ফ্লিপকার্টে বিক্রি শুরু হল Mi Smart Band 4

বিজ্ঞাপন
Edited by Satyaki Bhattacharyya, আপডেট: 19 মে 2020 15:10 IST
হাইলাইট
  • ফ্লিপকার্টে পাওয়া যাবে Mi Smart Band 4
  • দাম 2,299 টাকা
  • থাকছে হার্ট রেট সেন্সর

Mi Smart Band 4

গত বছর সেপ্টেম্বরে লঞ্চ হয়েছিল Mi Band 4। এতদিন শুধুমাত্র Amazon ও Mi.com থেকে এই ফিটনেস ব্যান্ড পাওয়া যেত। এবার Flipkart থেকেও এই ফিটনেস ব্যান্ড বিক্রি শুরু হল।  Mi Band 4 এর প্রধান আকর্ষণ কালার AMOLED ডিসপ্লে। এই প্রথম Mi Band সিরিজের ফিটনেস ব্যান্ডে কালার ডিসপ্লে থাকতে চলেছে। 2.5D কার্ভড ডিসপ্লের সাথেই Xiaomi -র ফিটনেস ব্যান্ডে থাকছে ছয় অ্যাক্সিস অ্যাস্কিলেরোমিটার। সাথে থাকছে 24 ঘন্টা হার্ট রেট সেন্সর আর স্লিপ ট্র্যাকার।

Mi Band 4 এর দাম

Mi Band 4 এর দাম 2,299 টাকা।  Flipkart,  Amazon, Mi.com আর Mi Home থেকে বিক্রি শুরু হবে এই ফিটনেস ব্যান্ড। পাঁচটি রঙের স্ট্যাপের সাথে Mi Band 4 পাওয়া যাবে।

Advertisement

Mi Band 4 স্পেসিফিকেশন

Mi Band 4 এ রয়েছে একটি 0.95 ইঞ্চি AMOLED ডিসপ্লে। এই ডিসপ্লের রেসোলিউশন 120x240 পিক্সেলস। ডিসপ্লের উপরে থাকছে একটি 2.5D কার্ভড গ্লাস।  নতুন ডিসপ্লেতে থাকছে টাচ সাপোর্ট। এছাড়াও মাইক্রোফোনের সাহায্যে Mi Band 4 এ ভয়েস কমান্ড কাজ করবে।

সাথেই Xiaomi -র নতুন ফিটনেস ব্যান্ডে থাকছে ছয় অ্যাক্সিস অ্যাস্কিলেরোমিটার। এর ফলে সাইকেল চালানো, দৌড়ানো, হাঁটা ও সাঁতার ট্র্যাক করবে পারবে Mi Band 4। সাঁতার কাটার সময় ফ্রি স্টাইল, ব্রেস্ট স্ট্রোক, ব্যাক স্ট্রোক, বাটারফ্লাই ও মিক্সড স্টাইল আলাদা করে চিনতে পারবে এই ব্যান্ড।

Mi Band 4 এ রয়েছে একটি মাইক্রোফোন। এর সাহায্যে নতুন ফিটনেস ব্যান্ডে ভয়েস কমান্ড কাজ করবে। Mi Band 4 এ থাকছে 77 টি ওয়াচ ফেস। Xiaomi জানিয়েছে একবার চার্জে 20 দিন চলবে Mi Band 4।

 
REVIEW
  • Design and comfort
  • Tracking accuracy
  • Companion app
  • Battery life
  • Good
  • Accurate activity tracking
  • Vibrant display
  • Swim-proof
  • Custom vibration patterns for notifications
  • Decent battery life
  • Bad
  • Proprietary, ill-fitting charger
  • Several tracking features disabled by default
 
KEY SPECS
Display Type AMOLED
Water Resistant Yes
Heart Rate Monitor Yes
Compatible Devices Android, iOS Phones
Battery Life (Days) 20
NEWS

প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.

Advertisement
Popular Brands
#সর্বশেষ খবর
  1. Samsung-এর ট্রিপল রিয়ার ক্যামেরার দুর্দান্ত ফোনে 22,000 টাকা ছাড় মিলছে
  2. পঞ্চাশের বেশি রিডিম কোড প্রকাশ করল BGMI, কী কী রিওয়ার্ড আছে দেখে নিন
  3. Xiaomi 18 Pro সিরিজ বাজার কাঁপিয়ে লঞ্চ হল, রয়েছে 200MP ট্রিপল ক্যামেরা, 8,500mAh ব্যাটারি
  4. অক্টোবরে ফের Apple-এর মেগা ইভেন্ট? আইফোনের পর আর কী নতুন ডিভাইস আসবে দেখুন
  5. ভারতে লঞ্চ হচ্ছে 8,000mAh ব্যাটারির Oppo K14 Plus 5G, মিড-রেঞ্জে দুর্দান্ত ফোন
  6. Motorola Signature 27 দুর্ধর্ষ ফিচার্স ও 200MP ক্যামেরা নিয়ে আত্মপ্রকাশ করল
  7. Oppo Find X10 Pro Max বিশ্বের প্রথম তিনটি 200MP ক্যামেরার সঙ্গে লঞ্চ হল
  8. সস্তায় লঞ্চ হল iQOO Z11 Lite 5G-এর 64GB স্টোরেজ, কম দামে টেকসই ফিচার
  9. 6 অক্টোবর ভারতে লঞ্চ হচ্ছে Vivo V80, দুর্ধর্ষ ক্যামেরায় পুজোর বাজার কাঁপাবে
  10. ভারতে স্মার্টফোনের R&D করবে Nothing, CMF-এর মালিক হচ্ছে এই ভারতীয় সংস্থা
Download Our Apps
Available in Hindi
© Copyright Red Pixels Ventures Limited 2026. All rights reserved.