটিভির দুনিয়ায় Xaiomi -কে টেক্কা দিতে তুলনামূলক কম দামে বাজারে আসতে পারে Realme TV।

বিগত কয়েক বছরে স্মার্টফোন বাজারে Xiaomi -র জনপ্রিয়তার থাবা বসিয়েছে Realme। একই পথে হেঁটে এবার স্মার্টটিভির বাজারে নিজেদের জমি খুঁজে পেতে চাইছে সেনঝেনের কোম্পানিটি।

Advertisement

15,000 টাকার কমে সেরা স্মার্টফোনগুলি দেখে নিন

24 ফেব্রুয়ারি থেকে 27 ফেব্রুয়ারি বার্সেলোনায় অনুষ্ঠিত হবে মোবাইল ওয়ার্ল্ড কংগ্রেস 2020 (MWC 2020)। সেখানেই Samsung, Vivo সহ জনপ্রিয় সব স্মার্টফোন কোম্পানি বিভিন্ন প্রোডাক্ট লঞ্চ করবে। এই অনুষ্ঠান থেকে কোম্পানির প্রথম স্মার্টটিভির ঘোষণা করতে পারে Realme।

 

প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.

আরও পড়া: Realme, Realme TV, Television, TV
Advertisement
Popular Brands
#সর্বশেষ খবর
  1. ইনস্টাগ্রামকে টেক্কা দিতে আসতে পারে গুগলের নতুন সোশ্যাল মিডিয়া অ্যাপ Tamba
  2. BGMI Air নিয়ে অপেক্ষার অবসান, লঞ্চ এই তারিখে, 1.5GB র‍্যামের ফোনেই খেলা যাবে
  3. Jio মাত্র 15 টাকায় আনলিমিটেড 5G ডেটা প্যাক চালু করল, 24 ঘন্টা মেয়াদ
  4. কম র‍্যামের Windows PC-র স্পিড 40 শতাংশ দ্রুত করার দাবি Microsoft-এর
  5. চ্যাটজিপিটির বিকল্প তৈরির পথে ভারত? প্রকাশ হল তিনটি স্বদেশি AI মডেল
  6. Realme 17T 5G-এর ডিজাইন ফাঁস, আগের মতো সেলফি মিরর থাকছে না
  7. সবচেয়ে সস্তায় 10,000mAh ব্যাটারির ফোন, 8,000 টাকা ডিসকাউন্ট মিলছে
  8. 36,999 টাকার Samsung ফোনের দাম 24,499 টাকায় নেমে গেল, সস্তায় কেনার সুবর্ণ সুযোগ
  9. Motorola দিওয়ালির আগে দিচ্ছে বড় ডিসকাউন্ট, 12,999 টাকায় নয়া ফোন
  10. iPhone 18 কবে লঞ্চ হবে ও কেমন স্পেসিফিকেশন থাকবে জানা গেল
Download Our Apps
Available in Hindi
© Copyright Red Pixels Ventures Limited 2026. All rights reserved.