প্রিমিয়াম সার্ভিস নিয়ে হাজির হল Airtel TV

বিজ্ঞাপন
NDTV, আপডেট: 20 অক্টোবর 2018 13:45 IST
হাইলাইট
  • Airtel TV তে যোগ হল নতুন প্রিমিয়াম সার্ভিস।
  • 300 র বেশি লাইভ চ্যানেল দেখা যাবে
  • থাকছে 10,000 এর বেশি সিনেমা

17 ডিসেম্বর পর্যন্ত বিনামূল্যে এয়ারটেল টিভি প্রিমিয়াম সার্ভিস ব্যবহার করা যাবে

Airtel TV তে যোগ হল নতুন প্রিমিয়াম সার্ভিস। নতুন এই প্রিমিয়াম সার্ভিসে Zee5 originals, NDTV Hop, 300+ লাইভ চ্যানেল, Eros Now, Hotstar, Hooq, ALT Balaji, Hoichoi, FastFilmz সহ একাধিক সার্ভিস থেকে 10,000+ সিনেমা দেখা যাবে। আপাতত কিছু গ্রাহককে এই সার্ভিস বিনামূল্যে ব্যবহারের সুযোগ করে দেওয়া হয়েছে। যে সব গ্রাহক মাসে 100 টাকা বা তার বেশি মোবাইলের পিছনে খরচ করেন তাঁদের এই সার্ভিস বিনামূল্যে ব্যবহার করতে দেওয়া হবে।

নতুন Airtel TV Premium ব্যবহারের জন্য Play Store নবা App Store থেকে Airtel TV অ্যাপ আপডেট করতে হবে। আপডেটের পরে অ্যাপ এ নীচে একটি হার্ট সাইনে নতুন প্রিমিয়াম ট্যাব পাওয়া যাবে। 17 ডিসেম্বর পর্যন্ত বিনামূল্যে এয়ারটেল টিভি প্রিমিয়াম সার্ভিস ব্যবহার করা যাবে। তার পরে এই প্রিমিয়াম সার্ভিস ব্যবহারে টাকা খরচ করতে হবে।

Advertisement

আপাতত নির্বাচিত কিছু গ্রাহক বভিনামূল্যে এই সার্ভিস ব্যবহার করতে পারবেন। যে সব গ্রাহক মাসে 100 টাকা বা তার বেশি মোবাইলের পিছনে খরচ করেন তাঁদের এই সার্ভিস ব্যবহার করতে দেওয়া হচ্ছে। এই টাকা খরচ করলে গ্রাহকদের প্তিমিয়াম ডিজিটাল কনটেন্টের সাথেই অনলাইন শপিং ভাউচার দেওয়া হবে। এর সাথেই পোস্টপেড গ্রাহকরা Netflix সাবস্ক্রিপশান বিনামূল্যে পেয়ে যাবেন। সম্প্রতি Flipkart এর সাথে হাত মিলিয়ে কোম্পানির সব গ্রাহককে বিগ বিলিয়ান ডে থেকে কেনা স্মার্টফোনে 4500 টাকার সুবিধা আর 100GB ডাটা বিনামূল্যে দিয়েছে Airtel।

 

প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.

আরও পড়া: Airtel, Airtel TV Premium
Advertisement
Popular Brands
#সর্বশেষ খবর
  1. Jio-র বড় চমক, 3 বছর রিচার্জ লাগবে না, নতুন আনলিমিটেড প্ল্যানের ঘোষণা
  2. GPT-6 Cyber: OpenAI-এর বড় চমক, প্রকাশ হল অসীম ক্ষমতাশালী AI মডেল
  3. লঞ্চের আগে Vivo V80 FE দেখা গেল গিকবেঞ্চে, থাকছে তিনটি 50MP Zeiss ক্যামেরা
  4. জল্পনা সত্যি করে OnePlus 16 ভারতে লঞ্চ হতে পারে, দামও প্রকাশ্যে এল
  5. AI-এর কারণে মেমরি চিপের লাগামছাড়া মূল্যবৃদ্ধি, ফোনের দাম 30 শতাংশ বাড়ার আশঙ্কা
  6. এবার মোবাইল টাওয়ার ছাড়াই কাজ করবে ফোন, TRAI-এর নতুন প্রস্তাব
  7. Vi আনল 35 টাকার রিচার্জ প্ল্যান, ডেটার সঙ্গে মিলবে প্রিমিয়াম OTT সাবস্ক্রিপশন
  8. Zomato: 40 কিমি দূর থেকেও খাবার ডেলিভারি, কলকাতা-সহ ছয়টি শহরে জোমাটোর নতুন পরিষেবা
  9. Samsung-এর ফ্লিপ ফোনে নজিরবিহীন অফার, বিক্রি হচ্ছে 42,300 টাকা ছাড়ে
  10. Vivo ভারতে X500 সিরিজের টিজার ছাড়ল, আসতে পারে তিনটি দুর্ধর্ষ ফোন
Download Our Apps
Available in Hindi
© Copyright Red Pixels Ventures Limited 2026. All rights reserved.