সেপ্টেম্বরে ভারতে আসছে Redmi TV, জানিয়ে দিল Xiaomi

গত সপ্তাহে চিনে লঞ্চ হয়েছে 70 ইঞ্চি Redmi TV। এই প্রথম Redmi ব্র্যান্ডের অধীনে টিভি লঞ্চ করেছে Xaiomi। Redmi TV তে রয়েছে 70 ইঞ্চি 4K HDR ডিসপ্লে।

সেপ্টেম্বরে ভারতে আসছে Redmi TV, জানিয়ে দিল Xiaomi

Redmi TV তে রয়েছে 70 ইঞ্চি 4K HDR ডিসপ্লে

হাইলাইট
  • Redmi TV তে PatchWall ইউজার ইন্টারফেস চলবে
  • থাকছে কোয়াড কোর 64-বিট Amlogic চিপসেট
  • Redmi TV তে রয়েছে 70 ইঞ্চি 4K HDR ডিসপ্লে
বিজ্ঞাপন

গত সপ্তাহে চিনে লঞ্চ হয়েছে Redmi TV। এই প্রথম Redmi ব্র্যান্ডের অধীনে টিভি লঞ্চ করেছে Xaiomi। Redmi TV তে রয়েছে 70 ইঞ্চি 4K HDR ডিসপ্লে। এবার ভারতে আসতে চলেছে এই স্মার্ট টিভি। ইতিমধ্যেই Mi ব্র্যান্ডের অধীনে ভারতে একাধিক স্মার্ট টিভি বিক্রি করে বেজিং এর কোম্পানিটি। আগামী 17 সেপ্টেম্বর ভারতে আসছে Redmi ব্র্যান্ডের প্রথম স্মার্ট টিভি।

শুক্রবার Xiaomi -র অফিশিয়াল ট্যুইটার হ্যান্ডেল থেকে Redmi TV -র টিজার প্রকাশ করা হয়েছে। টিজানে জানানো হয়েছে স্মার্ট লিভিং এর জন্য 17 সেপ্টেম্বর ভারতে নতুন টিভি লঞ্চ হবে। ছবিতে একটি পাতলা বেজেলের টিভি দেখা গিয়েছে। তবে এই টিভির সাথেই 17 সেপ্টেম্বর আরও কয়েকটি প্রোদাক্ট লঞ্চ করতে পারে Xiaomi।

ইতিমধ্যেই চিনে লঞ্চ হয়েছে Redmi TV। সেই দেশে এই টিভির দাম ভারতীয় মুদ্রায় প্রায় 38,000 টাকা। Redmi TV-তে থাকছে HDR সাপোর্ট সহ 70 ইঞ্চির 4K ডিসপ্লে। ছিমছাম ও সুঠাম মডেলের এই টিভিকে দেওয়ালে ঝোলানোর পাশাপাশি টেবিল-টপ হিসেবেও রাখা যাবে। Redmi TV চলবে সংস্থার PatchWall platform-এ।

এই টিভিতে থাকছে কোয়াড কোর 64-বিট Amlogic চিপসেট, 2GB RAM এবং 16GB স্টোরেজ। Dolby Audio ও DTS HD-র মতো নানা রকমের অডিও প্রযুক্তি রয়েছে এই টিভিতে।

কানেক্টিভিটির জন্য dual-band Wi-Fi, Bluetooth 4.2, দুটি USB পোর্ট, তিনটি HDMI পোর্ট, AV ইনপুট। Bluetooth এর মাধ্যমে এই টিভির রিমোট কাজ করবে।

Comments

প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

#সর্বশেষ খবর
  1. iPhone Duo: আজ অর্ডার করলে পরের বছর ডেলিভারি, রেকর্ড চাহিদা ফোল্ডিং আইফোনের
  2. ভিডিও বানিয়ে 2.85 লাখ টাকা আয়ের সুযোগ দিচ্ছে X, কোনও ভিউ লাগবে না
  3. Krafton লঞ্চ করল Battlin অ্যাপ, গেম খেলে 20 লাখ টাকা জেতার সুযোগ
  4. 2,000 টাকার কমে AMOLED ডিসপ্লে, ব্লুটুথ কলিং-সহ গুচ্ছের ফিচার্স, Amazon সেলে সেরা বাজেট স্মার্টওয়াচের লিস্ট
  5. Oppo ভারতের প্রথম ট্রিপল 200MP ক্যামেরা ফোন লঞ্চের ঘোষণা করল
  6. Apple এর প্রথম টাচস্ক্রিন MacBook আসতে পারে অক্টোবরে, লঞ্চের তারিখ ফাঁস
  7. Vi ডেটা ব্যালেন্স শেয়ারের সুবিধা চালু করল, নেট শেষ হলেও আর চিন্তা নেই
  8. Tecno Spark 50s 5G লঞ্চ হল 19,999 টাকায়, বাজেটে প্রিমিয়াম লুকস-ফিচার্স
  9. Samsung Galaxy F70 5G খুব সস্তায় দুর্ধর্ষ ফিচার্স নিয়ে আসছে,সপ্তমীতে লঞ্চ
  10. Jio দিচ্ছে বাই ওয়ান গেট ওয়ান অফার, একটা রিচার্জের সঙ্গে আর একটি ফ্রি
© Copyright Red Pixels Ventures Limited 2026. All rights reserved.
Trending Products »
Latest Tech News »