ভারতে দুটি স্মার্ট ওয়াচ লঞ্চ করল Xiaomi

বিজ্ঞাপন
NDTV, আপডেট: 10 সেপ্টেম্বর 2018 16:28 IST
হাইলাইট
  • ভারতে দুটি স্মার্ট ওয়াচ লঞ্চ করল Xiaomi
  • কোম্পানিটি। AmazFit Pace এর দাম 9999 টাকা
  • AmazFit Cor কিনতে খরচ হবে 3999 টাকা

ভারতে AmazFit Pace নামে একটি স্মার্ট ওয়াচ ও AmazFit Cor নামে একটি ফিটনেস ব্যান্ড লঞ্চ করেছে Huami

 

ভারতে কোম্পানির প্রোডাক্ট রেঞ্জ আরও বড় করল Xiaomi-র ওয়্যারেবেল প্রোডাক্ট সাব ব্র্যান্ড Huami। সম্প্রতি ভারতে দুটি নতুন ওয়্যারেবেল ডিভাইস লঞ্চ করেছে Huami। ভারতে AmazFit Pace নামে একটি স্মার্ট ওয়াচ ও AmazFit Cor নামে একটি ফিটনেস ব্যান্ড লঞ্চ করেছে চিনের কোম্পানিটি। AmazFit Pace এর দাম 9999 টাকা। অন্যদিকে AmazFit Cor কিনতে খরচ হবে 3999 টাকা।

Advertisement

শুধুমাত্র Amazon থেকেই এই দুটি ডিভাইস কেনা যাবে। Visa ডেবিট কার্ড বা ক্রেডিট কার্ড ব্যবহার করে এই ডিভাইসগুলি কিনলে 100 টাকা ছাড় পাওয়া যাবে। 30 সেপ্টেম্বর পর্যন্ত এই অফার চালু থাকবে। RuPay কার্ড অথবা BHIM UPI ব্যবহার করে পেমেন্ট করলে 50 টাকা ছাড় পাওয়া যাবে। এই ক্যাশব্যাক Amazon Pay ব্যালেন্সে ফেরৎ দেউয়া হবে।

দুটি কালার ভেরিয়েন্টে পাওয়া যাবে নতুন AmazFit Pace। সাদা ও কালোও ভেরিয়েন্টের দাম 9999 টাকা। লাল ভেরিয়েন্ট কিনতে খরচ হবে 14,999 টাকা। AmazFit Pace এর ভিতরে রয়েছে 2.4 GB স্টোরেজ। স্মার্ট ওয়াচটি স্টেনলেস স্টিল কেসের ভিতরী রয়েছে। AmazFit Pace এর ভিতরে রয়েছে GPS, GLONASS অপ্টিকাল হার্ট রেট সেন্সার। এই স্মার্ট ওয়াচ কত দূরত্ব অতিক্রম হয়ীছে তা মাপতে পারবে। একই সাথে ফুট স্টেপ, ক্যালোরি, গতি, উচ্চতা মাপতে পারবে AmazFit Pace। সাধারন ব্যবহারে 11 দিন ব্যাক আপ দেবে AmazFit Pace। তবে GPS আর হার্ট রেট সেন্সার অন থাকলে ব্যাক আপ কমে তিন দিন হবে।

একই সাথে AmazFit Cor ফিটনেস ব্যান্ড লঞ্চ করেছে কোম্পানি। এই ফিটনেস ব্যান্ডে রয়েছে স্লিপ ট্র্যাকার, অ্যাক্টিভিটি ও স্পোর্টস ট্র্যাকার। AmazFit Pace এর ডিসপ্লেটি বৃত্তাকার হলেও AmazFit Cor এর ডিসপ্লে আয়তাকার। 50 মিটার জলের তলায় ব্যবহার করা যাবে AmazFit Cor। একবার চার্জে 12 দিন ব্যবহার করা যাবে এই ফিটনেস ব্যান্ড। দুটি ডিভাইস Android ও iOS এর সাথে Bluetooth এর মাধ্যমে কানেক্ট করা যাবে।

Advertisement

 

 

প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.

আরও পড়া: Huami, Amazfit Pace, Amazfit Cor
Advertisement
Popular Brands
#সর্বশেষ খবর
  1. ডিসেম্বরে লঞ্চ হচ্ছে Nothing-এর প্রথম AI ডিভাইস, থাকবে না কোনও স্ক্রিন
  2. Images 2.6: চ্যাটজিপিটির ছবি তৈরির গতি 50 শতাংশ বাড়ল, বানানো যাবে GIF ইমেজও
  3. ইনস্টাগ্রামকে টেক্কা দিতে আসতে পারে গুগলের নতুন সোশ্যাল মিডিয়া অ্যাপ Tamba
  4. BGMI Air নিয়ে অপেক্ষার অবসান, লঞ্চ এই তারিখে, 1.5GB র‍্যামের ফোনেই খেলা যাবে
  5. Jio মাত্র 15 টাকায় আনলিমিটেড 5G ডেটা প্যাক চালু করল, 24 ঘন্টা মেয়াদ
  6. কম র‍্যামের Windows PC-র স্পিড 40 শতাংশ দ্রুত করার দাবি Microsoft-এর
  7. চ্যাটজিপিটির বিকল্প তৈরির পথে ভারত? প্রকাশ হল তিনটি স্বদেশি AI মডেল
  8. Realme 17T 5G-এর ডিজাইন ফাঁস, আগের মতো সেলফি মিরর থাকছে না
  9. সবচেয়ে সস্তায় 10,000mAh ব্যাটারির ফোন, 8,000 টাকা ডিসকাউন্ট মিলছে
  10. 36,999 টাকার Samsung ফোনের দাম 24,499 টাকায় নেমে গেল, সস্তায় কেনার সুবর্ণ সুযোগ
Download Our Apps
Available in Hindi
© Copyright Red Pixels Ventures Limited 2026. All rights reserved.