সেপ্টেম্বরে ভারতে আসছে Redmi TV, জানিয়ে দিল Xiaomi

বিজ্ঞাপন
Edited by Satyaki Bhattacharyya, আপডেট: 7 সেপ্টেম্বর 2019 12:45 IST
হাইলাইট
  • Redmi TV তে PatchWall ইউজার ইন্টারফেস চলবে
  • থাকছে কোয়াড কোর 64-বিট Amlogic চিপসেট
  • Redmi TV তে রয়েছে 70 ইঞ্চি 4K HDR ডিসপ্লে

Redmi TV তে রয়েছে 70 ইঞ্চি 4K HDR ডিসপ্লে

গত সপ্তাহে চিনে লঞ্চ হয়েছে Redmi TV। এই প্রথম Redmi ব্র্যান্ডের অধীনে টিভি লঞ্চ করেছে Xaiomi। Redmi TV তে রয়েছে 70 ইঞ্চি 4K HDR ডিসপ্লে। এবার ভারতে আসতে চলেছে এই স্মার্ট টিভি। ইতিমধ্যেই Mi ব্র্যান্ডের অধীনে ভারতে একাধিক স্মার্ট টিভি বিক্রি করে বেজিং এর কোম্পানিটি। আগামী 17 সেপ্টেম্বর ভারতে আসছে Redmi ব্র্যান্ডের প্রথম স্মার্ট টিভি।

শুক্রবার Xiaomi -র অফিশিয়াল ট্যুইটার হ্যান্ডেল থেকে Redmi TV -র টিজার প্রকাশ করা হয়েছে। টিজানে জানানো হয়েছে স্মার্ট লিভিং এর জন্য 17 সেপ্টেম্বর ভারতে নতুন টিভি লঞ্চ হবে। ছবিতে একটি পাতলা বেজেলের টিভি দেখা গিয়েছে। তবে এই টিভির সাথেই 17 সেপ্টেম্বর আরও কয়েকটি প্রোদাক্ট লঞ্চ করতে পারে Xiaomi।

Advertisement

ইতিমধ্যেই চিনে লঞ্চ হয়েছে Redmi TV। সেই দেশে এই টিভির দাম ভারতীয় মুদ্রায় প্রায় 38,000 টাকা। Redmi TV-তে থাকছে HDR সাপোর্ট সহ 70 ইঞ্চির 4K ডিসপ্লে। ছিমছাম ও সুঠাম মডেলের এই টিভিকে দেওয়ালে ঝোলানোর পাশাপাশি টেবিল-টপ হিসেবেও রাখা যাবে। Redmi TV চলবে সংস্থার PatchWall platform-এ।

এই টিভিতে থাকছে কোয়াড কোর 64-বিট Amlogic চিপসেট, 2GB RAM এবং 16GB স্টোরেজ। Dolby Audio ও DTS HD-র মতো নানা রকমের অডিও প্রযুক্তি রয়েছে এই টিভিতে।

কানেক্টিভিটির জন্য dual-band Wi-Fi, Bluetooth 4.2, দুটি USB পোর্ট, তিনটি HDMI পোর্ট, AV ইনপুট। Bluetooth এর মাধ্যমে এই টিভির রিমোট কাজ করবে।

 
KEY SPECS
Display 70.00-inch
Screen Type LED
OS Android Based
Smart TV Yes
Resolution Standard 4K
 
NEWS

প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.

আরও পড়া: Xiaomi, Redmi TV 70, Redmi TV, Redmi
Advertisement
Popular Brands
#সর্বশেষ খবর
  1. Jio, Airtel, ও BSNL-এর সবচেয়ে সস্তা ব্রডব্যান্ড প্ল্যান, 399 টাকা থেকে দাম শুরু
  2. AI বাড়াচ্ছে সাইবার হামলার ঝুঁকি, কৃত্রিম বুদ্ধিমত্তার যুগে অনলাইনে সুরক্ষিত থাকার উপায় জানুন
  3. Apple-এর প্রথম ফোল্ডেবল আইফোনের খামতি মেটাতে আসছে iPhone Duo 2
  4. 36,999 টাকার দুর্দান্ত Samsung ফোন 24,999 টাকায় কেনার সুযোগ, অফার বারবার আসবে না
  5. Airtel ফ্রি-তে YouTube Premium দিচ্ছে, বিজ্ঞাপন ছাড়াই ভিডিও দেখুন ইউটিউবে
  6. Oppo Reno 17 সিরিজ ভারতে লঞ্চের আগেই প্রসেসর ফাঁস, Snapdragon ও Dimensity দুটোই থাকছে
  7. Oppo আনল অত্যাধুনিক 10,000mAh পাওয়ার ব্যাঙ্ক, একসঙ্গে তিনটি ডিভাইস চার্জ হবে
  8. iPhone Duo: 3 লাখি আইফোনের বিক্রি শুরু, টপ মডেল গাড়ির থেকেও দামি
  9. SIM Binding: 1 জানুয়ারি থেকেই চালু হচ্ছে সিম বাইন্ডিং, সমস্যায় পড়তে পারে লক্ষ লক্ষ মানুষ
  10. প্রিমিয়াম ফিচার্সের Oppo Pad Mini ও Enco X4 লঞ্চ হল ভারতে, জানুন দাম
Download Our Apps
Available in Hindi
© Copyright Red Pixels Ventures Limited 2026. All rights reserved.