ডিসেম্বর পর্যন্ত বিনামূল্যে ব্যাবহার করা যাবে Airtel-এর এই অ্যাপ

বিজ্ঞাপন
NDTV, আপডেট: 7 জুন 2018 15:01 IST
হাইলাইট
  • প্লে স্টোরে 5 কোটিরও বেশি ডাউনলোড হয়েছে Airtel TV অ্যাপ
  • 31 ডিসেম্বর পর্যন্ত গ্রাহকদের Airtel TV ফ্রি সাবস্ক্রিপশান দিল এয়ারটেল
  • Airtel TV অ্যাপ এ মোট 375 টি লাইভ চ্যানেল দেখা যায়

প্লে স্টোরে 5 কোটিরও বেশি ডাউনলোড হয়েছে। আর এই কীর্তিকে স্বরনীয় করে রাখতে আগামি 31 ডিসেম্বর পর্যন্ত সব গ্রাহককে Airtel TV অ্যাপ এর ফ্রি সাবস্ক্রিপশান দিল এয়ারটেল। আগে কোম্পানি জানিয়েছিল জুন মাস পর্যন্ত প্রিপেড ও পোস্টপেড গ্রাহকরা বিনামূল্যে Airtel TV অ্যাপ ব্যাবহার করতে পারবেন। এবার সেই সময় বাড়িয়ে বছরের শেষে ডিসেম্বর পর্যন্ত করল এয়ারটেল। গত বছর ঝেলে সাজানো হয়েছিল Airtel TV অ্যাপ। যোগ হয়েছিল 300 টি চ্যানেল, 6000 সিনেমা ও সারা বিশ্বের টিভি শো। এবার এই অ্যাপ ডিসেম্বর পর্যন্ত ব্যাবহার করতে পারবেন প্রত্যেক প্রিপেড ও পোস্ট পেড গ্রাহক।
 
এখন Airtel TV অ্যাপ এ মোট 375 টি লাইভ চ্যানেল দেখা যায়। 10,000 এরও বেশি সিনেমা ও টিভি শো রয়েছে এই অ্যাপ এ। মাত্র 6 মাসে এ সংখ্যা বেড়েছে। এর সাথেই Eros Now, SonyLIV, HOOQ, Hotstar, Amazon, AltBalaji এর মতো কোম্পানিগুলির সাথে শিঘ্রই চুক্তি সারবে এয়ারটেল। এয়ারটেল গ্রাহকদের বিনামূল্যে 2018 সালের IPL দেখার সুযোগ করে দিয়েছিল কোম্পানি। প্রসঙ্গত Hotstar এ IPL দেখার জন্য বছরে 299 টাকার সাবস্ক্রিপশান নিতে হয়।
 
Airtel TV  তে 15 টি ভারতীয় ভাষায় টিভি চ্যানেল দেখা যায়। এর মধ্যেই রয়েছে হিন্দি, পাঞ্জাবি, বাংলা, গুজরাটি, তামিল, তেলেগু, কন্নড়, মালায়ালাম, মারাঠী, ভোজপুরী, আসমীয়া, ওড়িয়া, ও উর্দু ভাষাগুলি। ভারতি এয়ারটেলের অ্যাপ ও কনটেন্ট বিভাগের প্রধান সমীর বাট্রা বলেন, “প্লে স্টর ত্থেকে Airtel TV  অ্যাপ 5 কোটি ডাউনলোড হওয়ায় আমরা উত্তেজিত। খুব তাড়াতাড়ি জনপ্রিয় হয়েছে এই অ্যাপ। গ্রাহকদের বিশ্বমানের পরিষেবা দিতে থাকাই আমাদের প্রধান লক্ষ্য। আগামী দিনে Airtel TV  অ্যাপ এ অনেক নতুন কনটেন্ট যোগ করার পরিকল্পনা রয়েছে আমাদের।”
 
 

 

প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.

আরও পড়া: Airtel TV, Android
Advertisement
Popular Brands
#সর্বশেষ খবর
  1. 13,999 টাকা থেকে Motorola-র ফোন, Flipkart Big Billion Days-এ বড় ছাড়
  2. OnePlus 16 ঝড় তুলবে, 185Hz ডিসপ্লে, 200MP ট্রিপল ক্যামেরা-সহ এই দিন লঞ্চ
  3. 6 অক্টোবর ভারতে আসতে পারে Vivo X Fold 6, থাকবে 200MP Zeiss ক্যামেরা
  4. Oppo F35 সিরিজ লঞ্চ হচ্ছে 5 অক্টোবর, থাকবে 50 মেগাপিক্সেল সেলফি ক্যামেরা
  5. পয়লা অক্টোবর থেকে বড় ধাক্কা, পুজোর আগে টিভি, ফ্রিজ, ও এসির দাম বাড়ছে
  6. 30,999 টাকার দুর্দান্ত Samsung ফোন এখন মাত্র 18,999 টাকায়, নেবেন নাকি
  7. দুর্ধর্ষ ক্যামেরার Vivo V80 স্মার্টফোনের দাম কত হবে? লঞ্চের আগেই ফাঁস তথ্য
  8. আগামী সপ্তাহে লঞ্চের আগেই প্রকাশ্যে Oppo K14 Plus 5G স্মার্টফোনের দাম
  9. Redmi 17C 5G পয়লা অক্টোবর ভারতে লঞ্চ হচ্ছে, নজরকাড়া ডিজাইন ও ফিচার
  10. Vivo S2 FE ভারতে আসছে 6 অক্টোবর, থাকবে 10,000mAh-এর বিশাল ব্যাটারি
Download Our Apps
Available in Hindi
© Copyright Red Pixels Ventures Limited 2026. All rights reserved.