এক চার্জে চলবে 30 কিমি, নতুন ই-স্কুটার নিয়ে এল Xiaomi

বিজ্ঞাপন
Edited by Satyaki Bhattacharyya, আপডেট: 22 এপ্রিল 2020 14:17 IST
হাইলাইট
  • চিনে এই স্কুটার লঞ্চ হয়েছে
  • সর্বোচ্চ গতিবেগ 25 কিমি প্রতি ঘণ্টা
  • তিনটি রাইডিং মোড থাকছে

Xiaomi Mijia Scooter 1S -এ থাকছে ডিস্ক ব্রেক ও এবিএস

আরও একটি নতুন ইলেকট্রিক স্কুটার নিয়ে এল Xiaomi। সম্প্রতি লঞ্চ হয়েছে Xiaomi Mijia Scooter 1S। আপাতত চিনে এই প্রোডাক্ট লঞ্চ হয়েছে। ভারতের রাস্তায় এখনও পেট্রলের স্কুটারের রমরমা চললেও বিশ্বের অন্যান্য দেশের রাস্তায় এখন এই ধরনের ইলেকট্রিক স্কুটারের বাড়বাড়ন্ত। ইতিমধ্যেই চিনে এই ধরনের একাধিক স্কুটার বিক্রি করে Xiaomi। Mijia Scooter 1S-এর দাম 1,999 ইউয়ান (21,700 টাকা)। ইতিমধ্যেই চিনের একাধিক ই-কমার্স ওয়েবসাইট থেকে এই স্কুটার বিক্রি শুরু করেছে বেজিংয়ের কোম্পানিটি।

Mijia Scooter 1S ফিচার

সম্পূর্ণ চার্জে 30 কিমি চলবে এই ইলেকট্রিক স্কুটার। থাকছে একটি ডিসি মোটর। কোম্পানি জানিয়েছে 3,000 ঘণ্টা চলবে এই মোটর। সর্বীচ্চ 25 কিমি প্রতি ঘণ্টা গতিতে ছুটবে Mijia Scooter 1S। থাকছে ডিস্ক ব্রেক ও এবিএস। নতুন এই ইলেকট্রিক স্কুটারের ওজন 12.5 কিলোগ্রাম।

এনার্জি সেভিং, নর্মাল ও স্পোর্টস মোডে চলবে এই স্কুটার। থাকছে একটি ডিজিটাল ডিসপ্লে। সেখানে স্কুটারের গতি ও ব্যাটারি ছাড়াও বিভিন্ন তথ্য দেখে নেওয়া যাবে। এয়ারক্রাফট গ্রেড অ্যালুমিনিয়াম ব্যবহার করে এই স্কুটার তৈরি হয়েছে।

প্রায় 43 হাজার কোটি টাকায় জিও-র 10 শতাংশ মালিকানা কিনল ফেসবুক

এক ঝলকে টেক দুনিয়ার সব খবর: দেখুন গ্যাজেট এক্সপ্রেস 

Advertisement

ছোট্ট এই স্কুটার চালানো শেষ হলে ভাঁজ করে নেওয়া যাবে। ফলে শহরের মধ্যে দৈনন্দিন যাতাযাতের জন্য আদর্শ এই স্কুটার। ইতিমধ্যেই চিনে বিভিন্ন ই-কমার্স ওয়েবসাইট থেকে এই স্কুটার বিক্রি শুরু হয়েছে। চিনের বাইরে এই স্কুটার লঞ্চ সম্পর্কে কোন তথ্য জানায়নি কোম্পানিটি।

 

প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.

আরও পড়া: Xiaomi, Mijia, Mijia Scooter 1S, Electric Scooter
Advertisement
Popular Brands
#সর্বশেষ খবর
  1. MacBook Neo ল্যাপটপের দাম 15,000 টাকা কমছে, Amazon দিচ্ছে সেরা অফার
  2. IMC 2026: জিওর নতুন চমক স্মার্ট AI চশমা, ফোন ছাড়াই করবে UPI পেমেন্ট
  3. Vivo Y32 বিশাল 8,000mAh ব্যাটারি ও 50MP ক্যামেরা নিয়ে বাংলাদেশে লঞ্চ হল
  4. পুজোর মুখে বড় ঘোষণা করল Airtel, বছরে একবার রোমিং সম্পূর্ণ ফ্রি
  5. স্মার্টফোনে 45,000 টাকা ছাড়, শুরু হচ্ছে Amazon Great Indian Festival
  6. Asus ল্যাপটপ ও PC কিনুন অর্ধেক দামে, Amazon-Flipkart সেলে বাম্পার অফার
  7. মাত্র 10,999 টাকায় বাজারে এল Infinix Smart 20 HD, ফিচার অবাক করবে
  8. ভারতে আসছে বিশ্বের প্রথম ট্রিপল 200 মেগাপিক্সেল ক্যামেরার ফোন Oppo Find X10 Pro Max
  9. Google Pixel 10a: গুগলের সবচেয়ে সস্তা ফোনের দাম বাড়ল, জানুন নতুন প্রাইস
  10. Vivo X Fold 6 ভারতে 200MP Zeiss ক্যামেরা ও প্রিমিয়াম ফিচার্স নিয়ে লঞ্চ হল
Download Our Apps
Available in Hindi
© Copyright Red Pixels Ventures Limited 2026. All rights reserved.