Mi Band 2 এর চার্জিং কেবেল সহ একাধিক প্রোডাক্ট লঞ্চ করল Xiaomi

বিজ্ঞাপন
NDTV, আপডেট: 15 জুন 2018 15:31 IST
হাইলাইট
  • শুক্রবার রাত 12 টা থেকে mi.com ওয়েবসাইটে এই প্রোডাক্টগুলি কেনা যাবে
  • Mi Rollarball Pen এর দাম 179 টাকা
  • Mi Band 2 আর Mi Band HRX এর চার্জিং কেবেলের দাম রাখা হয়েছে 129 টাকা

ভারতে একের পর এক প্রোডাক্ট লঞ্চ করেই চলেছে Xiaomi। কিছুদিন আগেই ভারতে সেলফি স্মার্টফোন Redmi Y2 লঞ্চ করেছিল কোম্পানি। আর এবার একাধিক প্রোডাক্ট একসাথে লঞ্চ করল চিনের কোম্পানিটি। এই দিন Xiaomi একটি রোলারবল পেন, ট্রাভেল পিলো, একটি চার্জার কেবল ও I Love Mi ছাপা একটি টিশার্ট লঞ্চ করেছে। শুক্রবার রাত 12 টা থেকে mi.com ওয়েবসাইটে এই প্রোডাক্টগুলি কেনা যাবে। এই প্রোডাক্টগুলির দার 129 টাকা থেকে 999 টাকার মধ্যে।

 

Mi Rollarball Pen এর দাম 179 টাকা। এই পেনে রয়েছে অ্যালুমিনিয়াম বডি। ট্রাভেল পিলোটি কটন ও ন্যাচারাল ল্যাটেক্স দিয়ে তৈরী। এই পিলোর দাম 999 টাকা। এছাড়াও লঞ্চ হয়েছে কোম্পানির টি শার্ট। এই টি শার্টে লেখা থাকবে I Love Mi। কোম্পানি এই টিশার্টের দাম রেখেছে 399 টাকা। আর Mi Band 2 আর Mi Band HRX এর চার্জিং কেবেলের দাম রাখা হয়েছে 129 টাকা।

Advertisement

সম্প্রতি চিনে Mi Rearview Mirror লঞ্চ করেছে Xiaomi। এই ডিভাইসে গাড়ি চালানোর সময় ভয়েস কনট্রোলের মাধ্যমে রিয়ার গাড়ি পার্ক করার সময় অ্যাসিস্টেন্ট পাওয়া যাবে। এই ডিভাইসের দাম 399 ইউয়ান (প্রায় 4,200 টাকা)।

 

কিছুদিন আগেই ভারতে কোম্পানি লঞ্চ করেছিল সেলফি সেন্ট্রিক স্মার্টফোন Redmi Y2। এই ফোনে আছে 5.99 ইঞ্চি HD+ ডিসপ্লে, Snapdragon 625 চিপসেট, 4GB পর্যন্ত RAM আর 3000 mAh ব্যাটারি। ভারতে এই ফোনের 3GB ভেরিয়েন্টের দাম 9,999 টাকা আর 4GB ভেরিয়েন্টের দাম 12,999 টাকা।

 

প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.

আরও পড়া: Xiaomi, Mi Band HRX, Mi Band 2
Advertisement
Popular Brands
#সর্বশেষ খবর
  1. 15 অক্টোবর থেকে UPI পেমেন্টে চালু হবে মাশুল, 2,000 টাকার বেশি লেনদেনে কত টাকা জানাল কেন্দ্র
  2. Vivo V80 দুর্ধর্ষ ক্যামেরার সঙ্গে ভারতে আসছে, আজ প্রথম টিজার প্রকাশ হল
  3. 15 সেপ্টেম্বরের 50টি নতুন BGMI রিডিম কোড প্রকাশ হল, জিতুন Dr. Quirk সেট
  4. OnePlus N6 Lite: ওয়ানপ্লাসের সবচেয়ে সস্তা ফোন 22 সেপ্টেম্বর ভারতে লঞ্চ হচ্ছে
  5. Airtel গ্রাহকদের জন্য সুখবর, 150 জিবি অতিরিক্ত ডেটা মিলছে সম্পূর্ণ বিনামূল্যে
  6. Redmi Note 17 Pro সিরিজ ভারতে লঞ্চ হল 10,000mAh ব্যাটারি ও 100W ফাস্ট চার্জিংয়ের সঙ্গে
  7. iPhone 18 Pro ও Pro Max পেতে অপেক্ষা বাড়ল, সেপ্টেম্বরে মিলবে না?
  8. 14 সেপ্টেম্বরের 50টি BGMI রিডিম কোড প্রকাশ, জিতুন Cobalt Storm ব্যাকপ্যাক
  9. iPhone 17 Pro Max হাফ দামে কিনুন! স্টক শেষ হওয়ার আগে বাম্পার অফার
  10. Samsung Galaxy S26 FE লঞ্চ হয়েছে ভারতে, রয়েছে ট্রিপল ফ্ল্যাগশিপ ক্যামেরা
Download Our Apps
Available in Hindi
© Copyright Red Pixels Ventures Limited 2026. All rights reserved.