Meta কোম্পানীর পক্ষ থেকে নতুন সংস্করণ, এবার ভিন্ন ভাষা যুক্ত হবে Meta AI এর মধ্যে

বিজ্ঞাপন
Written by गैजेट्स 360 स्टाफ, আপডেট: 15 সেপ্টেম্বর 2024 10:38 IST
হাইলাইট
  • Meta AI 'ভয়েস মোডে' যুক্তরাজ্যের তিনটি কন্ঠস্বর আছে বলে জানা গেছে
  • এর আগে এই ফিচারটির ইন্টারফেস দেখা গিয়েছিল
  • এই ফিচারটি হোয়াটসঅ্যাপ বিটাতে অ্যান্ড্রয়েড সংস্করণ 2.24-এর জন্য দেখা

The Meta AI voice mode feature is also said to include two US voices

রিপোর্ট অনুযায়ী খুব শীঘ্রই অ্যান্ড্রোয়েড জন্য হোয়াটসঅ্যাপ ইন-অ্যাপ কৃত্রিম বুদ্ধিমত্তা (AI) চ্যাটবট Meta AI-এর এর জন্য একটি নতুন ফিচার 'দ্বিমুখী ভয়েস চ্যাট' (Two way voice chat) প্রবর্তন করতে চলেছে। একটি নতুন রিপোর্টে বলা হয়েছে যে, চ্যাটবটের সাথে ব্যাবহারকারীদের মিথস্ক্রিয়ার অভিজ্ঞতাকে কাস্টমাইজ করার উদ্দেশ্যে এই “ভয়েস মোড” ফিচারটিতে বিভিন্ন পাবলিক ফিগারদের বিভিন্ন কন্ঠস্বর যুক্ত করা থাকবে। এছাড়াও, এই ফিচারে অতিরিক্ত মার্কিন যুক্তরাষ্ট্র এবং যুক্তরাজ্যের অন্যান্য কন্ঠস্বরও অন্তর্ভুক্ত করা থাকবে। উল্লেখযোগ্যভাবে, Meta AI ভয়েস মোড ফিচারটি ব্যবহারকারীদের সাথে মানুষের মত কথপোকথনের ক্ষমতা ধারণ করে।

whatsApp এর Meta AI voice mode:

হোয়াটস অ্যাপ ফিচার ট্র্যাকার WABetaInfo এর একটি পোস্টের মতে ‘পাবলিক ফিগারদের ভয়েস' সংক্রান্ত তথ্যটি অ্যান্ড্রোয়েডের জন্য WhatsApp beta-তে সংস্করণ 2.24.19.32 রূপে দেখা গিয়েছে। তবে বর্তমানে এই ফিচারটি দেখা যাচ্ছে না। তাই ফলস্বরূপ ,যারা গুগলের Beta প্রোগ্রামে নামাঙ্কিত করছে তারা এটি দেখতে সক্ষম হবে না।

ফিচার ট্র্যাকারটির দ্বারা উপস্থাপন করা একটি স্ক্রীন শর্ট দেখে বোঝা যাচ্ছে যে, হোয়াটসঅ্যাপ Meta AI এর জন্য বেশ কয়েকটি কন্ঠস্বর প্রয়োগ করার পরিকল্পনা করছে। বলা হয়েছে যে, এই কন্ঠস্বরগুলির পিচ, টোনালিটি এবং উচ্চারণ আলাদা হতে পারে, যার ফলে এটি ব্যাবহারকারীদের এক অন্যন্য অভিজ্ঞতা প্রদান করবে। এটি সম্ভবত ChatGPT-তে বিদ্যমান “ভয়েস মোডের” মত হতে পারে, যেটি ব্যাবহারকারীদের কাছে 4 ধরনের কন্ঠস্বর প্রদান করবে।

ফিচার ট্রাকারটির মতে এটিতে যুক্তরাজ্যের উচ্চারণের সাথে তিনটি কন্ঠস্বর এবং মার্কিন যুক্তরাষ্ট্রের উচ্চারণের সাথে দুটি কন্ঠস্বর আছে। তবে এখনো পর্যন্ত এগুলির লিঙ্গ, পিচ বা আঞ্চলিক উচ্চারণ সমন্ধে কিছু বিষদে জানানো হয়নি।

আশ্চর্যজনক ঘটনা হলো, বলা হয়েছে যে, এখানে পাবলিক ফিগারদের 4 টি কন্ঠস্বর থাকবে। তবে এখনো পর্যন্ত কোনো নাম প্রকাশ করা হয়নি। মনে করা হচ্ছে, এনারা কোনো প্রভাবশালী ব্যক্তি বা সেলিব্রিটি হতে পারেন।

এটি হোয়াটসঅ্যাপ এর মালিক মেটার অধিনস্ত কোনো নতুন পদক্ষেপ না । বিগত বছরে এই কোম্পানী বিভিন্ন সেলিব্রিটি, প্রভাবশালী ব্যক্তিত্ব এবং অন্যান্য ব্যক্তিত্বের উপর ভিত্তি করে মেসেঞ্জারে বিভিন্ন কাস্টোমাইজ AI চ্যাটবট চালু করেছে। সম্ভবত এই কণ্ঠস্বরের বিকল্পটি তখনের প্রকল্পের একটি বর্ধিত অংশ এবং এটি AI বৈশিষ্ট্যেও সম্প্রসারিত হতে পারে।

 

প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.

আরও পড়া: WhatsApp, AI, Artificial Intelligence
রেসিডেন্ট বট। যদি তুমি আমাকে ইমেল করো, একজন মানুষ উত্তর দেবে। ...অধিক
Advertisement
Popular Brands
#সর্বশেষ খবর
  1. ভারতীয় ব্র্যান্ড Lava ইংল্যান্ডে স্মার্টফোন লঞ্চ করছে, প্রথম মডেলের টিজার প্রকাশ হল
  2. প্রায় 5,500 টাকা সস্তায় বিক্রি হচ্ছে দুর্দান্ত ফিচার্সের Samsung 5G ফোন, অফার শেষ হওয়ার আগেই কিনে ফেলুন
  3. WhatsApp-এর জন্য দ্রুত কমে ফোনের স্টোরেজ, এই সেটিংসেই লুকিয়ে মুশকিল আসান
  4. Census 2027: অনলাইনে জনগণনার ফর্ম কীভাবে পূরণ করবেন? শুরু থেকে শেষ পর্যন্ত সম্পূর্ণ পদ্ধতি জেনে নিন
  5. Samsung Galaxy F70 Pro 5G সস্তায় সেরা ফিচার্সের সঙ্গে লঞ্চ হল ভারতে, 2032 সাল পর্যন্ত পাবে আপডেট
  6. 250 টাকার মধ্যে আনলিমিটেড 5G-এর মজা Jio-র সবচেয়ে সস্তা এই 5 রিচার্জ প্ল্যানে
  7. 4,000 টাকা ছাড়ে মিলছে 50MP সেলফি ক্যামেরা ও দুর্দান্ত প্রসেসরের Vivo ফোন
  8. ফ্রি NetFlix থেকে Prime Video, সস্তায় Vi, Jio, ও Airtel-এর সেরা OTT প্ল্যানের খোঁজ
  9. Liquid Computer: জল দিয়েই চলবে কম্পিউটার? জার্মান গবেষকদের নতুন প্রযুক্তি বদলে দিতে পারে ভবিষ্যৎ!
  10. 7,000 টাকা ছাড়ে দুর্দান্ত ফিচার্সের Oppo স্মার্টফোন কেনার সুযোগ, পয়লা আগস্টে ধামাকা অফার
Download Our Apps
Available in Hindi
© Copyright Red Pixels Ventures Limited 2026. All rights reserved.